ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্ব অর্থনীতি খণ্ডিত হচ্ছে, এপেককে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা পুতিনের

ছবি : সংগৃহীত
ফলো করুন

বিশ্ব অর্থনীতি ক্রমেই খণ্ডিত হয়ে পড়ার প্রেক্ষাপটে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) ফোরামের সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ জন্য ফোরামকে একটি ‘ঐক্যবদ্ধ সুর’ তৈরি এবং পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে গঠনমূলক কর্মপরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) চীনের শেনঝেনে অনুষ্ঠিত ৩৩তম এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠকে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু ও নিউজটোয়েন্টিফোর সূত্রে এ তথ্য জানা গেছে।

বক্তব্যে পুতিন বলেন, বর্তমান বিশ্ব অর্থনীতি নানা চ্যালেঞ্জ ও হুমকির মুখে রয়েছে। এ পরিস্থিতিতে এপেকের সদস্য দেশগুলোর মধ্যে সমন্বিত অবস্থান গ্রহণ এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানো জরুরি। তিনি উল্লেখ করেন, অনুমোদনের জন্য প্রস্তুত করা রাশিয়ার সমর্থনপুষ্ট ‘শেনঝেন ঘোষণা’র খসড়াটি মূলত এই লক্ষ্য সামনে রেখেই তৈরি করা হয়েছে।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনীতিগুলোর সঙ্গে গঠনমূলক অংশীদারিত্বকে রাশিয়ার জন্য ‘কৌশলগত পথ’ হিসেবে অভিহিত করেন পুতিন। তাঁর ভাষ্য, রাশিয়া এই অঞ্চলের অবিচ্ছেদ্য অংশ এবং আঞ্চলিক অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চল বর্তমানে বৈশ্বিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে উল্লেখ করে পুতিন প্রত্যাশা ব্যক্ত করেন যে, চলতি বছর এপেকভুক্ত অর্থনীতিগুলোর প্রবৃদ্ধি ৪ দশমিক ৮ শতাংশে পৌঁছাবে, যা বৈশ্বিক গড় প্রবৃদ্ধির চেয়ে বেশি।

রুশ প্রেসিডেন্ট জানান, পারমাণবিক শক্তিসহ জ্ঞাননির্ভর বিভিন্ন খাতে এপেক সদস্য দেশগুলোর সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা গড়ে তুলতে আগ্রহী মস্কো। পারমাণবিক জ্বালানি খাতে রাশিয়ার শক্তিশালী অবস্থান রয়েছে এবং দেশটি ইতিমধ্যে এ অঞ্চলের একাধিক দেশের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। এ ছাড়া সার্বভৌমত্ব ও তথ্য-উপাত্তের নিরাপত্তা নিশ্চিত করার শর্তে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে নিজেদের ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক দক্ষতা ভাগ করে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

খাদ্য ও জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে পুতিন বলেন, জ্বালানি, বিপুল পরিমাণ শস্য ও খনিজ সার সরবরাহের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখছে রাশিয়া। সরবরাহের নির্ভরযোগ্যতা, গুণগত মান ও ধারাবাহিকতা নিয়ে বাণিজ্যিক অংশীদারদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেন তিনি।

পুতিন আরও বলেন, অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিশ্বের জন্য উন্মুক্ত থাকার নীতি বজায় রাখছে রাশিয়া। এ লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক শক্তির মতো উন্নত প্রযুক্তিনির্ভর খাতের উন্নয়নে গুরুত্ব দিয়ে দেশের অর্থনৈতিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি রাশিয়ার পরিবহন ও ট্রানজিট অবকাঠামো উন্নয়নের উদ্যোগ এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করছে উল্লেখ করে আঞ্চলিক দেশগুলোকে বিদ্যমান লজিস্টিক ও পরিবহন রুটের সুযোগ আরও বেশি কাজে লাগানোর আহ্বান জানান তিনি। গত কয়েক দশকে এপেকের অংশীদারদের সঙ্গে পারস্পরিক লাভজনক ৮০টিরও বেশি প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলেও জানান রুশ প্রেসিডেন্ট।

উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এপেক ফোরামে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামসহ মোট ২১টি সদস্য অর্থনীতি রয়েছে। বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬০ শতাংশের বেশি এবং বৈশ্বিক জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ এই ফোরামের অন্তর্ভুক্ত।

এপেকের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে গত মঙ্গলবার গভীর রাতে চীনের শেনঝেনে পৌঁছান ভ্লাদিমির পুতিন। সফরসূচি অনুযায়ী, আজ বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর একটি বহুল প্রতীক্ষিত ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ : ভ্লাদিমির পুতিন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

জামায়াত-এনসিপি 'লংমার্চ টু টুঙ্গিপাড়া' কর্মসূচির ডাক দিলে আমিও তাদের লংমার্চকে সমর্থন ও সাদুবাদ জানাবো, ইনশাআল্লাহ।

রাশেদ খাঁনপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

আমার আর নেতানিয়াহুর মধ্যে খুব বেশি আস্থার সম্পর্ক ছিল না। নেতানিয়াহুর মধ্যে ট্রাম্পের মতো কিছু প্রবণতা নিয়ে আমি উদ্বিগ্ন ছিলাম। তিনি সত্যকে নিজের সুবি…

জো. বাইডেনসাবেক মার্কিন প্রেসিডেন্ট

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১৯
  • ১৯ নভেম্বর ২০২৬
  • ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৮ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৭ ভোর
  • সূর্যোদয়৬:১৫ সকাল
  • যোহর১১:৪৬ সকাল
  • আসর৩:৩৭ বিকাল
  • মাগরিব৫:১৪ বিকাল
  • এশা৬:৩১ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫৪ ভোরইফতার ৫:১৪ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বিশ্ব অর্থনীতি খণ্ডিত হচ্ছে, এপেককে ঐক্যবদ্ধ হওয়ার বার্তা পুতিনের

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

বিশ্ব অর্থনীতি ক্রমেই খণ্ডিত হয়ে পড়ার প্রেক্ষাপটে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) ফোরামের সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ জন্য ফোরামকে একটি ‘ঐক্যবদ্ধ সুর’ তৈরি এবং পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে গঠনমূলক কর্মপরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) চীনের শেনঝেনে অনুষ্ঠিত ৩৩তম এপেক অর্থনৈতিক নেতাদের বৈঠকে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু ও নিউজটোয়েন্টিফোর সূত্রে এ তথ্য জানা গেছে।

বক্তব্যে পুতিন বলেন, বর্তমান বিশ্ব অর্থনীতি নানা চ্যালেঞ্জ ও হুমকির মুখে রয়েছে। এ পরিস্থিতিতে এপেকের সদস্য দেশগুলোর মধ্যে সমন্বিত অবস্থান গ্রহণ এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানো জরুরি। তিনি উল্লেখ করেন, অনুমোদনের জন্য প্রস্তুত করা রাশিয়ার সমর্থনপুষ্ট ‘শেনঝেন ঘোষণা’র খসড়াটি মূলত এই লক্ষ্য সামনে রেখেই তৈরি করা হয়েছে।

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অর্থনীতিগুলোর সঙ্গে গঠনমূলক অংশীদারিত্বকে রাশিয়ার জন্য ‘কৌশলগত পথ’ হিসেবে অভিহিত করেন পুতিন। তাঁর ভাষ্য, রাশিয়া এই অঞ্চলের অবিচ্ছেদ্য অংশ এবং আঞ্চলিক অর্থনৈতিক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চল বর্তমানে বৈশ্বিক উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে উল্লেখ করে পুতিন প্রত্যাশা ব্যক্ত করেন যে, চলতি বছর এপেকভুক্ত অর্থনীতিগুলোর প্রবৃদ্ধি ৪ দশমিক ৮ শতাংশে পৌঁছাবে, যা বৈশ্বিক গড় প্রবৃদ্ধির চেয়ে বেশি।

রুশ প্রেসিডেন্ট জানান, পারমাণবিক শক্তিসহ জ্ঞাননির্ভর বিভিন্ন খাতে এপেক সদস্য দেশগুলোর সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতা গড়ে তুলতে আগ্রহী মস্কো। পারমাণবিক জ্বালানি খাতে রাশিয়ার শক্তিশালী অবস্থান রয়েছে এবং দেশটি ইতিমধ্যে এ অঞ্চলের একাধিক দেশের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে। এ ছাড়া সার্বভৌমত্ব ও তথ্য-উপাত্তের নিরাপত্তা নিশ্চিত করার শর্তে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে নিজেদের ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক দক্ষতা ভাগ করে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।

খাদ্য ও জ্বালানি নিরাপত্তা প্রসঙ্গে পুতিন বলেন, জ্বালানি, বিপুল পরিমাণ শস্য ও খনিজ সার সরবরাহের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্বালানি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা রাখছে রাশিয়া। সরবরাহের নির্ভরযোগ্যতা, গুণগত মান ও ধারাবাহিকতা নিয়ে বাণিজ্যিক অংশীদারদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেন তিনি।

পুতিন আরও বলেন, অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিশ্বের জন্য উন্মুক্ত থাকার নীতি বজায় রাখছে রাশিয়া। এ লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক শক্তির মতো উন্নত প্রযুক্তিনির্ভর খাতের উন্নয়নে গুরুত্ব দিয়ে দেশের অর্থনৈতিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। পাশাপাশি রাশিয়ার পরিবহন ও ট্রানজিট অবকাঠামো উন্নয়নের উদ্যোগ এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করছে উল্লেখ করে আঞ্চলিক দেশগুলোকে বিদ্যমান লজিস্টিক ও পরিবহন রুটের সুযোগ আরও বেশি কাজে লাগানোর আহ্বান জানান তিনি। গত কয়েক দশকে এপেকের অংশীদারদের সঙ্গে পারস্পরিক লাভজনক ৮০টিরও বেশি প্রকল্প বাস্তবায়িত হয়েছে বলেও জানান রুশ প্রেসিডেন্ট।

উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত এপেক ফোরামে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামসহ মোট ২১টি সদস্য অর্থনীতি রয়েছে। বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৬০ শতাংশের বেশি এবং বৈশ্বিক জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ এই ফোরামের অন্তর্ভুক্ত।

এপেকের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে গত মঙ্গলবার গভীর রাতে চীনের শেনঝেনে পৌঁছান ভ্লাদিমির পুতিন। সফরসূচি অনুযায়ী, আজ বৃহস্পতিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর একটি বহুল প্রতীক্ষিত ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ