ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রধানমন্ত্রীর বাসার সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট: মীর শাহে আলম

ছবি : সংগৃহিত
ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজধানীর গুলশানের বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের ১ হাজার ইউনিট নিজ বাসায় ব্যবহার করা হয়েছে। পাশাপাশি জাতীয় গ্রিডে দেওয়া হয়েছে ১ হাজার ২০০ ইউনিট বিদ্যুৎ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানিয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ডিডি (এলজি)-দের অংশগ্রহণে আয়োজিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, গত তিন দিনে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের মাধ্যমে এ দৃষ্টান্ত তৈরি হয়েছে। সমবায় ভবনসহ সব জাতীয় ভবনের ছাদ কাজে লাগিয়ে নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করার কথাও বলেন তিনি। বিদ্যুৎ উৎপাদনের এ প্রক্রিয়াকে ব্যবসা হিসেবেও দেখার আহ্বান জানান মীর শাহে আলম।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।

দুর্গাপূজাকে সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার ঝুঁকির বিষয়ে মাঠপর্যায়ের ইউএনওদের সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বশক্তি প্রয়োগ করতে ইউএনওদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার।’

ইউএনওদের জন্য ঐচ্ছিক তহবিল রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তার মতে, এলাকার দরিদ্র মানুষ বিভিন্ন প্রয়োজনে ইউএনওদের কাছে সহায়তা চান। এ ধরনের তহবিল থাকলে তাৎক্ষণিকভাবে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া সম্ভব হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থের ব্যবস্থা করতে না পারলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রাজস্ব আয় থেকে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

বিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি নিয়েও উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন মীর শাহে আলম।

তিনি জানান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন কার্ড ও খাল খননসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প মাঠপর্যায়ে ইউএনওদের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। প্রতিবছর ডিসি সম্মেলনের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বার্ষিক সম্মেলনের আয়োজন হলে উপজেলার উন্নয়ন কার্যক্রম ও দাবি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা সম্ভব হবে বলেও মত দেন তিনি।

বিএনপি সরকারকে জনগণের সরকার এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাসী উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, স্বৈরাচার আমলে সরকারের নির্দেশনা মানতে গিয়ে অনেক কর্মকর্তা চাকরি হারিয়েছেন। তবে বিএনপি সরকার কোনো কর্মকর্তাকে দিনের ভোট রাতে করা বা ডামি নির্বাচন করার নির্দেশ দেবে না বলে মন্তব্য করেন তিনি।

মিরপুরের ঘটনার প্রসঙ্গ টেনে মীর শাহে আলম বলেন, রাজনৈতিক বিষয়েও ব্যবস্থা নিতে শুরু করেছে বিএনপি। ওই ঘটনার পর উত্তরের কমিটি বাতিল এবং সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো এমপির ব্যক্তিগত দায় সরকার নেবে না।

এ ছাড়া নদী ও পুকুরের পানি পরিশোধন করে নিরাপদ পানি সরবরাহ বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো সম্ভব হবে বলে জানান তিনি।

ট্যাগ : প্রধানমন্ত্রী তারেক রহমান সৌরবিদ্যুৎ মীর শাহে আলম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর বাসার সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২০০ ইউনিট: মীর শাহে আলম

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজধানীর গুলশানের বাসভবনের ছাদে স্থাপিত সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের ১ হাজার ইউনিট নিজ বাসায় ব্যবহার করা হয়েছে। পাশাপাশি জাতীয় গ্রিডে দেওয়া হয়েছে ১ হাজার ২০০ ইউনিট বিদ্যুৎ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানিয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের সমবায় ভবনে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ডিডি (এলজি)-দের অংশগ্রহণে আয়োজিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, গত তিন দিনে প্রধানমন্ত্রীর বাসভবনে সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারের মাধ্যমে এ দৃষ্টান্ত তৈরি হয়েছে। সমবায় ভবনসহ সব জাতীয় ভবনের ছাদ কাজে লাগিয়ে নিজস্ব বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করার কথাও বলেন তিনি। বিদ্যুৎ উৎপাদনের এ প্রক্রিয়াকে ব্যবসা হিসেবেও দেখার আহ্বান জানান মীর শাহে আলম।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী উপস্থিত ছিলেন।

দুর্গাপূজাকে সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার ঝুঁকির বিষয়ে মাঠপর্যায়ের ইউএনওদের সতর্ক থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী। কোনো ধরনের বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সর্বশক্তি প্রয়োগ করতে ইউএনওদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে সরকার।’

ইউএনওদের জন্য ঐচ্ছিক তহবিল রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তার মতে, এলাকার দরিদ্র মানুষ বিভিন্ন প্রয়োজনে ইউএনওদের কাছে সহায়তা চান। এ ধরনের তহবিল থাকলে তাৎক্ষণিকভাবে ২ হাজার থেকে ৫ হাজার টাকা পর্যন্ত সহায়তা দেওয়া সম্ভব হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থের ব্যবস্থা করতে না পারলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রাজস্ব আয় থেকে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

বিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি নিয়েও উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন মীর শাহে আলম।

তিনি জানান, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন কার্ড ও খাল খননসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প মাঠপর্যায়ে ইউএনওদের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। প্রতিবছর ডিসি সম্মেলনের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বার্ষিক সম্মেলনের আয়োজন হলে উপজেলার উন্নয়ন কার্যক্রম ও দাবি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা সম্ভব হবে বলেও মত দেন তিনি।

বিএনপি সরকারকে জনগণের সরকার এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাসী উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, স্বৈরাচার আমলে সরকারের নির্দেশনা মানতে গিয়ে অনেক কর্মকর্তা চাকরি হারিয়েছেন। তবে বিএনপি সরকার কোনো কর্মকর্তাকে দিনের ভোট রাতে করা বা ডামি নির্বাচন করার নির্দেশ দেবে না বলে মন্তব্য করেন তিনি।

মিরপুরের ঘটনার প্রসঙ্গ টেনে মীর শাহে আলম বলেন, রাজনৈতিক বিষয়েও ব্যবস্থা নিতে শুরু করেছে বিএনপি। ওই ঘটনার পর উত্তরের কমিটি বাতিল এবং সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, কোনো এমপির ব্যক্তিগত দায় সরকার নেবে না।

এ ছাড়া নদী ও পুকুরের পানি পরিশোধন করে নিরাপদ পানি সরবরাহ বাড়ানোর ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমানো সম্ভব হবে বলে জানান তিনি।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ