ঢাকা    বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ ২৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগ, সাভারের মামলায় গ্রেপ্তার ৩

ছবি : সংগৃহিত
ফলো করুন

সাভারে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে পুলিশের নীল রঙের টি-শার্ট, ধারালো অস্ত্র, মোটরসাইকেল, মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) মাদারীপুরের রাজৈর থানাধীন টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের কালকিনি থানার আলীপুর গ্রামের মো. উজ্জল সরদার (৩২), মাদারীপুর সদর মডেল থানার কুলপদ্দি গ্রামের মো. জুয়েল সিকদার (৩৮) এবং কালকিনি থানার খাসেরহাট গ্রামের মো. তামিম হাওলাদার (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে সাভার মডেল থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারমুখী লেনে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়।

মামলার তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে ডিবি।

ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা প্রাইভেটকার, হাইস ও নোয়াহ গাড়ি ব্যবহার করে ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মো. উজ্জল সরদারের বিরুদ্ধে শরীয়তপুরের গোসাইরহাট থানায় এবং মো. তামিম হাওলাদারের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি।

অভিযানে তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি নীল রঙের পুলিশের টি-শার্ট, একটি লোহার হাসুয়া, দুটি লোহার ছুরি, দুটি বাটন এবং বিভিন্ন ব্র্যান্ডের পাঁচটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন উদ্ধার করা হয়।

এ ছাড়া নগদ ১৩ হাজার ১৬৭ টাকা, ‘জাহিদুল’ লেখা একটি নেমপ্লেট, তিনটি মানিব্যাগ ও দুটি হাতঘড়ি উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগ : ডিবি পুলিশ সাভার

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

পুলিশ পরিচয়ে ডাকাতির অভিযোগ, সাভারের মামলায় গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সাভারে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে মাদারীপুর থেকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে পুলিশের নীল রঙের টি-শার্ট, ধারালো অস্ত্র, মোটরসাইকেল, মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) মাদারীপুরের রাজৈর থানাধীন টেকেরহাট এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের কালকিনি থানার আলীপুর গ্রামের মো. উজ্জল সরদার (৩২), মাদারীপুর সদর মডেল থানার কুলপদ্দি গ্রামের মো. জুয়েল সিকদার (৩৮) এবং কালকিনি থানার খাসেরহাট গ্রামের মো. তামিম হাওলাদার (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে সাভার মডেল থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারমুখী লেনে ২৬ লাখ টাকা ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা করা হয়।

মামলার তদন্তের ধারাবাহিকতায় অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে ডিবি।

ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয় ব্যবহার করে অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা প্রাইভেটকার, হাইস ও নোয়াহ গাড়ি ব্যবহার করে ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাই করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার মো. উজ্জল সরদারের বিরুদ্ধে শরীয়তপুরের গোসাইরহাট থানায় এবং মো. তামিম হাওলাদারের বিরুদ্ধে ডিএমপির গুলশান থানায় অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি।

অভিযানে তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি নীল রঙের পুলিশের টি-শার্ট, একটি লোহার হাসুয়া, দুটি লোহার ছুরি, দুটি বাটন এবং বিভিন্ন ব্র্যান্ডের পাঁচটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন উদ্ধার করা হয়।

এ ছাড়া নগদ ১৩ হাজার ১৬৭ টাকা, ‘জাহিদুল’ লেখা একটি নেমপ্লেট, তিনটি মানিব্যাগ ও দুটি হাতঘড়ি উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ