ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রয়োজনে বিরোধী দলের সঙ্গে ঐকমত্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম

প্রয়োজনে বিরোধী দলের সঙ্গে ঐকমত্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম
ছবি: সংগৃহীত
ফলো করুন

সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার সম্ভাবনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। প্রয়োজনে সরকার ও বিরোধী দলের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) রংপুরে একটি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মীর শাহ আলম বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশ কারও কাছে মাথা নত করবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের পাশে থাকবে এবং দেশের সার্বভৌমত্ব ও লাল-সবুজের পতাকার মর্যাদা রক্ষা করবে।

তিনি অভিযোগ করেন, পরাজিত একটি নিষিদ্ধ সংগঠনের সদস্যরা পেট্রলবোমা নিক্ষেপ করে কয়েকটি স্থানে অগ্নিসংযোগ করেছে। পুলিশ স্থাপনায় হামলার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে শহীদ আবু সাঈদসহ আন্দোলনে প্রাণ দেওয়া ব্যক্তিদের অবদানকে অবজ্ঞা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার মানবিক এবং গণতন্ত্রে বিশ্বাসী। আগের সরকারের মতো বিরোধীদের দমন করতে গুম, খুন কিংবা গুলির পথ বেছে নেওয়া হবে না। বরং ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।

তিনি আরও বলেন, কোনো এলাকার মানুষ যদি সেখানে থানা, সরকারি কার্যালয় কিংবা উন্নয়ন কর্মকাণ্ড না চায়, তাহলে সরকার জোর করে সেসব চাপিয়ে দেবে না। জনগণের ইচ্ছার ওপরই এ ধরনের সিদ্ধান্ত নির্ভর করবে।

আওয়ামী লীগ প্রসঙ্গে মীর শাহ আলম বলেন, দলটি যে সন্ত্রাসী রাজনৈতিক দল, তা দেশের মানুষের কাছে প্রমাণিত হয়েছে। অতীতে গাড়িতে অগ্নিসংযোগ, বোমা হামলা, হত্যাকাণ্ড ও গুমের মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। সাম্প্রতিক সময়েও বিভিন্ন জেলায় একই ধরনের কর্মকাণ্ডের অভিযোগ তুলে তিনি বলেন, এসব ঘটনার মধ্য দিয়ে দলটির প্রকৃত চরিত্র আন্তর্জাতিকভাবেও প্রকাশ পেয়েছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক ও যৌক্তিক ছিল। দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়েও সরকার ও বিরোধী দলের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া যেতে পারে।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


প্রয়োজনে বিরোধী দলের সঙ্গে ঐকমত্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সংবিধান সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার সম্ভাবনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম। প্রয়োজনে সরকার ও বিরোধী দলের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

শনিবার (২১ নভেম্বর) রংপুরে একটি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মীর শাহ আলম বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। বাংলাদেশ কারও কাছে মাথা নত করবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের পাশে থাকবে এবং দেশের সার্বভৌমত্ব ও লাল-সবুজের পতাকার মর্যাদা রক্ষা করবে।

তিনি অভিযোগ করেন, পরাজিত একটি নিষিদ্ধ সংগঠনের সদস্যরা পেট্রলবোমা নিক্ষেপ করে কয়েকটি স্থানে অগ্নিসংযোগ করেছে। পুলিশ স্থাপনায় হামলার মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে শহীদ আবু সাঈদসহ আন্দোলনে প্রাণ দেওয়া ব্যক্তিদের অবদানকে অবজ্ঞা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার মানবিক এবং গণতন্ত্রে বিশ্বাসী। আগের সরকারের মতো বিরোধীদের দমন করতে গুম, খুন কিংবা গুলির পথ বেছে নেওয়া হবে না। বরং ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।

তিনি আরও বলেন, কোনো এলাকার মানুষ যদি সেখানে থানা, সরকারি কার্যালয় কিংবা উন্নয়ন কর্মকাণ্ড না চায়, তাহলে সরকার জোর করে সেসব চাপিয়ে দেবে না। জনগণের ইচ্ছার ওপরই এ ধরনের সিদ্ধান্ত নির্ভর করবে।

আওয়ামী লীগ প্রসঙ্গে মীর শাহ আলম বলেন, দলটি যে সন্ত্রাসী রাজনৈতিক দল, তা দেশের মানুষের কাছে প্রমাণিত হয়েছে। অতীতে গাড়িতে অগ্নিসংযোগ, বোমা হামলা, হত্যাকাণ্ড ও গুমের মতো ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। সাম্প্রতিক সময়েও বিভিন্ন জেলায় একই ধরনের কর্মকাণ্ডের অভিযোগ তুলে তিনি বলেন, এসব ঘটনার মধ্য দিয়ে দলটির প্রকৃত চরিত্র আন্তর্জাতিকভাবেও প্রকাশ পেয়েছে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক ও যৌক্তিক ছিল। দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়েও সরকার ও বিরোধী দলের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া যেতে পারে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ