ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাতে চায় সরকার: প্রধানমন্ত্রী
ফাইল ছবি
ফলো করুন

তরুণ ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে গুরুত্বপূর্ণ সম্ভাবনা হিসেবে দেখছে সরকার। এ খাতের বিকাশে প্রয়োজনীয় সহযোগিতা এবং উদ্যোক্তাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২২ নভেম্বর থেকে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাওয়া ‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। এসএমই ফাউন্ডেশনের আয়োজনে সাত দিনব্যাপী এ মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

প্রধানমন্ত্রী বলেন, দেশের শিল্পায়ন, অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান তৈরিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান গুরুত্বপূর্ণ। জাতীয় এসএমই পণ্যমেলার মাধ্যমে দেশীয় পণ্যের পরিচিতি ও বাজার সম্প্রসারণের পাশাপাশি এ খাতের উদ্যোক্তাদের বিকাশের সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার, নতুন বাজার খুঁজে পাওয়া এবং বিভিন্ন পর্যায়ের ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে এ মেলা কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে উদ্যোক্তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়াতেও এ আয়োজন সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তারেক রহমান বলেন, ‘সবার আগে বাংলাদেশ-সবার জন্য বাংলাদেশ’ অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে সরকার উৎপাদননির্ভর, কর্মসংস্থানমুখী ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে চায়। এ জন্য শ্রমঘন ও স্বল্প পুঁজিতে পরিচালনাযোগ্য শিল্পের প্রসার, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্ব দিতে হবে।

প্রধানমন্ত্রী মনে করেন, দেশের স্থানীয় সম্পদ ও মানুষের দক্ষতা কাজে লাগিয়ে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। পাশাপাশি আমদানির ওপর নির্ভরতা কমানো এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে পারলে দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়বে।

তিনি বলেন, উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং সুষম উন্নয়নের মাধ্যমে দেশের সব অঞ্চলের মানুষের কাছে অর্থনৈতিক অগ্রগতির সুফল পৌঁছে দিতে সরকার কাজ করছে।

এসএমই খাতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ার বিষয়টিকেও ইতিবাচক হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, নারী উদ্যোক্তাদের মেধা, শ্রম ও সৃজনশীলতা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নারী ও পুরুষ উদ্যোক্তাদের সম্মিলিত উদ্যোগে এ শিল্প খাত আরও শক্তিশালী হবে এবং স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথ সুগম হবে।

১৩তম জাতীয় এসএমই পণ্যমেলার আয়োজনের সঙ্গে যুক্ত এসএমই ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে মেলার সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাতে চায় সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

তরুণ ও যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টি এবং তাদের দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে গুরুত্বপূর্ণ সম্ভাবনা হিসেবে দেখছে সরকার। এ খাতের বিকাশে প্রয়োজনীয় সহযোগিতা এবং উদ্যোক্তাবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২২ নভেম্বর থেকে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাওয়া ‘১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। এসএমই ফাউন্ডেশনের আয়োজনে সাত দিনব্যাপী এ মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

প্রধানমন্ত্রী বলেন, দেশের শিল্পায়ন, অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান তৈরিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান গুরুত্বপূর্ণ। জাতীয় এসএমই পণ্যমেলার মাধ্যমে দেশীয় পণ্যের পরিচিতি ও বাজার সম্প্রসারণের পাশাপাশি এ খাতের উদ্যোক্তাদের বিকাশের সুযোগ তৈরি হবে।

তিনি আরও বলেন, উদ্যোক্তাদের তৈরি পণ্যের প্রচার, নতুন বাজার খুঁজে পাওয়া এবং বিভিন্ন পর্যায়ের ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে এ মেলা কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে উদ্যোক্তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়াতেও এ আয়োজন সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তারেক রহমান বলেন, ‘সবার আগে বাংলাদেশ-সবার জন্য বাংলাদেশ’ অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে সরকার উৎপাদননির্ভর, কর্মসংস্থানমুখী ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে চায়। এ জন্য শ্রমঘন ও স্বল্প পুঁজিতে পরিচালনাযোগ্য শিল্পের প্রসার, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি এবং বাণিজ্য সম্প্রসারণের ওপর গুরুত্ব দিতে হবে।

প্রধানমন্ত্রী মনে করেন, দেশের স্থানীয় সম্পদ ও মানুষের দক্ষতা কাজে লাগিয়ে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব। পাশাপাশি আমদানির ওপর নির্ভরতা কমানো এবং রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে পারলে দেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়বে।

তিনি বলেন, উৎপাদনশীল কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য হ্রাস এবং সুষম উন্নয়নের মাধ্যমে দেশের সব অঞ্চলের মানুষের কাছে অর্থনৈতিক অগ্রগতির সুফল পৌঁছে দিতে সরকার কাজ করছে।

এসএমই খাতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ার বিষয়টিকেও ইতিবাচক হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, নারী উদ্যোক্তাদের মেধা, শ্রম ও সৃজনশীলতা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নারী ও পুরুষ উদ্যোক্তাদের সম্মিলিত উদ্যোগে এ শিল্প খাত আরও শক্তিশালী হবে এবং স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথ সুগম হবে।

১৩তম জাতীয় এসএমই পণ্যমেলার আয়োজনের সঙ্গে যুক্ত এসএমই ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে মেলার সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ