ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রধানের পদত্যাগ

ছবি : সংগৃহীত
ফলো করুন

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ পদত্যাগ করেছেন। এক বছরের বেশি সময় ধরে ছাত্রদের নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলন এবং সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে ঘিরে সাধারণ মানুষের ক্ষোভের মধ্যে তিনি এই সিদ্ধান্ত নিলেন।

রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্ট ভবনের বাইরে সমর্থকদের সামনে বক্তব্য দেওয়ার সময় ভুচিচ তার পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন, তার নয় বছরের শাসনামলে সার্বিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় ছিল। এর আগে জুন মাসেই তিনি পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছিলেন।

পদত্যাগের পর ভুচিচ আসন্ন সংসদ নির্বাচনে নিজের দল প্রোগ্রেসিভ পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী হতে চান বলে জানিয়েছেন। দেশটির সংবিধান অনুযায়ী, তিনি তৃতীয়বার প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারবেন না।

রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা এই জনতুষ্টিবাদী নেতা দীর্ঘদিন ধরেই বিরোধীদের সমালোচনার মুখে ছিলেন। সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল, বিভিন্ন নির্মাণকাজে নিয়ম না মেনে ব্যয় কমানো হয়েছে। ২০২৪ সালে নভি সাদ রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার পর সরকারের বিরুদ্ধে ক্ষোভ আরও তীব্র হয়।

ওই ঘটনার পর ছাত্রদের নেতৃত্বে আন্দোলন শুরু হয়। পরে এতে শিক্ষক, শ্রমিক, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন। দেশটির টেনিস তারকা নোভাক জকোভিচও আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছিলেন।

আন্দোলনকারীদের অভিযোগ, নভি সাদ রেলস্টেশনের দুর্ঘটনা ভুচিচের দল প্রোগ্রেসিভ পার্টির এক যুগেরও বেশি সময়ের শাসনের ব্যর্থতার প্রতিফলন। স্টেশনটির সংস্কারকাজের সঙ্গে ভুচিচ নিজেও ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন বলে আন্দোলনকারীরা মনে করেন। সংস্কার করা স্টেশনটি সার্বিয়ার অগ্রগতির প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছিল।

সংগৃহীত ছবি

ভুচিচ সরকারের কয়েকজন কর্মকর্তা পর্যায়ক্রমে পদত্যাগ করলেও এতে আন্দোলন থামেনি। পুরো গ্রীষ্মজুড়ে বিক্ষোভ অব্যাহত থাকে। পরে পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর নির্যাতনের অভিযোগ ওঠার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ভুচিচের বর্তমান মেয়াদ আগামী বছর শেষ হওয়ার কথা ছিল। তবে সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদত্যাগ করলে তিন মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে হয়। ফলে চলতি বছর শেষ হওয়ার আগেই সার্বিয়ার জনগণ দুই দফা ভোটের মুখোমুখি হতে পারেন।

ভুচিচ জানিয়েছেন, অক্টোবরের শেষ দিকে আগাম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর এক মাসেরও বেশি সময় পরে প্রেসিডেন্ট নির্বাচন হবে। আন্দোলনকারীদের দাবির মধ্যে আগাম নির্বাচন আয়োজনের বিষয়টিও ছিল।

এর আগে ভুচিচ জানিয়েছিলেন, সংসদ নির্বাচনে তিনি প্রোগ্রেসিভ পার্টির নেতা হিসেবে অংশ নেবেন। ফলে প্রেসিডেন্ট পদ ছাড়লেও দেশটির রাজনীতিতে তার প্রভাব ধরে রাখার সুযোগ থাকছে।

নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত সংসদের স্পিকার আনা ব্রনাবিচ অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। তিনিও প্রোগ্রেসিভ পার্টির সদস্য।

এদিকে ভুচিচ প্রেসিডেন্ট হিসেবে সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে ৪৯ জনকে ক্ষমা করেছেন। তাদের মধ্যে ২৩ জন শিক্ষার্থী এবং ক্ষমতাসীন দলের কয়েকজন সমর্থক রয়েছেন। সার্বিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএসের তথ্য অনুযায়ী, গত দেড় বছরের ঘটনাপ্রবাহের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে তারা সন্দেহভাজন ছিলেন।

ভুচিচ ওই সময়ের ঘটনাগুলোকে ‘ভয়াবহ ঘটনা, যা আমরা গত দেড় বছরে পার করে এসেছি’ বলে উল্লেখ করেছেন।

আসন্ন সংসদ নির্বাচনে ভুচিচের প্রোগ্রেসিভ পার্টির মুখোমুখি হওয়ার জন্য দুটি পক্ষ প্রস্তুতি নিচ্ছে। এর একটি হলো ছাত্রদের নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী আন্দোলন ‘স্টুডেন্টস উইন’। অন্যটি পশ্চিমাপন্থী বিরোধী দলগুলোর জোট ‘ইউরোপীয় সার্বিয়া’।

এক যুগেরও বেশি সময় ধরে সার্বিয়ার রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ভুচিচ। ২০১৪ সালে তিনি দেশটির প্রধানমন্ত্রী হন এবং ২০১৭ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি প্রকাশ্যে সার্বিয়ার ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পক্ষে অবস্থান জানিয়েছেন। একই সঙ্গে তার সরকার রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে এবং চীনা বিনিয়োগের জন্যও দেশটি উন্মুক্ত করেছে।

ট্যাগ : সার্বিয়া ছাত্র আন্দোলন আলেক্সান্দার ভুচিচ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রধানের পদত্যাগ

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ পদত্যাগ করেছেন। এক বছরের বেশি সময় ধরে ছাত্রদের নেতৃত্বে সরকারবিরোধী আন্দোলন এবং সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে ঘিরে সাধারণ মানুষের ক্ষোভের মধ্যে তিনি এই সিদ্ধান্ত নিলেন।

রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্ট ভবনের বাইরে সমর্থকদের সামনে বক্তব্য দেওয়ার সময় ভুচিচ তার পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন, তার নয় বছরের শাসনামলে সার্বিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় ছিল। এর আগে জুন মাসেই তিনি পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছিলেন।

পদত্যাগের পর ভুচিচ আসন্ন সংসদ নির্বাচনে নিজের দল প্রোগ্রেসিভ পার্টির প্রধানমন্ত্রী প্রার্থী হতে চান বলে জানিয়েছেন। দেশটির সংবিধান অনুযায়ী, তিনি তৃতীয়বার প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারবেন না।

রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখা এই জনতুষ্টিবাদী নেতা দীর্ঘদিন ধরেই বিরোধীদের সমালোচনার মুখে ছিলেন। সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল, বিভিন্ন নির্মাণকাজে নিয়ম না মেনে ব্যয় কমানো হয়েছে। ২০২৪ সালে নভি সাদ রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার পর সরকারের বিরুদ্ধে ক্ষোভ আরও তীব্র হয়।

ওই ঘটনার পর ছাত্রদের নেতৃত্বে আন্দোলন শুরু হয়। পরে এতে শিক্ষক, শ্রমিক, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন। দেশটির টেনিস তারকা নোভাক জকোভিচও আন্দোলনকারীদের প্রতি সমর্থন জানিয়েছিলেন।

আন্দোলনকারীদের অভিযোগ, নভি সাদ রেলস্টেশনের দুর্ঘটনা ভুচিচের দল প্রোগ্রেসিভ পার্টির এক যুগেরও বেশি সময়ের শাসনের ব্যর্থতার প্রতিফলন। স্টেশনটির সংস্কারকাজের সঙ্গে ভুচিচ নিজেও ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন বলে আন্দোলনকারীরা মনে করেন। সংস্কার করা স্টেশনটি সার্বিয়ার অগ্রগতির প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছিল।

সংগৃহীত ছবি

ভুচিচ সরকারের কয়েকজন কর্মকর্তা পর্যায়ক্রমে পদত্যাগ করলেও এতে আন্দোলন থামেনি। পুরো গ্রীষ্মজুড়ে বিক্ষোভ অব্যাহত থাকে। পরে পুলিশের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর নির্যাতনের অভিযোগ ওঠার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ভুচিচের বর্তমান মেয়াদ আগামী বছর শেষ হওয়ার কথা ছিল। তবে সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদত্যাগ করলে তিন মাসের মধ্যে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে হয়। ফলে চলতি বছর শেষ হওয়ার আগেই সার্বিয়ার জনগণ দুই দফা ভোটের মুখোমুখি হতে পারেন।

ভুচিচ জানিয়েছেন, অক্টোবরের শেষ দিকে আগাম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর এক মাসেরও বেশি সময় পরে প্রেসিডেন্ট নির্বাচন হবে। আন্দোলনকারীদের দাবির মধ্যে আগাম নির্বাচন আয়োজনের বিষয়টিও ছিল।

এর আগে ভুচিচ জানিয়েছিলেন, সংসদ নির্বাচনে তিনি প্রোগ্রেসিভ পার্টির নেতা হিসেবে অংশ নেবেন। ফলে প্রেসিডেন্ট পদ ছাড়লেও দেশটির রাজনীতিতে তার প্রভাব ধরে রাখার সুযোগ থাকছে।

নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত সংসদের স্পিকার আনা ব্রনাবিচ অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। তিনিও প্রোগ্রেসিভ পার্টির সদস্য।

এদিকে ভুচিচ প্রেসিডেন্ট হিসেবে সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে ৪৯ জনকে ক্ষমা করেছেন। তাদের মধ্যে ২৩ জন শিক্ষার্থী এবং ক্ষমতাসীন দলের কয়েকজন সমর্থক রয়েছেন। সার্বিয়ার সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএসের তথ্য অনুযায়ী, গত দেড় বছরের ঘটনাপ্রবাহের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধে তারা সন্দেহভাজন ছিলেন।

ভুচিচ ওই সময়ের ঘটনাগুলোকে ‘ভয়াবহ ঘটনা, যা আমরা গত দেড় বছরে পার করে এসেছি’ বলে উল্লেখ করেছেন।

আসন্ন সংসদ নির্বাচনে ভুচিচের প্রোগ্রেসিভ পার্টির মুখোমুখি হওয়ার জন্য দুটি পক্ষ প্রস্তুতি নিচ্ছে। এর একটি হলো ছাত্রদের নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী আন্দোলন ‘স্টুডেন্টস উইন’। অন্যটি পশ্চিমাপন্থী বিরোধী দলগুলোর জোট ‘ইউরোপীয় সার্বিয়া’।

এক যুগেরও বেশি সময় ধরে সার্বিয়ার রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ ভুচিচ। ২০১৪ সালে তিনি দেশটির প্রধানমন্ত্রী হন এবং ২০১৭ সালে প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি প্রকাশ্যে সার্বিয়ার ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পক্ষে অবস্থান জানিয়েছেন। একই সঙ্গে তার সরকার রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে এবং চীনা বিনিয়োগের জন্যও দেশটি উন্মুক্ত করেছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ