ছয় দিনের বিরতির পর মঙ্গলবার (৭ জুলাই) পুনরায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচালিত হচ্ছে। বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশনের কার্যক্রম শুরু হয়।এর আগে গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাস হওয়ার পর অধিবেশন সাময়িকভাবে মুলতবি করা হয়েছিল। চলমান অধিবেশনে জাতীয় বাজেটের পাশাপাশি অর্থবিল এবং কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদের অনুমোদন লাভ করেছে।[BANGVIEWS-POST:1350]গত ১১ জুন সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপনের পর সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে দীর্ঘ আলোচনা করেন। এ সময় তারা দেশের অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, চলমান অধিবেশনে আইন প্রণয়ন, বাজেট বাস্তবায়ন এবং বিভিন্ন জাতীয় বিষয়ে আলোচনা অব্যাহত থাকবে।