ঢাকা    রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ধ্বংসস্তূপে ফিলিস্তিনিদের টিকে থাকার লড়াই

গাজায় ইসরাইলি বর্বরতার ৩ বছর

ধ্বংসস্তূপে ফিলিস্তিনিদের টিকে থাকার লড়াই
সংগৃহীত ছবি
ফলো করুন

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে সশস্ত্র গোষ্ঠী হামাসের রক্তক্ষয়ী হামলা এবং এর জবাবে গাজা উপত্যকায় ইসরায়েলের শুরু করা সর্বাত্মক সামরিক অভিযানের তিন বছর পূর্ণ হলো। হামাসের হামলায় নিহত ১ হাজার ২০০ জন এবং জিম্মি হওয়া ২৫১ জনের স্মরণে দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকা ও তৎকালীন সঙ্গীত উৎসবের স্থানে বুধবার (৭ অক্টোবর) শোক পালন করেছেন সাধারণ ইসরায়েলিরা। তবে ফিলিস্তিনিদের জন্য দিনটি নিয়ে এসেছে সীমাহীন যন্ত্রণা ও মানবিক বিপর্যয়ের আরেকটি বেদনার অধ্যায়।

গাজায় ইসরায়েলের তিন বছরের অবিরাম হামলায় পুরো উপত্যকাটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি সামরিক অভিযানে এ পর্যন্ত ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। অঞ্চলটির প্রায় ৯০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়ে চরম খাদ্য ও পানি সংকটের মধ্যে অস্বাস্থ্যকর তাঁবুতে বসবাস করছেন। প্রায় এক বছর আগে একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হলেও তা ভঙ্গ করে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির পরও গাজায় ১ হাজার ১৪৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৭ জন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। গাজার অর্ধেকেরও বেশি ভূখণ্ড বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর সরাসরি নিয়ন্ত্রণে রয়েছে।

তিন বছরের এই সংঘাতের আঁচ শুধু গাজাতেই সীমাবদ্ধ থাকেনি, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে নতুন করে বদলে দিয়েছে। লেবাননের হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ের সুযোগে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিশাল অংশ দখল করে নিয়েছে, যার ফলে ৩ লাখেরও বেশি লেবানিজ বাস্তুচ্যুত হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে, যা জ্বালানি তেল ও আন্তর্জাতিক অর্থনীতিতে বড় অস্থিরতা তৈরি করেছে। একই সঙ্গে পশ্চিম তীরে কট্টর-ডানপন্থি অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংস হামলায় ফিলিস্তিনিরা নিয়মিত ভিটেমাটি হারাচ্ছেন।

ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও দিনটি গভীর রাজনৈতিক বিভাজন তৈরি করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ পরিচালনা কৌশল এবং ৭ অক্টোবরের সামরিক গোয়েন্দা ব্যর্থতা নিয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের অনীহার কারণে দেশটির ভেতরেই তীব্র সরকারবিরোধী অসন্তোষ বিরাজ করছে। দীর্ঘ তিন বছর রক্তক্ষয়ী সংঘাতের পরও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্বপ্ন এখন আগের চেয়ে আরও সুদূরপরাহত এবং অনিশ্চয়তার মুখে আটকে গেছে।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

ট্যাগ : ৭ অক্টোবর হামাস হামলা গাজা যুদ্ধ তিন বছর

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার২২
  • ২২ নভেম্বর ২০২৬
  • ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৮ ভোর
  • সূর্যোদয়৬:১৭ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৬ বিকাল
  • মাগরিব৫:১৩ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৫ ভোরইফতার ৫:১৩ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ২২ নভেম্বর ২০২৬


ধ্বংসস্তূপে ফিলিস্তিনিদের টিকে থাকার লড়াই

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে সশস্ত্র গোষ্ঠী হামাসের রক্তক্ষয়ী হামলা এবং এর জবাবে গাজা উপত্যকায় ইসরায়েলের শুরু করা সর্বাত্মক সামরিক অভিযানের তিন বছর পূর্ণ হলো। হামাসের হামলায় নিহত ১ হাজার ২০০ জন এবং জিম্মি হওয়া ২৫১ জনের স্মরণে দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকা ও তৎকালীন সঙ্গীত উৎসবের স্থানে বুধবার (৭ অক্টোবর) শোক পালন করেছেন সাধারণ ইসরায়েলিরা। তবে ফিলিস্তিনিদের জন্য দিনটি নিয়ে এসেছে সীমাহীন যন্ত্রণা ও মানবিক বিপর্যয়ের আরেকটি বেদনার অধ্যায়।

গাজায় ইসরায়েলের তিন বছরের অবিরাম হামলায় পুরো উপত্যকাটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি সামরিক অভিযানে এ পর্যন্ত ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অর্ধেকেরও বেশি নারী ও শিশু। অঞ্চলটির প্রায় ৯০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়ে চরম খাদ্য ও পানি সংকটের মধ্যে অস্বাস্থ্যকর তাঁবুতে বসবাস করছেন। প্রায় এক বছর আগে একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হলেও তা ভঙ্গ করে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতির পরও গাজায় ১ হাজার ১৪৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৭ জন ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে। গাজার অর্ধেকেরও বেশি ভূখণ্ড বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনীর সরাসরি নিয়ন্ত্রণে রয়েছে।

তিন বছরের এই সংঘাতের আঁচ শুধু গাজাতেই সীমাবদ্ধ থাকেনি, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে নতুন করে বদলে দিয়েছে। লেবাননের হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ের সুযোগে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের বিশাল অংশ দখল করে নিয়েছে, যার ফলে ৩ লাখেরও বেশি লেবানিজ বাস্তুচ্যুত হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে, যা জ্বালানি তেল ও আন্তর্জাতিক অর্থনীতিতে বড় অস্থিরতা তৈরি করেছে। একই সঙ্গে পশ্চিম তীরে কট্টর-ডানপন্থি অবৈধ বসতি স্থাপনকারীদের সহিংস হামলায় ফিলিস্তিনিরা নিয়মিত ভিটেমাটি হারাচ্ছেন।

ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতেও দিনটি গভীর রাজনৈতিক বিভাজন তৈরি করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুদ্ধ পরিচালনা কৌশল এবং ৭ অক্টোবরের সামরিক গোয়েন্দা ব্যর্থতা নিয়ে গঠিত স্বাধীন তদন্ত কমিশনের অনীহার কারণে দেশটির ভেতরেই তীব্র সরকারবিরোধী অসন্তোষ বিরাজ করছে। দীর্ঘ তিন বছর রক্তক্ষয়ী সংঘাতের পরও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্বপ্ন এখন আগের চেয়ে আরও সুদূরপরাহত এবং অনিশ্চয়তার মুখে আটকে গেছে।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ