ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

৭ অক্টোবরের পর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন আবেদন নয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

৭ অক্টোবরের পর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন আবেদন নয়: মুক্তিযুদ্ধমন্ত্রী
ছবি : সংগৃহিত
ফলো করুন

মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য ৭ অক্টোবরের পর আর কোনো নতুন আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। একই সঙ্গে বর্তমান তালিকায় থাকা অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়া এবং শহীদ ও বীরাঙ্গনাদের প্রকৃত তালিকা তৈরিতে দল-মতের ঊর্ধ্বে উঠে যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। মুক্তিযুদ্ধে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রকৃত তালিকা প্রণয়নের কৌশল এবং করণীয় নির্ধারণে এ সভার আয়োজন করা হয়।

আহমেদ আযম খান বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে কোনো মিথ্যা বা কলঙ্ক রাখতে চান না তারা। এ কারণে তালিকা তৈরির ক্ষেত্রে রাজনৈতিক বা দলীয় পরিচয়ের পরিবর্তে প্রকৃত তথ্য যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি জানান, সরকার গঠনের পর বিএনপির নির্বাচনি ইশতেহার অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় হাজার হাজার অমুক্তিযোদ্ধা যুক্ত হওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে শহীদ ও বীরাঙ্গনাদের তালিকা নিয়েও বিভিন্ন মহলে বিতর্ক রয়েছে। এসব বিতর্কের অবসানে মন্ত্রণালয় নির্মোহভাবে কাজ করছে বলে জানান তিনি।

বর্তমান তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান মন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, মুক্তিযুদ্ধের ৫৫ বছর পর নতুন করে মুক্তিযোদ্ধা হিসেবে আবেদনের আর সুযোগ রাখা হচ্ছে না। ৭ অক্টোবরের পর নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না।

তবে এরই মধ্যে যারা আবেদন করেছেন, তাদের বিষয়টি যাচাই করা হবে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) নীতিমালা অনুযায়ী কমিটি গঠন, তদন্ত ও সাক্ষাৎকারের মাধ্যমে আবেদনগুলো চুলচেরা যাচাই-বাছাই করা হবে। যাচাইয়ে প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও কেউ তালিকা থেকে বাদ পড়েছেন বলে প্রমাণিত হলে কেবল তাদেরই তালিকাভুক্ত করা হবে।

আহমেদ আযম খান বলেন, অতীতে মুক্তিযোদ্ধা বানানোর যে সংস্কৃতি বা ‘ফ্যাক্টরি’ তৈরি হয়েছিল, সেটি আর হতে দেওয়া হবে না। পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের একটি নির্ভুল ইতিহাসের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

তবে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের নির্ভুল তালিকা তৈরির কাজটি বড় হওয়ায় তা শেষ করতে কতদিন লাগবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট সময় জানাননি মন্ত্রী।

বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ তিন হাজারের কিছু বেশি রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগ : মুক্তিযুদ্ধ আহমেদ আযম খান মুক্তিযোদ্ধা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির

ডিসেম্বরে ঢাকা সফরে আসছেন মালয়েশিয়া ও মালদ্বীপের দুই শীর্ষ নেতা

বিচার বিভাগের স্বাধীনতায় বিচারকের বিবেক ও নৈতিক সাহসই বড় শক্তি: আইনমন্ত্রী

রায় লেখায় এআইয়ের ওপর নির্ভর করা যাবে না: প্রধান বিচারপতি

কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

প্রয়োজনে বিরোধী দলের সঙ্গে ঐকমত্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


৭ অক্টোবরের পর মুক্তিযোদ্ধা হিসেবে নতুন আবেদন নয়: মুক্তিযুদ্ধমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির জন্য ৭ অক্টোবরের পর আর কোনো নতুন আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। একই সঙ্গে বর্তমান তালিকায় থাকা অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়া এবং শহীদ ও বীরাঙ্গনাদের প্রকৃত তালিকা তৈরিতে দল-মতের ঊর্ধ্বে উঠে যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৭ অক্টোবর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। মুক্তিযুদ্ধে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রকৃত তালিকা প্রণয়নের কৌশল এবং করণীয় নির্ধারণে এ সভার আয়োজন করা হয়।

আহমেদ আযম খান বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসে কোনো মিথ্যা বা কলঙ্ক রাখতে চান না তারা। এ কারণে তালিকা তৈরির ক্ষেত্রে রাজনৈতিক বা দলীয় পরিচয়ের পরিবর্তে প্রকৃত তথ্য যাচাইয়ের ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি জানান, সরকার গঠনের পর বিএনপির নির্বাচনি ইশতেহার অনুসারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। তবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় হাজার হাজার অমুক্তিযোদ্ধা যুক্ত হওয়ার অভিযোগ রয়েছে। একই সঙ্গে শহীদ ও বীরাঙ্গনাদের তালিকা নিয়েও বিভিন্ন মহলে বিতর্ক রয়েছে। এসব বিতর্কের অবসানে মন্ত্রণালয় নির্মোহভাবে কাজ করছে বলে জানান তিনি।

বর্তমান তালিকা থেকে অমুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানান মন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, মুক্তিযুদ্ধের ৫৫ বছর পর নতুন করে মুক্তিযোদ্ধা হিসেবে আবেদনের আর সুযোগ রাখা হচ্ছে না। ৭ অক্টোবরের পর নতুন কোনো আবেদন গ্রহণ করা হবে না।

তবে এরই মধ্যে যারা আবেদন করেছেন, তাদের বিষয়টি যাচাই করা হবে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) নীতিমালা অনুযায়ী কমিটি গঠন, তদন্ত ও সাক্ষাৎকারের মাধ্যমে আবেদনগুলো চুলচেরা যাচাই-বাছাই করা হবে। যাচাইয়ে প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও কেউ তালিকা থেকে বাদ পড়েছেন বলে প্রমাণিত হলে কেবল তাদেরই তালিকাভুক্ত করা হবে।

আহমেদ আযম খান বলেন, অতীতে মুক্তিযোদ্ধা বানানোর যে সংস্কৃতি বা ‘ফ্যাক্টরি’ তৈরি হয়েছিল, সেটি আর হতে দেওয়া হবে না। পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধের একটি নির্ভুল ইতিহাসের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা চলছে।

তবে শহীদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের নির্ভুল তালিকা তৈরির কাজটি বড় হওয়ায় তা শেষ করতে কতদিন লাগবে, সে বিষয়ে এখনই নির্দিষ্ট সময় জানাননি মন্ত্রী।

বর্তমানে দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ তিন হাজারের কিছু বেশি রয়েছে বলেও জানান তিনি।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ