ঢাকা    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ১৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

সাবেক মেয়র জুয়েল গ্রেফতার

সাবেক মেয়র জুয়েল গ্রেফতার
ছবি : সংগৃহীত
ফলো করুন

রাজধানীর গুলশান এলাকা থেকে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জুয়েলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, জিয়াউল হক জুয়েলের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে দাবি করেন ওই কর্মকর্তা।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলেও জানান তিনি। তবে ডিবি পুলিশ আনুষ্ঠানিকভাবে জিয়াউল হক জুয়েলের গ্রেপ্তারের বিষয়টি এখনো স্বীকার করেনি।

এদিকে জুয়েলের পরিবারের সদস্যদের দাবি, তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং একাধিকবার বাউফল পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন।

ট্যাগ : জিয়াউল হক জুয়েল বাউফল পৌরসভা

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সাবেক মেয়র জুয়েল গ্রেফতার

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৬

featured Image

রাজধানীর গুলশান এলাকা থেকে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জুয়েলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, জিয়াউল হক জুয়েলের বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে দাবি করেন ওই কর্মকর্তা।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলেও জানান তিনি। তবে ডিবি পুলিশ আনুষ্ঠানিকভাবে জিয়াউল হক জুয়েলের গ্রেপ্তারের বিষয়টি এখনো স্বীকার করেনি।

এদিকে জুয়েলের পরিবারের সদস্যদের দাবি, তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং একাধিকবার বাউফল পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ