ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ট্রিলিয়নিয়ার হওয়ার আরও কাছে ইলন মাস্ক

ছবি : সংগৃহিত
ফলো করুন

বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সম্পদ একদিনেই ৬১ বিলিয়ন ডলার বেড়েছে। এই উল্লম্ফনে তার মোট নিট সম্পদের পরিমাণ ৯৭৯ দশমিক ৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে ফোর্বস।

শুক্রবার (৩ অক্টোবর) মাস্কের সম্পদে এ বড় বৃদ্ধি ঘটে। এর ফলে ব্যক্তিগত সম্পদের এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলারের ঐতিহাসিক মাইলফলকের আরও কাছে পৌঁছে গেছেন তিনি।

এক ট্রিলিয়ন ডলারের সীমা স্পর্শ করতে বর্তমান হিসাব অনুযায়ী মাস্কের আরও ২০ দশমিক ৩ বিলিয়ন ডলার সম্পদ বাড়তে হবে।

মাস্কের সম্পদের বড় একটি অংশ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলায় তার মালিকানার সঙ্গে যুক্ত। পাশাপাশি বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সে থাকা তার মালিকানার মূল্যও মোট সম্পদ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শুক্রবার টেসলার শেয়ারের মূল্য প্রায় ৫ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সময়ে স্পেসএক্সের মূল্যায়নসংক্রান্ত পরিবর্তনও মাস্কের সম্পদ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে জানানো হয়েছে।

তবে স্পেসএক্স শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান নয়। ফলে পাবলিক শেয়ারবাজারে টেসলার মতো প্রতিষ্ঠানটির শেয়ারের দৈনিক লেনদেন বা বাজারদর নির্ধারিত হয় না।

সাম্প্রতিক মূল্যায়নের ফলে মাস্কের মোট সম্পদের পরিমাণ আবারও এক ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে।

সূত্র : ফোর্বস

ট্যাগ : ইলন মাস্ক স্পেসএক্স ফোর্বস টেসলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ট্রিলিয়নিয়ার হওয়ার আরও কাছে ইলন মাস্ক

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সম্পদ একদিনেই ৬১ বিলিয়ন ডলার বেড়েছে। এই উল্লম্ফনে তার মোট নিট সম্পদের পরিমাণ ৯৭৯ দশমিক ৭ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে ফোর্বস।

শুক্রবার (৩ অক্টোবর) মাস্কের সম্পদে এ বড় বৃদ্ধি ঘটে। এর ফলে ব্যক্তিগত সম্পদের এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলারের ঐতিহাসিক মাইলফলকের আরও কাছে পৌঁছে গেছেন তিনি।

এক ট্রিলিয়ন ডলারের সীমা স্পর্শ করতে বর্তমান হিসাব অনুযায়ী মাস্কের আরও ২০ দশমিক ৩ বিলিয়ন ডলার সম্পদ বাড়তে হবে।

মাস্কের সম্পদের বড় একটি অংশ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলায় তার মালিকানার সঙ্গে যুক্ত। পাশাপাশি বেসরকারি মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সে থাকা তার মালিকানার মূল্যও মোট সম্পদ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শুক্রবার টেসলার শেয়ারের মূল্য প্রায় ৫ শতাংশ বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সময়ে স্পেসএক্সের মূল্যায়নসংক্রান্ত পরিবর্তনও মাস্কের সম্পদ বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে জানানো হয়েছে।

তবে স্পেসএক্স শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান নয়। ফলে পাবলিক শেয়ারবাজারে টেসলার মতো প্রতিষ্ঠানটির শেয়ারের দৈনিক লেনদেন বা বাজারদর নির্ধারিত হয় না।

সাম্প্রতিক মূল্যায়নের ফলে মাস্কের মোট সম্পদের পরিমাণ আবারও এক ট্রিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে।

সূত্র : ফোর্বস

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ