ঢাকা    সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ ২২ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সততা ও জবাবদিহিতায় গুরুত্ব নৌপরিবহন সংসদীয় কমিটির

ছবি : সংগৃহিত
ফলো করুন

নৌপরিবহন খাতের কার্যক্রমে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক। প্রধানমন্ত্রীর ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে সংসদীয় কমিটি ও নৌপরিবহন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর পর অনেক ত্যাগের বিনিময়ে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই গণতান্ত্রিক সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে কর্মকর্তা-কর্মচারী ও সংসদীয় কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার মতামতকে গুরুত্ব দেওয়ার কথাও জানান কমিটির সভাপতি। সরকার ও প্রশাসনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কমিটির প্রথম বৈঠকে নৌপরিবহন খাতের সার্বিক উন্নয়ন ও সেবার মান বাড়ানো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে খাতটিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ও আলোচনায় আসে।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন সংস্থার সার্বিক কার্যক্রম সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়।

এর আগে বৈঠকের শুরুতে কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে সদস্যদের বরণ করে নেওয়া হয়।

বৈঠকে সংসদীয় কমিটির সদস্য ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম, মো. মাহমুদুল হক রুবেল, আনিছুর রহমান, সাঈদ আহমেদ, সানজিদা ইয়াসমিন, মো. নাজমুল হুদা এবং আবদুল হান্নান মাসউদ অংশ নেন।

এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

ট্যাগ : জাতীয় সংসদ নৌপরিবহন মন্ত্রণালয় সংসদীয় কমিটি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

সততা ও জবাবদিহিতায় গুরুত্ব নৌপরিবহন সংসদীয় কমিটির

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

নৌপরিবহন খাতের কার্যক্রমে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জয়নুল আবদিন ফারুক। প্রধানমন্ত্রীর ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বাস্তবায়নে সংসদীয় কমিটি ও নৌপরিবহন মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি।

সোমবার (৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, দীর্ঘ প্রায় ১৭ বছর পর অনেক ত্যাগের বিনিময়ে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই গণতান্ত্রিক সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে কর্মকর্তা-কর্মচারী ও সংসদীয় কমিটির সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার মতামতকে গুরুত্ব দেওয়ার কথাও জানান কমিটির সভাপতি। সরকার ও প্রশাসনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কমিটির প্রথম বৈঠকে নৌপরিবহন খাতের সার্বিক উন্নয়ন ও সেবার মান বাড়ানো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে খাতটিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ও আলোচনায় আসে।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন সংস্থার সার্বিক কার্যক্রম সম্পর্কিত তথ্য উপস্থাপন করা হয়।

এর আগে বৈঠকের শুরুতে কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফুল দিয়ে সদস্যদের বরণ করে নেওয়া হয়।

বৈঠকে সংসদীয় কমিটির সদস্য ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহিম, মো. মাহমুদুল হক রুবেল, আনিছুর রহমান, সাঈদ আহমেদ, সানজিদা ইয়াসমিন, মো. নাজমুল হুদা এবং আবদুল হান্নান মাসউদ অংশ নেন।

এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ