ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ভালো শিল্পী অন্যায় কাজে জড়ায় না: সংস্কৃতি প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, একজন ভালো মানের শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না। তিনি বলেন, দেশে সারা বছর সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে এবং আগামী শীত মৌসুমে সারা দেশে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে।

শনিবার দুপুর ১টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে সফলভাবে শেষ হওয়া তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনী, কর্মশালা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, সংস্কৃতি আমাদের জাতীয় অর্থনীতির সঙ্গে জড়িত এবং চিত্রশিল্পীদের আঁকা ছবির ভালো বাজার রয়েছে। তবে মানুষ আনন্দ ও সৃজনশীলতার জন্যও ছবি আঁকে। সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে যুবসমাজকে ফিরিয়ে আনা জরুরি। লেখাপড়ার পাশাপাশি তাদের সাংস্কৃতিক বিকাশ ঘটানো প্রয়োজন।

অনুষ্ঠানের শুরুতে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মঈনুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি এনামুল হক, জেলা সাহিত্য পরিষদের সভাপতি তাহমিনা বেগম গিনিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ : সংস্কৃতি প্রতিমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ভালো শিল্পী অন্যায় কাজে জড়ায় না: সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, একজন ভালো মানের শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না। তিনি বলেন, দেশে সারা বছর সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে এবং আগামী শীত মৌসুমে সারা দেশে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে।

শনিবার দুপুর ১টায় হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে সফলভাবে শেষ হওয়া তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনী, কর্মশালা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, সংস্কৃতি আমাদের জাতীয় অর্থনীতির সঙ্গে জড়িত এবং চিত্রশিল্পীদের আঁকা ছবির ভালো বাজার রয়েছে। তবে মানুষ আনন্দ ও সৃজনশীলতার জন্যও ছবি আঁকে। সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে যুবসমাজকে ফিরিয়ে আনা জরুরি। লেখাপড়ার পাশাপাশি তাদের সাংস্কৃতিক বিকাশ ঘটানো প্রয়োজন।

অনুষ্ঠানের শুরুতে জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্ত স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠানে হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মঈনুল হক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি এনামুল হক, জেলা সাহিত্য পরিষদের সভাপতি তাহমিনা বেগম গিনিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ