মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের একটি ছবি প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করা হয়। ছবিতে ডোনাল্ড ট্রাম্পকে মাঝে রেখে তার দুই পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানকালে গত ২২ সেপ্টেম্বর রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে যাওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করা হয়েছিল। সেখানে তারেক রহমান ও জুবাইদা রহমান ছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নেন।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেসসচিব কে এম নাজমুল হক নৈশভোজে তারেক রহমানের অংশ নেওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
ছবিটি প্রকাশে বিলম্ব হওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের কোনো ফটোগ্রাফার ছিলেন না। এ কারণে ছবিটি পেতে কিছুটা সময় লেগেছে।
মন্তব্যসমূহ