বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগপত্র জমা দিতে জাতীয় সংসদে পৌঁছেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টা ৪০ মিনিটের দিকে তিনি সংসদ ভবনে যান।
এর আগে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার পর ফেরদৌসী আহমেদ মিষ্টিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়। ওই ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ উঠলেও তিনি এর আগে দাবি করেছিলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের সঙ্গে বিএনপির কোনো নেতা জড়িত নন।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রের ঘটনায় মিষ্টির সংশ্লিষ্টতার অভিযোগ তদন্তাধীন বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির ভেতরেও সাংগঠনিক পদক্ষেপ ও আলোচনা শুরু হয়।
দলীয় সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সংসদ সদস্য পদ ছাড়ার পাশাপাশি দলীয় পদ বা বিএনপির সদস্যপদ থেকেও তার সরে দাঁড়ানোর বিষয়টি আলোচনায় রয়েছে।
মন্তব্যসমূহ