ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২

ছবি : সংগৃহিত
ফলো করুন

আফগানিস্তানের হেলমান্দ ও কুনার প্রদেশে বিমান হামলা চালিয়ে ২২ সশস্ত্র যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (১ অক্টোবর) পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুটি স্থানে সশস্ত্র গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

পাকিস্তানের দাবি, অভিযানে দুটি আস্তানা ধ্বংস হওয়ার পাশাপাশি সেখানে থাকা অস্ত্র ও গোলাবারুদের মজুতও ধ্বংস হয়েছে। প্রাথমিক হিসাবে হামলায় অন্তত ২২ যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামাবাদ।

তবে হতাহতের বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। তাদের দাবি, পাকিস্তানি বিমান হামলায় নয়জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, বুধবার গভীর রাতে কুনার ও হেলমান্দে হামলা চালানো হয়। এতে তিনটি বাড়ি ধ্বংস হয়েছে। হামলার নিন্দা জানিয়ে তিনি একে আফগান ভূখণ্ডের ওপর আগ্রাসন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত নিরাপত্তা ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নিয়ে উত্তেজনা আবার বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানে হামলা চালানো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী আফগান ভূখণ্ডে আশ্রয় পাচ্ছে এবং সেখান থেকে সীমান্ত অতিক্রম করে হামলা পরিচালনা করছে।

অন্যদিকে তালেবান সরকার পাকিস্তানের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। কাবুলের দাবি, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির দায় আফগানিস্তানের ওপর চাপানো ঠিক নয়।

দুই দেশের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগান ভূখণ্ডে একাধিক বিমান হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ হামলায় হতাহতের সংখ্যা নিয়েও দুই পক্ষ পরস্পরবিরোধী তথ্য দিয়েছে। পাকিস্তানের ২২ যোদ্ধা নিহতের দাবি এবং আফগান সরকারের নয় বেসামরিক নাগরিক নিহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: রয়টার্স

ট্যাগ : পাকিস্তান আফগানিস্তান বিমান হামলা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

আফগানিস্তানের হেলমান্দ ও কুনার প্রদেশে বিমান হামলা চালিয়ে ২২ সশস্ত্র যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (১ অক্টোবর) পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুটি স্থানে সশস্ত্র গোষ্ঠীর আস্তানা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে।

পাকিস্তানের দাবি, অভিযানে দুটি আস্তানা ধ্বংস হওয়ার পাশাপাশি সেখানে থাকা অস্ত্র ও গোলাবারুদের মজুতও ধ্বংস হয়েছে। প্রাথমিক হিসাবে হামলায় অন্তত ২২ যোদ্ধা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামাবাদ।

তবে হতাহতের বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। তাদের দাবি, পাকিস্তানি বিমান হামলায় নয়জন বেসামরিক নাগরিক নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, বুধবার গভীর রাতে কুনার ও হেলমান্দে হামলা চালানো হয়। এতে তিনটি বাড়ি ধ্বংস হয়েছে। হামলার নিন্দা জানিয়ে তিনি একে আফগান ভূখণ্ডের ওপর আগ্রাসন এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতির লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত নিরাপত্তা ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নিয়ে উত্তেজনা আবার বেড়েছে। ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানে হামলা চালানো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী আফগান ভূখণ্ডে আশ্রয় পাচ্ছে এবং সেখান থেকে সীমান্ত অতিক্রম করে হামলা পরিচালনা করছে।

অন্যদিকে তালেবান সরকার পাকিস্তানের এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। কাবুলের দাবি, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির দায় আফগানিস্তানের ওপর চাপানো ঠিক নয়।

দুই দেশের পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগান ভূখণ্ডে একাধিক বিমান হামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ হামলায় হতাহতের সংখ্যা নিয়েও দুই পক্ষ পরস্পরবিরোধী তথ্য দিয়েছে। পাকিস্তানের ২২ যোদ্ধা নিহতের দাবি এবং আফগান সরকারের নয় বেসামরিক নাগরিক নিহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: রয়টার্স

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ