ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাজেট নিয়ে বিরোধীদের সমালোচনা আমলে নিচ্ছেন না সেতুমন্ত্রী

বাজেট নিয়ে বিরোধীদের সমালোচনা আমলে নিচ্ছেন না সেতুমন্ত্রী
ছবি : সংগৃহীত
ফলো করুন

প্রস্তাবিত বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। ঘাটতি বাজেট নিয়ে সমালোচনার জবাবে তিনি যুক্তরাষ্ট্র ও চীনের বাজেট ঘাটতির উদাহরণও তুলে ধরেন।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে সামাজিক অবকাঠামো খাতে প্রায় ৩০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। ভৌত অবকাঠামো খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৮ শতাংশের বেশি। আর সাধারণ সেবা খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ২৬ শতাংশ। তার মতে, অর্থমন্ত্রী বাজেটে বরাদ্দের অনুপাত সময়োপযোগীভাবে সাজিয়েছেন।

তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষকে দক্ষ ও যোগ্য মানবসম্পদে পরিণত করাই সবচেয়ে সম্ভাবনাময় খাত। সামাজিক অবকাঠামো খাতে বরাদ্দের মাধ্যমে মানুষের সক্ষমতা বাড়ানো সম্ভব হবে। একই সঙ্গে অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা ও সাধারণ নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ সেবা খাতের বরাদ্দ সহায়ক ভূমিকা রাখবে।

ঘাটতি বাজেট নিয়ে সমালোচনার জবাবে শেখ রবিউল আলম বলেন, কর্মসংস্থান সৃষ্টি হলে এবং মূল্যস্ফীতি কমলে মানুষের সঞ্চয় বাড়বে। ফলে ব্যাংকিং খাতে অর্থের ঘাটতি তৈরি হবে না।

তিনি বলেন, কর ও রাজস্ব আহরণ ঠিকমতো হলে এবং ব্যাংক থেকে নির্ধারিত ঋণ পাওয়া গেলে ঘাটতি বাজেট নিয়ে উদ্বেগের সুযোগ থাকবে না। বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর বাজেটেও ঘাটতি থাকে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ বাজেটে জিডিপির ৫ দশমিক ৫ শতাংশ ঘাটতি রয়েছে। চীনের বাজেটেও জিডিপির প্রায় ৪ শতাংশ ঘাটতি রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ এই ঘাটতি সামাল দিতে সক্ষম হবে। প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ রাখা হয়েছে, যা অর্জনযোগ্য বলে তিনি মনে করেন।

বিরোধীদলের সমালোচনার প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, যারা শঙ্কা প্রকাশ করছেন, তারা প্রথমবার বিরোধী দল হয়েছেন। অনেক ক্ষেত্রে তারা সমালোচনা করতে গিয়ে ভুল করছেন। তার মতে, সময়ের সঙ্গে তারা সমালোচনার ধরনও বুঝে যাবেন।

তিনি বলেন, বিরোধীদের সমালোচনাকে তিনি খুব একটা আমলে নিচ্ছেন না। বরং সরকারের লক্ষ্য হলো বাজেট বাস্তবায়নের মাধ্যমে অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান বাড়ানো এবং জনগণের জীবনমান উন্নত করা।

ট্যাগ : জাতীয় সংসদ বাজেট ২০২৬-২৭ সেতুমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বুধবার১১
  • ১১ নভেম্বর ২০২৬
  • ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:১০ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


বাজেট নিয়ে বিরোধীদের সমালোচনা আমলে নিচ্ছেন না সেতুমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

প্রস্তাবিত বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। ঘাটতি বাজেট নিয়ে সমালোচনার জবাবে তিনি যুক্তরাষ্ট্র ও চীনের বাজেট ঘাটতির উদাহরণও তুলে ধরেন।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, প্রস্তাবিত বাজেটে সামাজিক অবকাঠামো খাতে প্রায় ৩০ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। ভৌত অবকাঠামো খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৮ শতাংশের বেশি। আর সাধারণ সেবা খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ২৬ শতাংশ। তার মতে, অর্থমন্ত্রী বাজেটে বরাদ্দের অনুপাত সময়োপযোগীভাবে সাজিয়েছেন।

তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষকে দক্ষ ও যোগ্য মানবসম্পদে পরিণত করাই সবচেয়ে সম্ভাবনাময় খাত। সামাজিক অবকাঠামো খাতে বরাদ্দের মাধ্যমে মানুষের সক্ষমতা বাড়ানো সম্ভব হবে। একই সঙ্গে অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা ও সাধারণ নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ সেবা খাতের বরাদ্দ সহায়ক ভূমিকা রাখবে।

ঘাটতি বাজেট নিয়ে সমালোচনার জবাবে শেখ রবিউল আলম বলেন, কর্মসংস্থান সৃষ্টি হলে এবং মূল্যস্ফীতি কমলে মানুষের সঞ্চয় বাড়বে। ফলে ব্যাংকিং খাতে অর্থের ঘাটতি তৈরি হবে না।

তিনি বলেন, কর ও রাজস্ব আহরণ ঠিকমতো হলে এবং ব্যাংক থেকে নির্ধারিত ঋণ পাওয়া গেলে ঘাটতি বাজেট নিয়ে উদ্বেগের সুযোগ থাকবে না। বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর বাজেটেও ঘাটতি থাকে। যুক্তরাষ্ট্রের সর্বশেষ বাজেটে জিডিপির ৫ দশমিক ৫ শতাংশ ঘাটতি রয়েছে। চীনের বাজেটেও জিডিপির প্রায় ৪ শতাংশ ঘাটতি রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ এই ঘাটতি সামাল দিতে সক্ষম হবে। প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৫ শতাংশ রাখা হয়েছে, যা অর্জনযোগ্য বলে তিনি মনে করেন।

বিরোধীদলের সমালোচনার প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, যারা শঙ্কা প্রকাশ করছেন, তারা প্রথমবার বিরোধী দল হয়েছেন। অনেক ক্ষেত্রে তারা সমালোচনা করতে গিয়ে ভুল করছেন। তার মতে, সময়ের সঙ্গে তারা সমালোচনার ধরনও বুঝে যাবেন।

তিনি বলেন, বিরোধীদের সমালোচনাকে তিনি খুব একটা আমলে নিচ্ছেন না। বরং সরকারের লক্ষ্য হলো বাজেট বাস্তবায়নের মাধ্যমে অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান বাড়ানো এবং জনগণের জীবনমান উন্নত করা।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ