ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃত্যু

ফাইল ছবি
ফলো করুন

রাজধানীর আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত চার বছর বয়সী এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত শিশুটির নাম জিসান (৪)। তার গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার গুদিরপুর গ্রামে। বাবা আলী আকবর একজন ব্যবসায়ী। দুই ভাইয়ের মধ্যে জিসান ছিল বড়। পরিবারের সঙ্গে সে পশ্চিম আগারগাঁও এলাকায় থাকত।

জিসানের বাবা জানান, বুধবার দুপুরের দিকে বাসার কাছেই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সামনের সড়কে খেলছিল শিশুটি। একপর্যায়ে সড়কের আইল্যান্ড থেকে নিচে নামার সময় দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হয় জিসান।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে জিসানের মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে শেরেবাংলা নগর থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগ : আগারগাঁও সড়ক দুর্ঘটনা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর আগারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত চার বছর বয়সী এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত শিশুটির নাম জিসান (৪)। তার গ্রামের বাড়ি ভোলার লালমোহন উপজেলার গুদিরপুর গ্রামে। বাবা আলী আকবর একজন ব্যবসায়ী। দুই ভাইয়ের মধ্যে জিসান ছিল বড়। পরিবারের সঙ্গে সে পশ্চিম আগারগাঁও এলাকায় থাকত।

জিসানের বাবা জানান, বুধবার দুপুরের দিকে বাসার কাছেই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সামনের সড়কে খেলছিল শিশুটি। একপর্যায়ে সড়কের আইল্যান্ড থেকে নিচে নামার সময় দ্রুতগতিতে আসা একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে গুরুতর আহত হয় জিসান।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪টার দিকে জিসানের মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে শেরেবাংলা নগর থানাকে জানানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ