ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

গ্রুপপর্বের সেরা একাদশে তারকাদের ছড়াছড়ি

গ্রুপপর্বের সেরা একাদশে তারকাদের ছড়াছড়ি
সংগৃহীত
ফলো করুন

৪৮ দলের ২০২৬ ফুটবল বিশ্বকাপে মোট ম্যাচ ১০৪টি। এর মধ্যে গ্রুপপর্বে শেষ হয়েছে ৭২টি ম্যাচ। বাকি ৩২ ম্যাচ নিয়ে শুরু হয়েছে নকআউট পর্ব।

গ্রুপপর্ব শেষে পারফরম্যান্স বিশ্লেষণ করে সেরা একাদশ ঘোষণা করেছে অপটা অ্যানালিস্ট। সেখানে জায়গা পেয়েছেন লিওনেল মেসি, ভিনিসিয়ুস জুনিয়র, আর্লিং হলান্ড ও কিলিয়ান এমবাপ্পের মতো বড় তারকারা।

অপটার সেরা একাদশে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন কেপ ভার্দের ভোজিনিয়া। বিশ্বকাপে অভিষেক আসরেই কেপ ভার্দের নকআউট পর্বে ওঠার পেছনে তাঁর ভূমিকা ছিল বড়। গ্রুপপর্বে দারুণ গোলকিপিং করে নজর কাড়েন তিনি।

রক্ষণভাগে আছেন ঘানার মারভিন সেনায়া, কেপ ভার্দের ডিনে বোর্জেস, স্পেনের পাউ কুবারসি এবং জাপানের কেইতো নাকামুরা। সেনায়া ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত রক্ষণাত্মক পারফরম্যান্স দেখান। আর কেপ ভার্দের ঐতিহাসিক সাফল্যে বোর্জেস ছিলেন রক্ষণভাগের অন্যতম নির্ভরতা।

মাঝমাঠে জায়গা পেয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়েস্টন ম্যাককেনি এবং ইকুয়েডরের পেদ্রো ভিতে। দুজনই গ্রুপপর্বে নিজ নিজ দলের খেলার গতি, বল নিয়ন্ত্রণ ও আক্রমণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আক্রমণভাগে রাখা হয়েছে আর্জেন্টিনার লিওনেল মেসি, ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র, নরওয়ের আর্লিং হলান্ড এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে। গ্রুপপর্বে বড় তারকারা প্রত্যাশা অনুযায়ী আলো ছড়ানোয় অপটার একাদশে আক্রমণভাগটি বেশ তারকাবহুল হয়েছে।

রোববার থেকে শুরু হওয়া নকআউট পর্ব চলবে ১৯ জুলাইয়ের ফাইনাল পর্যন্ত। গ্রুপপর্বে যারা আলো ছড়িয়েছেন, এবার তাঁদের সামনে বড় পরীক্ষা নকআউটের চাপ সামলানো।

অপটা অ্যানালিস্টের গ্রুপপর্বের সেরা একাদশ:

গোলরক্ষক: ভোজিনিয়া (কেপ ভার্দে)

রাইট-ব্যাক: মারভিন সেনায়া (ঘানা)

সেন্টার-ব্যাক: ডিনে বোর্জেস (কেপ ভার্দে)

সেন্টার-ব্যাক: পাউ কুবারসি (স্পেন)

লেফট-ব্যাক: কেইতো নাকামুরা (জাপান)

সেন্ট্রাল মিডফিল্ড: ওয়েস্টন ম্যাককেনি (যুক্তরাষ্ট্র)

সেন্ট্রাল মিডফিল্ড: পেদ্রো ভিতে (ইকুয়েডর)

রাইট উইং: লিওনেল মেসি (আর্জেন্টিনা)

লেফট উইং: ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল)

স্ট্রাইকার: আর্লিং হলান্ড (নরওয়ে)

স্ট্রাইকার: কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

সূত্র: অপটা অ্যানালিস্ট

ট্যাগ : ফুটবল বিশ্বকাপ ২০২৬ লিওনেল মেসি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


গ্রুপপর্বের সেরা একাদশে তারকাদের ছড়াছড়ি

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

৪৮ দলের ২০২৬ ফুটবল বিশ্বকাপে মোট ম্যাচ ১০৪টি। এর মধ্যে গ্রুপপর্বে শেষ হয়েছে ৭২টি ম্যাচ। বাকি ৩২ ম্যাচ নিয়ে শুরু হয়েছে নকআউট পর্ব।

গ্রুপপর্ব শেষে পারফরম্যান্স বিশ্লেষণ করে সেরা একাদশ ঘোষণা করেছে অপটা অ্যানালিস্ট। সেখানে জায়গা পেয়েছেন লিওনেল মেসি, ভিনিসিয়ুস জুনিয়র, আর্লিং হলান্ড ও কিলিয়ান এমবাপ্পের মতো বড় তারকারা।

অপটার সেরা একাদশে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন কেপ ভার্দের ভোজিনিয়া। বিশ্বকাপে অভিষেক আসরেই কেপ ভার্দের নকআউট পর্বে ওঠার পেছনে তাঁর ভূমিকা ছিল বড়। গ্রুপপর্বে দারুণ গোলকিপিং করে নজর কাড়েন তিনি।

রক্ষণভাগে আছেন ঘানার মারভিন সেনায়া, কেপ ভার্দের ডিনে বোর্জেস, স্পেনের পাউ কুবারসি এবং জাপানের কেইতো নাকামুরা। সেনায়া ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত রক্ষণাত্মক পারফরম্যান্স দেখান। আর কেপ ভার্দের ঐতিহাসিক সাফল্যে বোর্জেস ছিলেন রক্ষণভাগের অন্যতম নির্ভরতা।

মাঝমাঠে জায়গা পেয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়েস্টন ম্যাককেনি এবং ইকুয়েডরের পেদ্রো ভিতে। দুজনই গ্রুপপর্বে নিজ নিজ দলের খেলার গতি, বল নিয়ন্ত্রণ ও আক্রমণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আক্রমণভাগে রাখা হয়েছে আর্জেন্টিনার লিওনেল মেসি, ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র, নরওয়ের আর্লিং হলান্ড এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেকে। গ্রুপপর্বে বড় তারকারা প্রত্যাশা অনুযায়ী আলো ছড়ানোয় অপটার একাদশে আক্রমণভাগটি বেশ তারকাবহুল হয়েছে।

রোববার থেকে শুরু হওয়া নকআউট পর্ব চলবে ১৯ জুলাইয়ের ফাইনাল পর্যন্ত। গ্রুপপর্বে যারা আলো ছড়িয়েছেন, এবার তাঁদের সামনে বড় পরীক্ষা নকআউটের চাপ সামলানো।

অপটা অ্যানালিস্টের গ্রুপপর্বের সেরা একাদশ:

গোলরক্ষক: ভোজিনিয়া (কেপ ভার্দে)

রাইট-ব্যাক: মারভিন সেনায়া (ঘানা)

সেন্টার-ব্যাক: ডিনে বোর্জেস (কেপ ভার্দে)

সেন্টার-ব্যাক: পাউ কুবারসি (স্পেন)

লেফট-ব্যাক: কেইতো নাকামুরা (জাপান)

সেন্ট্রাল মিডফিল্ড: ওয়েস্টন ম্যাককেনি (যুক্তরাষ্ট্র)

সেন্ট্রাল মিডফিল্ড: পেদ্রো ভিতে (ইকুয়েডর)

রাইট উইং: লিওনেল মেসি (আর্জেন্টিনা)

লেফট উইং: ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল)

স্ট্রাইকার: আর্লিং হলান্ড (নরওয়ে)

স্ট্রাইকার: কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

সূত্র: অপটা অ্যানালিস্ট


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ