ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কুমিল্লায় বড় ভাইয়ের মৃত্যুর আধা ঘণ্টার মধ্যে ছোট ভাইয়েরও প্রয়াণ

কুমিল্লায় বড় ভাইয়ের মৃত্যুর আধা ঘণ্টার মধ্যে ছোট ভাইয়েরও প্রয়াণ
সংগৃহীত ছবি
ফলো করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে শোক সইতে না পেরে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে ছোট ভাইও মারা গেছেন। জীবনের দীর্ঘ পথচলার পর মৃত্যুর ক্ষেত্রেও দুই সহোদর আলাদা হননি। পরে একসঙ্গে জানাজা শেষে তাঁদের পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বাদ জোহর ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের হুড়ারপাড় গ্রামের ঈদগাহ মাঠে তাঁদের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। মারা যাওয়া দুই ভাই হলেন ওই গ্রামের মৃত আশকর আলীর ছেলে আব্দুল জলিল মিয়া (৭৫) ও জয়নাল আবেদীন জুনু (৭০)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড় ভাই আব্দুল জলিল দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতালে বড় ভাইয়ের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে তা সহ্য করতে পারেননি ছোট ভাই জয়নাল আবেদীন। খবরটি শোনার পরপরই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এর ঠিক আধা ঘণ্টার মাথায় নিজ বাড়িতে তাঁরও মৃত্যু হয়।

তাঁদের ভাতিজা জসীমউদ্দীন জানান, দুই চাচার মধ্যে আজীবন গভীর আত্মিক টান ছিল। জীবনের শুরুর দিকে তাঁরা দুজন একসঙ্গেই আদমজী জুট মিলে চাকরি করেছেন। মিল বন্ধ হয়ে যাওয়ার পর একসঙ্গেই গ্রামে ফিরে আসেন। শেষ পর্যন্ত মৃত্যুর ক্ষণেও তাঁদের বিচ্ছেদ ঘটেনি।

চান্দলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাবুদ্দিন মুরাদ জানান, জীবদ্দশায় দুই ভাইয়ের মধ্যকার ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা ছিল অনুকরণীয়। একই দিনে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের এমন চিরপ্রস্থান এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।

ট্যাগ : কুমিল্লা ব্রাহ্মণপাড়া চান্দলা ইউনিয়ন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


কুমিল্লায় বড় ভাইয়ের মৃত্যুর আধা ঘণ্টার মধ্যে ছোট ভাইয়েরও প্রয়াণ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বড় ভাইয়ের মৃত্যুর খবর শুনে শোক সইতে না পেরে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে ছোট ভাইও মারা গেছেন। জীবনের দীর্ঘ পথচলার পর মৃত্যুর ক্ষেত্রেও দুই সহোদর আলাদা হননি। পরে একসঙ্গে জানাজা শেষে তাঁদের পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) বাদ জোহর ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের হুড়ারপাড় গ্রামের ঈদগাহ মাঠে তাঁদের যৌথ জানাজা অনুষ্ঠিত হয়। মারা যাওয়া দুই ভাই হলেন ওই গ্রামের মৃত আশকর আলীর ছেলে আব্দুল জলিল মিয়া (৭৫) ও জয়নাল আবেদীন জুনু (৭০)।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড় ভাই আব্দুল জলিল দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

হাসপাতালে বড় ভাইয়ের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে তা সহ্য করতে পারেননি ছোট ভাই জয়নাল আবেদীন। খবরটি শোনার পরপরই তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এর ঠিক আধা ঘণ্টার মাথায় নিজ বাড়িতে তাঁরও মৃত্যু হয়।

তাঁদের ভাতিজা জসীমউদ্দীন জানান, দুই চাচার মধ্যে আজীবন গভীর আত্মিক টান ছিল। জীবনের শুরুর দিকে তাঁরা দুজন একসঙ্গেই আদমজী জুট মিলে চাকরি করেছেন। মিল বন্ধ হয়ে যাওয়ার পর একসঙ্গেই গ্রামে ফিরে আসেন। শেষ পর্যন্ত মৃত্যুর ক্ষণেও তাঁদের বিচ্ছেদ ঘটেনি।

চান্দলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাবুদ্দিন মুরাদ জানান, জীবদ্দশায় দুই ভাইয়ের মধ্যকার ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসা ছিল অনুকরণীয়। একই দিনে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে দুই ভাইয়ের এমন চিরপ্রস্থান এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ