ঢাকা    রোববার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হুট করে ভোজ্যতেলের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

হুট করে ভোজ্যতেলের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত
ফলো করুন

যাচাই-বাছাই ও বাজার পরিস্থিতি পর্যালোচনা না করে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ব্যবসায়ীদের পক্ষ থেকে দাম বাড়ানোর দাবি এলেও সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেটে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

সম্প্রতি বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কমে যাওয়ায় ভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম সমন্বয়ের জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ব্যবসায়ীদের দাবির ভিত্তিতে সরাসরি দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে না। আন্তর্জাতিক বাজার, অভ্যন্তরীণ পরিস্থিতি ও সংশ্লিষ্ট ব্যয়ের বিষয়গুলো পর্যালোচনা করেই যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে বাণিজ্যমন্ত্রী জানিয়েছিলেন, ভোজ্যতেলের দাম নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের দর এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ ব্যয় বিবেচনা করা হয়।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে যাতে দেশি ও বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং পরিস্থিতির ওপর নজর রাখছে।

এর আগে বুধবার সকালে ‘সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় সিলেট সদর উপজেলার কানিশাইলে সুরমা নদীর ডানতীরের নদী তীর প্রতিরক্ষা কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খন্দকার আব্দুল মুক্তাদির।

ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে সরকার সাম্প্রতিক সময়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে পর্যালোচনা করছে।

ট্যাগ : বাণিজ্যমন্ত্রী ভোজ্যতেল সয়াবিন তেল

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
রবিবার১৫
  • ১৫ নভেম্বর ২০২৬
  • ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
  • ৪ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৪ ভোর
  • সূর্যোদয়৬:১৩ সকাল
  • যোহর১১:৪৫ সকাল
  • আসর৩:৩৮ বিকাল
  • মাগরিব৫:১৫ বিকাল
  • এশা৬:৩২ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫১ ভোরইফতার ৫:১৫ বিকাল

বাংলা ভিউজ

রোববার, ১৫ নভেম্বর ২০২৬


হুট করে ভোজ্যতেলের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যাচাই-বাছাই ও বাজার পরিস্থিতি পর্যালোচনা না করে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ব্যবসায়ীদের পক্ষ থেকে দাম বাড়ানোর দাবি এলেও সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেটে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

সম্প্রতি বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কমে যাওয়ায় ভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম সমন্বয়ের জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ব্যবসায়ীদের দাবির ভিত্তিতে সরাসরি দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে না। আন্তর্জাতিক বাজার, অভ্যন্তরীণ পরিস্থিতি ও সংশ্লিষ্ট ব্যয়ের বিষয়গুলো পর্যালোচনা করেই যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে বাণিজ্যমন্ত্রী জানিয়েছিলেন, ভোজ্যতেলের দাম নির্ধারণের ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের দর এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ ব্যয় বিবেচনা করা হয়।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে যাতে দেশি ও বিদেশি বিনিয়োগে নেতিবাচক প্রভাব না পড়ে, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে এবং পরিস্থিতির ওপর নজর রাখছে।

এর আগে বুধবার সকালে ‘সুরমা-কুশিয়ারা নদী অববাহিকার উন্নয়ন এবং বন্যা ও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা’ প্রকল্পের আওতায় সিলেট সদর উপজেলার কানিশাইলে সুরমা নদীর ডানতীরের নদী তীর প্রতিরক্ষা কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খন্দকার আব্দুল মুক্তাদির।

ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখা ও সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে সরকার সাম্প্রতিক সময়ে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে পর্যালোচনা করছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ