ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপাচার্য

ছবি : সংগৃহিত
ফলো করুন

ঢাকা শহর পরিষ্কার করার জন্য আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাপান থেকে ৩০ সদস্যের একটি দল বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

শনিবার (৩ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে ‘ক্লিনিং ডে’ শীর্ষক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে এবং ঢাবি ছাত্রদলের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জাপানের দলটির সফরের বিষয়ে ঢাবি উপাচার্য জানান, তারা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি পাঠিয়েছে এবং তাতে সম্মতি দেওয়া হয়েছে।

দেশের পরিচ্ছন্নতা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “আমাদের দেশ আমরা পরিষ্কার রাখতে পারছি না এটা কষ্টের বিষয় এবং দুঃখজনক। বহির্বিশ্বও জানে বাংলাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি আসলে সেই মাত্রায় নেই এটা আমাদের খুবই দুর্ভাগ্য।”

নিজেদের আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিজেদেরই নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আমরা চাই আমাদের সব জায়গাই পরিষ্কার থাকবে, নিজেরাই এগুলো পরিষ্কার রাখবো। অন্যের ওপর নির্ভর না করে আমাদের নিজেদের জায়গাগুলো নিজেদেরই পরিষ্কার রাখতে হবে।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান উপাচার্য। এ সময় তিনি ডেঙ্গুর প্রকোপের সঙ্গে অপরিচ্ছন্ন পরিবেশের সম্পর্কের বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, “হলের শিক্ষার্থীরা অনেক সময় রুমে খাবার এনে উচ্ছিষ্টসহ বাটি বারান্দা বা করিডোরে রেখে দেয়। সেখানে পানি জমে মশার লার্ভা তৈরি হচ্ছে এবং ডেঙ্গুর প্রকোপ বাড়ছে।”

পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ উল্লেখ করে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, পরিচ্ছন্নতার বোধ মানুষের ভেতর থেকেই গড়ে উঠতে হবে। এ ধরনের কার্যক্রম শুধু এক দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বছরের ৩৬৫ দিনই চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

ট্যাগ : ঢাকা জাপান ঢাকা বিশ্ববিদ্যালয়

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপাচার্য

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

ঢাকা শহর পরিষ্কার করার জন্য আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাপান থেকে ৩০ সদস্যের একটি দল বাংলাদেশে আসবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

শনিবার (৩ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে ‘ক্লিনিং ডে’ শীর্ষক পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে এবং ঢাবি ছাত্রদলের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জাপানের দলটির সফরের বিষয়ে ঢাবি উপাচার্য জানান, তারা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে চিঠি পাঠিয়েছে এবং তাতে সম্মতি দেওয়া হয়েছে।

দেশের পরিচ্ছন্নতা পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, “আমাদের দেশ আমরা পরিষ্কার রাখতে পারছি না এটা কষ্টের বিষয় এবং দুঃখজনক। বহির্বিশ্বও জানে বাংলাদেশে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি আসলে সেই মাত্রায় নেই এটা আমাদের খুবই দুর্ভাগ্য।”

নিজেদের আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নিজেদেরই নেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, “আমরা চাই আমাদের সব জায়গাই পরিষ্কার থাকবে, নিজেরাই এগুলো পরিষ্কার রাখবো। অন্যের ওপর নির্ভর না করে আমাদের নিজেদের জায়গাগুলো নিজেদেরই পরিষ্কার রাখতে হবে।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান উপাচার্য। এ সময় তিনি ডেঙ্গুর প্রকোপের সঙ্গে অপরিচ্ছন্ন পরিবেশের সম্পর্কের বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, “হলের শিক্ষার্থীরা অনেক সময় রুমে খাবার এনে উচ্ছিষ্টসহ বাটি বারান্দা বা করিডোরে রেখে দেয়। সেখানে পানি জমে মশার লার্ভা তৈরি হচ্ছে এবং ডেঙ্গুর প্রকোপ বাড়ছে।”

পরিচ্ছন্নতাকে ঈমানের অঙ্গ উল্লেখ করে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, পরিচ্ছন্নতার বোধ মানুষের ভেতর থেকেই গড়ে উঠতে হবে। এ ধরনের কার্যক্রম শুধু এক দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বছরের ৩৬৫ দিনই চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ