ঢাকা    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ ২০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী তিন লরি

ছবি: সংগৃহীত
ফলো করুন

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা শুরু করেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের একটি বহর। তিনটি বিশেষ লরিতে করে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য আনা জ্বালানি সড়কপথে প্রকল্প এলাকায় নেওয়া হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ইউরেনিয়াম বহনকারী লরিগুলো বিমানবন্দর এলাকা থেকে রূপপুরের উদ্দেশে রওনা দেয়। বহরের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। পরিবহনের পুরো রুটে সম্ভাব্য ঝুঁকি এড়াতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পারমাণবিক জ্বালানিবাহী একটি বিশেষ উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি অবতরণের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা চালানটি গ্রহণ করেন।

রূপপুর প্রকল্পের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও নয়টি পৃথক ফ্লাইটে পারমাণবিক জ্বালানি দেশে আসার কথা রয়েছে। এসব চালানের মধ্যে প্রকল্পের প্রথম ইউনিটের জন্য আরও ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি থাকার কথা রয়েছে।

জ্বালানি বহনকারী এসব চালান রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারত হয়ে আকাশপথে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর বিশেষ নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে এসব পারমাণবিক জ্বালানি রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া হবে।

ট্যাগ : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ইউরেনিয়াম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

কঠোর নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামবাহী তিন লরি

প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

featured Image

কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে যাত্রা শুরু করেছে পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের একটি বহর। তিনটি বিশেষ লরিতে করে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য আনা জ্বালানি সড়কপথে প্রকল্প এলাকায় নেওয়া হচ্ছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে ইউরেনিয়াম বহনকারী লরিগুলো বিমানবন্দর এলাকা থেকে রূপপুরের উদ্দেশে রওনা দেয়। বহরের নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। পরিবহনের পুরো রুটে সম্ভাব্য ঝুঁকি এড়াতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে পারমাণবিক জ্বালানিবাহী একটি বিশেষ উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি অবতরণের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা চালানটি গ্রহণ করেন।

রূপপুর প্রকল্পের নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে আরও নয়টি পৃথক ফ্লাইটে পারমাণবিক জ্বালানি দেশে আসার কথা রয়েছে। এসব চালানের মধ্যে প্রকল্পের প্রথম ইউনিটের জন্য আরও ৪৮টি এবং দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি থাকার কথা রয়েছে।

জ্বালানি বহনকারী এসব চালান রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান, পাকিস্তান ও ভারত হয়ে আকাশপথে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এরপর বিশেষ নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে এসব পারমাণবিক জ্বালানি রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া হবে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ