ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কঙ্গোর ২৭ সেনাকে যুদ্ধক্ষেত্র থেকে সরে যাওয়া অভিযোগে মৃত্যুদণ্ড

কঙ্গোর ২৭ সেনাকে যুদ্ধক্ষেত্র থেকে সরে যাওয়া অভিযোগে মৃত্যুদণ্ড
ছবি : সংগৃহীত
ফলো করুন

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) একটি সামরিক আদালত যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটার অভিযোগে ২৭ সেনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এএফসি/এম২৩ বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের সময় সামনের সারির অবস্থান ছেড়ে সরে যাওয়ার অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়। আদালতের নথির বরাত দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কিভু প্রদেশের উভিরা সামরিক আদালতে ২১তম সিম্বা ব্যাটালিয়নের অন্তত ১১২ সেনার বিচার শুরু হয় গত ১৫ সেপ্টেম্বর। আগস্টে পূর্ব কঙ্গোতে বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় দায়িত্ব পালনে অবহেলা, সামরিক নির্দেশ অমান্য এবং যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে এসব সেনার বিরুদ্ধে বিচার শুরু হয়।

আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, সামরিক নির্দেশ অমান্যের অভিযোগে ৫৪ সেনাকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আরও ১০ সেনাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় অন্তত ২১ সেনাকে সব অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। খালাস পাওয়া সেনাদের মধ্যে পাঁচজন নারীও রয়েছেন।

কৌঁসুলিদের পক্ষ থেকে আদালতে বলা হয়, উভিরাকে ঘিরে গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে এসব সেনাকে মোতায়েন করা হয়েছিল। কিন্তু বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের সময় তাদের একটি অংশ সামনের অবস্থান ছেড়ে পিছু হটে বলে অভিযোগ করা হয়েছে।

ডিআর কঙ্গোতে যুদ্ধক্ষেত্র থেকে সেনাদের সরে যাওয়ার ঘটনায় এর আগেও সামরিক আদালত কঠোর সাজা দিয়েছেন। চলতি বছরের মে মাসে একই ধরনের একটি ঘটনায় ৫৮ সেনাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এএফসি/এম২৩ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের সময় সম্মুখসারি থেকে সরে যাওয়ায় তাদের বিরুদ্ধে সামরিক নির্দেশ অমান্যের অভিযোগ আনা হয়েছিল।

সর্বশেষ বিচার চলাকালীনও উভিরা এলাকায় সরকারি বাহিনী ও এএফসি/এম২৩ বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। সংঘাতের মধ্যে উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে।

পূর্ব কঙ্গোর দীর্ঘদিনের সংঘাতের অন্যতম প্রধান পক্ষ এম২৩ বিদ্রোহী গোষ্ঠী। ২০২৫ সালের শুরুতে গোমা ও বুকাভু শহর দখলের পর গোষ্ঠীটি পূর্ব কঙ্গোর বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেয়। এরপর অঞ্চলটিতে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হয়েছে।

কঙ্গো সরকার, জাতিসংঘ এবং কয়েকটি পশ্চিমা দেশ এম২৩ বিদ্রোহীদের সামরিক সহায়তা দেওয়ার জন্য প্রতিবেশী রুয়ান্ডাকে দায়ী করে আসছে। তবে কিগালি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র: আনাদোলু

ট্যাগ : ডিআর কঙ্গো ম২৩ বিদ্রোহী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
শুক্রবার২০
  • ২০ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৯ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৬ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


কঙ্গোর ২৭ সেনাকে যুদ্ধক্ষেত্র থেকে সরে যাওয়া অভিযোগে মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ০৫ অক্টোবর ২০২৬

featured Image

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) একটি সামরিক আদালত যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটার অভিযোগে ২৭ সেনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এএফসি/এম২৩ বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের সময় সামনের সারির অবস্থান ছেড়ে সরে যাওয়ার অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করা হয়। আদালতের নথির বরাত দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

দক্ষিণ কিভু প্রদেশের উভিরা সামরিক আদালতে ২১তম সিম্বা ব্যাটালিয়নের অন্তত ১১২ সেনার বিচার শুরু হয় গত ১৫ সেপ্টেম্বর। আগস্টে পূর্ব কঙ্গোতে বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় দায়িত্ব পালনে অবহেলা, সামরিক নির্দেশ অমান্য এবং যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়ার অভিযোগে এসব সেনার বিরুদ্ধে বিচার শুরু হয়।

আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, সামরিক নির্দেশ অমান্যের অভিযোগে ৫৪ সেনাকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া আরও ১০ সেনাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় অন্তত ২১ সেনাকে সব অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। খালাস পাওয়া সেনাদের মধ্যে পাঁচজন নারীও রয়েছেন।

কৌঁসুলিদের পক্ষ থেকে আদালতে বলা হয়, উভিরাকে ঘিরে গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে এসব সেনাকে মোতায়েন করা হয়েছিল। কিন্তু বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের সময় তাদের একটি অংশ সামনের অবস্থান ছেড়ে পিছু হটে বলে অভিযোগ করা হয়েছে।

ডিআর কঙ্গোতে যুদ্ধক্ষেত্র থেকে সেনাদের সরে যাওয়ার ঘটনায় এর আগেও সামরিক আদালত কঠোর সাজা দিয়েছেন। চলতি বছরের মে মাসে একই ধরনের একটি ঘটনায় ৫৮ সেনাকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এএফসি/এম২৩ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষের সময় সম্মুখসারি থেকে সরে যাওয়ায় তাদের বিরুদ্ধে সামরিক নির্দেশ অমান্যের অভিযোগ আনা হয়েছিল।

সর্বশেষ বিচার চলাকালীনও উভিরা এলাকায় সরকারি বাহিনী ও এএফসি/এম২৩ বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে বলে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে। সংঘাতের মধ্যে উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে।

পূর্ব কঙ্গোর দীর্ঘদিনের সংঘাতের অন্যতম প্রধান পক্ষ এম২৩ বিদ্রোহী গোষ্ঠী। ২০২৫ সালের শুরুতে গোমা ও বুকাভু শহর দখলের পর গোষ্ঠীটি পূর্ব কঙ্গোর বিস্তীর্ণ এলাকার নিয়ন্ত্রণ নেয়। এরপর অঞ্চলটিতে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ আরও তীব্র হয়েছে।

কঙ্গো সরকার, জাতিসংঘ এবং কয়েকটি পশ্চিমা দেশ এম২৩ বিদ্রোহীদের সামরিক সহায়তা দেওয়ার জন্য প্রতিবেশী রুয়ান্ডাকে দায়ী করে আসছে। তবে কিগালি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র: আনাদোলু


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ