ঢাকা    সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৫ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সারাদেশে শুরু হলো ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

ছবি : সংগৃহীত
ফলো করুন

শিশুদের অন্ধত্ব ও পুষ্টিহীনতা প্রতিরোধে সারাদেশে একযোগে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬। রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকেল ৪টা পর্যন্ত।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পেইনে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এবারের কর্মসূচিতে প্রায় ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২২ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সারাদেশে প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হচ্ছে। এর পাশাপাশি বাস টার্মিনাল, ফেরিঘাটসহ জনসমাগমস্থলেও ক্যাপসুল বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।

দেশের ১২ জেলার ৫৮ উপজেলার দুর্গম এলাকায় ক্যাম্পেইন শেষে আরও চার দিন বিশেষ অনুসন্ধান কার্যক্রম চালানো হবে। এই কার্যক্রমের মাধ্যমে যেসব শিশু নির্ধারিত দিনে ক্যাপসুল খেতে পারেনি, তাদের খুঁজে বের করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়তা করে। একই সঙ্গে এটি রাতকানা রোগ, অন্ধত্ব ও পুষ্টিহীনতার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংশ্লিষ্টরা অভিভাবকদের নির্ধারিত বয়সী শিশুদের কাছের টিকাদান কেন্দ্র বা নির্ধারিত ক্যাম্পে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছেন।

ট্যাগ : শিশু স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রণালয় জনস্বাস্থ্য ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

সারাদেশে শুরু হলো ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

শিশুদের অন্ধত্ব ও পুষ্টিহীনতা প্রতিরোধে সারাদেশে একযোগে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬। রোববার সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকেল ৪টা পর্যন্ত।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পেইনে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এবারের কর্মসূচিতে প্রায় ২ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২২ শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সারাদেশে প্রায় ১ লাখ ২০ হাজার স্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হচ্ছে। এর পাশাপাশি বাস টার্মিনাল, ফেরিঘাটসহ জনসমাগমস্থলেও ক্যাপসুল বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে।

দেশের ১২ জেলার ৫৮ উপজেলার দুর্গম এলাকায় ক্যাম্পেইন শেষে আরও চার দিন বিশেষ অনুসন্ধান কার্যক্রম চালানো হবে। এই কার্যক্রমের মাধ্যমে যেসব শিশু নির্ধারিত দিনে ক্যাপসুল খেতে পারেনি, তাদের খুঁজে বের করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সহায়তা করে। একই সঙ্গে এটি রাতকানা রোগ, অন্ধত্ব ও পুষ্টিহীনতার ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংশ্লিষ্টরা অভিভাবকদের নির্ধারিত বয়সী শিশুদের কাছের টিকাদান কেন্দ্র বা নির্ধারিত ক্যাম্পে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানিয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ