ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রতিমন্ত্রীর

ছবি : সংগৃহীত
ফলো করুন

বর্তমান আর্থসামাজিক বাস্তবতা ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় করমুক্ত আয়সীমা বার্ষিক ৬ লাখ টাকা করার প্রস্তাব করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনার বাস্তব প্রতিফলন। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও জ্বালানি নিরাপত্তাকে বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে, যা সময়োপযোগী পদক্ষেপ।

স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়ানোর প্রশংসা করে তিনি বলেন, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ ভালো সিদ্ধান্ত। তবে শুধু ঘোষণা দিলেই হবে না, দ্রুত জনবল, চিকিৎসক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি নিশ্চিত করতে হবে। সব উপজেলায় একসঙ্গে বাস্তবায়ন সম্ভব না হলে ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় ধাপে ধাপে কাজ এগিয়ে নিতে হবে।

রাজস্ব লক্ষ্যমাত্রা প্রসঙ্গে নুরুল হক বলেন, ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্য পূরণ করা সম্ভব। তবে মানুষের আয়ের বাস্তবতা বিবেচনায় করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ লাখ টাকা করা প্রয়োজন। কারণ বর্তমান পরিস্থিতিতে মাসে ৫০ হাজার টাকার কম আয়ে জীবনযাপন করা কঠিন।

তিনি বলেন, উপজেলা পর্যায়েও এখন অনেক সক্ষম করদাতা আছেন। তাই কর আহরণে শুধু শহরকেন্দ্রিক না থেকে উপজেলা পর্যায়েও কার্যকর নজরদারি ও এনফোর্সমেন্ট বাড়াতে হবে।

নিজ মন্ত্রণালয়ের বাজেট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিদেশে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়নে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ কিছুটা কমলেও কাজের প্রয়োজন অনুযায়ী বাড়তি বরাদ্দ দেওয়ার আশ্বাস পাওয়া গেছে।

কওমি মাদরাসার শিক্ষার্থীদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি সংবেদনশীল। জনপ্রিয়তার জন্য নয়, বাস্তবতা বিবেচনায় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের জন্য মানসম্মত কর্মসংস্থানের পথ তৈরি করতে হবে।

চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে নুরুল হক বলেন, চরাঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা ও জীবনযাত্রার অবস্থা এখনও করুণ। এসব এলাকার উন্নয়নে আলাদা ফাউন্ডেশন বা কর্তৃপক্ষ গঠন করা জরুরি। চরাঞ্চলের উন্নয়নসংক্রান্ত প্রস্তাবগুলো মানবিক বিবেচনায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রতিমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

বর্তমান আর্থসামাজিক বাস্তবতা ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় করমুক্ত আয়সীমা বার্ষিক ৬ লাখ টাকা করার প্রস্তাব করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেট প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনার বাস্তব প্রতিফলন। স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও জ্বালানি নিরাপত্তাকে বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে, যা সময়োপযোগী পদক্ষেপ।

স্বাস্থ্য খাতের বরাদ্দ বাড়ানোর প্রশংসা করে তিনি বলেন, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ ভালো সিদ্ধান্ত। তবে শুধু ঘোষণা দিলেই হবে না, দ্রুত জনবল, চিকিৎসক ও প্রয়োজনীয় যন্ত্রপাতি নিশ্চিত করতে হবে। সব উপজেলায় একসঙ্গে বাস্তবায়ন সম্ভব না হলে ভৌগোলিক গুরুত্ব বিবেচনায় ধাপে ধাপে কাজ এগিয়ে নিতে হবে।

রাজস্ব লক্ষ্যমাত্রা প্রসঙ্গে নুরুল হক বলেন, ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আহরণের লক্ষ্য পূরণ করা সম্ভব। তবে মানুষের আয়ের বাস্তবতা বিবেচনায় করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬ লাখ টাকা করা প্রয়োজন। কারণ বর্তমান পরিস্থিতিতে মাসে ৫০ হাজার টাকার কম আয়ে জীবনযাপন করা কঠিন।

তিনি বলেন, উপজেলা পর্যায়েও এখন অনেক সক্ষম করদাতা আছেন। তাই কর আহরণে শুধু শহরকেন্দ্রিক না থেকে উপজেলা পর্যায়েও কার্যকর নজরদারি ও এনফোর্সমেন্ট বাড়াতে হবে।

নিজ মন্ত্রণালয়ের বাজেট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিদেশে ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়নে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের বরাদ্দ কিছুটা কমলেও কাজের প্রয়োজন অনুযায়ী বাড়তি বরাদ্দ দেওয়ার আশ্বাস পাওয়া গেছে।

কওমি মাদরাসার শিক্ষার্থীদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি সংবেদনশীল। জনপ্রিয়তার জন্য নয়, বাস্তবতা বিবেচনায় সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের জন্য মানসম্মত কর্মসংস্থানের পথ তৈরি করতে হবে।

চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে নুরুল হক বলেন, চরাঞ্চলের স্বাস্থ্য, শিক্ষা ও জীবনযাত্রার অবস্থা এখনও করুণ। এসব এলাকার উন্নয়নে আলাদা ফাউন্ডেশন বা কর্তৃপক্ষ গঠন করা জরুরি। চরাঞ্চলের উন্নয়নসংক্রান্ত প্রস্তাবগুলো মানবিক বিবেচনায় দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ