ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

উদ্ভাবনী তরুণদের ব্যবসায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

উদ্ভাবনী তরুণদের ব্যবসায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
ছবি : সংগৃহিত
ফলো করুন

দেশের উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে ব্যবসার প্রসার ঘটাতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। মির্জা ফখরুল ২০২৬ সালের ২১ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। BSS

সোমবার (৫ অক্টোবর) বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি ও অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রপতি বিকল্প জ্বালানি ব্যবস্থা দ্রুত গড়ে তুলতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। চতুর্থ শিল্প বিপ্লব, ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উদীয়মান আধুনিক প্রযুক্তির প্রতিযোগিতায় তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ব্যাংক সুদের হার কমানোর ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে স্বল্প সুদে ব্যাংক ঋণ দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, ওই উদ্যোগের ফলে রাজশাহী ও উত্তরাঞ্চলের মতো পিছিয়ে থাকা এলাকায় শিল্পায়ন ও নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি নতুন কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছিল।

সাক্ষাতে ডিসিসিআই প্রতিনিধিরা ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার কথা জানান। সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করলে আগামী দুই বছরের মধ্যে ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা সমাধান করে এগিয়ে যাওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তারা। নিজেদের বিভিন্ন দাবি, সমস্যা ও সম্ভাবনার কথাও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন প্রতিনিধিরা।

এ সময় রাষ্ট্রপতি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়েও কথা বলেন। তার মতে, দেশের মানুষ গণতন্ত্রের জন্য বারবার সংগ্রাম ও আত্মত্যাগ করলেও গণতন্ত্র অর্জনের পর তাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হয়নি। রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক সুবিধার অপব্যবহারকে এর কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি আরও অভিযোগ করেন, বিগত সময়ে ‘লুটপাটতন্ত্র’ প্রতিষ্ঠার কারণে দেশ পিছিয়ে পড়েছিল এবং ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা তৈরি হয়েছিল। ব্যক্তিগত লোভের কারণে ব্যাংকিং খাত ধ্বংস করে দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকালে ডিসিসিআইয়ের আসন্ন ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে অংশ নিতে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। তিনি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

ব্যবসায়ীদের সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রমেও আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। বৈঠকে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ ডিসিসিআই প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিসিসিআই

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


উদ্ভাবনী তরুণদের ব্যবসায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

দেশের উদ্ভাবনী তরুণদের ব্যবসা-বাণিজ্যে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে ব্যবসার প্রসার ঘটাতে ব্যাংক ঋণের সুদের হার কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। মির্জা ফখরুল ২০২৬ সালের ২১ আগস্ট বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। BSS

সোমবার (৫ অক্টোবর) বঙ্গভবনে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি, জ্বালানি ও অর্থনৈতিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রপতি বিকল্প জ্বালানি ব্যবস্থা দ্রুত গড়ে তুলতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। চতুর্থ শিল্প বিপ্লব, ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উদীয়মান আধুনিক প্রযুক্তির প্রতিযোগিতায় তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে ব্যাংক সুদের হার কমানোর ওপর জোর দিয়ে রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে স্বল্প সুদে ব্যাংক ঋণ দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, ওই উদ্যোগের ফলে রাজশাহী ও উত্তরাঞ্চলের মতো পিছিয়ে থাকা এলাকায় শিল্পায়ন ও নতুন উদ্যোক্তা তৈরির পাশাপাশি নতুন কলকারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে উঠেছিল।

সাক্ষাতে ডিসিসিআই প্রতিনিধিরা ২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতিকে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার কথা জানান। সরকারের সঙ্গে সমন্বিতভাবে কাজ করলে আগামী দুই বছরের মধ্যে ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা সমাধান করে এগিয়ে যাওয়া সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তারা। নিজেদের বিভিন্ন দাবি, সমস্যা ও সম্ভাবনার কথাও রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন প্রতিনিধিরা।

এ সময় রাষ্ট্রপতি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নিয়েও কথা বলেন। তার মতে, দেশের মানুষ গণতন্ত্রের জন্য বারবার সংগ্রাম ও আত্মত্যাগ করলেও গণতন্ত্র অর্জনের পর তাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সম্ভব হয়নি। রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক সুবিধার অপব্যবহারকে এর কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপতি আরও অভিযোগ করেন, বিগত সময়ে ‘লুটপাটতন্ত্র’ প্রতিষ্ঠার কারণে দেশ পিছিয়ে পড়েছিল এবং ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা তৈরি হয়েছিল। ব্যক্তিগত লোভের কারণে ব্যাংকিং খাত ধ্বংস করে দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকালে ডিসিসিআইয়ের আসন্ন ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে অংশ নিতে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। তিনি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

ব্যবসায়ীদের সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রমেও আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। বৈঠকে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবসহ ডিসিসিআই প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ