ঢাকা    সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঈশ্বরদীতে শিক্ষককে মারধরের প্রতিবাদে শিশু শিক্ষার্থীদের বিক্ষোভ

 ঈশ্বরদীতে শিক্ষককে মারধরের প্রতিবাদে শিশু শিক্ষার্থীদের বিক্ষোভ
সংগৃহীত ছবি
ফলো করুন

পাবনার ঈশ্বরদীতে নতুন রূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমানকে প্রকাশ্যে মারধর ও ছিনতাইয়ের প্রতিবাদে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিশু শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকরা অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষক ও অভিভাবকরা অভিযোগ করেন, গত ৪ অক্টোবর রাতে চর রূপপুর বিবিসি বাজারের চেরু মার্কেটের সামনে শিক্ষক আনিছুর রহমানের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে মারধরের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেয় এবং তার সঙ্গে থাকা নগদ ২২ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. আফরোজা বুলবুল বলেন, সহকারী শিক্ষক আনিছুর রহমানের ওপর প্রাণঘাতী সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে এবং নিরাপত্তাহীনতায় শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছে। দ্রুত হামলাকারীদের আইনের আওতায় না আনা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ম্যানেজিং কমিটির সভাপতি আরিফ হোসেন।

এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনা আক্তার জানান, ঘটনাটি রাতে বিদ্যালয়ের বাইরে ঘটেছে। বিষয়টি ব্যক্তিগত বা পূর্বশত্রুতার জেরে হয়ে থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীর দেখার বিষয়। তাছাড়া স্কুল চলাকালীন সময়ে ছোট শিক্ষার্থীদের নিয়ে রাস্তায় বা মাঠে বিক্ষোভ করার কোনো প্রশাসনিক অনুমতি দেওয়া হয়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, শিক্ষককে মারধরের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ট্যাগ : ঈশ্বরদী শিক্ষক মারধর নতুন রূপপুর প্রাথমিক বিদ্যালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

সারাদেশ

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার২৩
  • ২৩ নভেম্বর ২০২৬
  • ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৯ ভোর
  • সূর্যোদয়৬:১৮ সকাল
  • যোহর১১:৪৭ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৬ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬


ঈশ্বরদীতে শিক্ষককে মারধরের প্রতিবাদে শিশু শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

featured Image

পাবনার ঈশ্বরদীতে নতুন রূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমানকে প্রকাশ্যে মারধর ও ছিনতাইয়ের প্রতিবাদে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিশু শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও অভিভাবকরা অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষক ও অভিভাবকরা অভিযোগ করেন, গত ৪ অক্টোবর রাতে চর রূপপুর বিবিসি বাজারের চেরু মার্কেটের সামনে শিক্ষক আনিছুর রহমানের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা চালানো হয়। হামলাকারীরা তাকে মারধরের পাশাপাশি আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেয় এবং তার সঙ্গে থাকা নগদ ২২ হাজার ৭০০ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. আফরোজা বুলবুল বলেন, সহকারী শিক্ষক আনিছুর রহমানের ওপর প্রাণঘাতী সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে এবং নিরাপত্তাহীনতায় শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে বাধ্য হয়েছে। দ্রুত হামলাকারীদের আইনের আওতায় না আনা হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ম্যানেজিং কমিটির সভাপতি আরিফ হোসেন।

এদিকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনা আক্তার জানান, ঘটনাটি রাতে বিদ্যালয়ের বাইরে ঘটেছে। বিষয়টি ব্যক্তিগত বা পূর্বশত্রুতার জেরে হয়ে থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীর দেখার বিষয়। তাছাড়া স্কুল চলাকালীন সময়ে ছোট শিক্ষার্থীদের নিয়ে রাস্তায় বা মাঠে বিক্ষোভ করার কোনো প্রশাসনিক অনুমতি দেওয়া হয়নি।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, শিক্ষককে মারধরের ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে এবং জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ