ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান 'স্পারসো' পরিদর্শনে প্রধানমন্ত্রী

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান, স্পারসো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল ৯টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত স্পারসোর কার্যালয়ে পৌঁছান তিনি।পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে আকস্মিকভাবে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন স্পারসোর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তিনি। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।[BANGVIEWS-POST:769]স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। পরে বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের চলমান গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তিগত কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।পরিদর্শনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার নির্দেশ দেন। তিনি বলেন, জাতীয় নিরাপত্তা, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি, পরিবেশ, আবহাওয়া এবং উন্নয়ন পরিকল্পনায় মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে।তিনি আরও বলেন, স্পারসোকে স্বনির্ভর, প্রযুক্তিনির্ভর এবং জাতীয় উন্নয়নে সরাসরি অবদান রাখতে সক্ষম একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।[BANGVIEWS-POST:761]এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব. ড. এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব মো. আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।উল্লেখ্য, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান, স্পারসো দেশের মহাকাশ বিজ্ঞান, উপগ্রহ প্রযুক্তি এবং দূর অনুধাবন প্রযুক্তির গবেষণা, উন্নয়ন ও প্রয়োগে কাজ করে থাকে।

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান 'স্পারসো' পরিদর্শনে প্রধানমন্ত্রী