ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

দেশে বছরে দুধের ঘাটতি ৫ লাখ টনের বেশি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত
ফলো করুন

দেশে প্রতি বছর দুধের চাহিদার তুলনায় উৎপাদন কম হচ্ছে ৫ লাখ ২৬ হাজার মেট্রিক টন। এই ঘাটতি পূরণে উৎপাদন বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার, খামার ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিবেশদূষণ কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত ‘অ্যানুয়াল গ্রিন ডেইরি পার্টনারশিপ সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের টেকসই, স্বল্প কার্বন নিঃসরণকারী ও কার্যকর দুগ্ধ খাতের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে বছরে প্রায় ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ উৎপাদিত হচ্ছে। অথচ জাতীয় চাহিদা ১৬২ দশমিক ৭৯ লাখ মেট্রিক টন। ফলে চাহিদা ও উৎপাদনের মধ্যে ব্যবধান রয়ে গেছে।

তাঁর মতে, শুধু দুধের উৎপাদন বাড়িয়ে এই সংকটের দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়। এজন্য খামারের উৎপাদনশীলতা বৃদ্ধি, সম্পদের দক্ষ ব্যবহার, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে দুগ্ধ উৎপাদন নিশ্চিত করতে হবে।

দেশের অর্থনীতি ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকার ক্ষেত্রে ডেইরি খাতের গুরুত্ব তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রায় ১৫ লাখ ক্ষুদ্র খামারি পরিবার দুগ্ধ খামারের মাধ্যমে নিয়মিত আয় করছে। বিশেষ করে গ্রামীণ নারীরা খামার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

পাশাপাশি তরুণ উদ্যোক্তারা পশুখাদ্য উৎপাদন, কৃত্রিম প্রজনন, দুধ সংগ্রহ এবং কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সুযোগ তৈরি করছেন। এই খাতের উন্নয়নে খামারিদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি, সহজ অর্থায়ন এবং বাজারে প্রবেশের সুবিধা বাড়ানো প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, পশুখাদ্যের বাড়তি দাম, তুলনামূলক কম উৎপাদনশীলতা, দুধ সংরক্ষণের পর্যাপ্ত শীতলীকরণ ব্যবস্থার অভাব এবং বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা দেশের ডেইরি খাতের অন্যতম সমস্যা।

এসব সমস্যা মোকাবিলায় সুষম পশুখাদ্য, বিজ্ঞানভিত্তিক প্রজনন এবং উন্নত খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদনের মাধ্যমে পরিবেশদূষণ কমানোর পাশাপাশি খামারগুলোকে আরও লাভজনক করার সুযোগ রয়েছে বলে জানান।

বাংলাদেশের দুগ্ধশিল্পকে জলবায়ু-সহনশীল করতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো জরুরি বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এজন্য দুধ সংগ্রহ ও সংরক্ষণব্যবস্থা আধুনিক করা এবং বর্জ্যের কার্যকর ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, টেকসই দুগ্ধ খাত গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়া হচ্ছে। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩ কার্যকর করা, দুধের মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ভেজাল প্রতিরোধে ব্যবস্থা নেওয়া এসব উদ্যোগের অন্তর্ভুক্ত।

এ ছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে সমন্বয় করে আধুনিক প্রযুক্তি খামারিদের কাছে পৌঁছে দিতে উন্নয়ন সহযোগী এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোকে দুধ সংগ্রহের নেটওয়ার্ক বাড়ানো এবং ক্ষুদ্র খামারিদের সঙ্গে সরাসরি অংশীদারত্ব জোরদারের পরামর্শও দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খান এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

এ সময় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, গবেষক এবং দুগ্ধশিল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সুলতান সালাউদ্দিন টুকু দুগ্ধ খাত ডেইরি শিল্প

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

দেশে বছরে দুধের ঘাটতি ৫ লাখ টনের বেশি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

দেশে প্রতি বছর দুধের চাহিদার তুলনায় উৎপাদন কম হচ্ছে ৫ লাখ ২৬ হাজার মেট্রিক টন। এই ঘাটতি পূরণে উৎপাদন বাড়ানোর পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার, খামার ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিবেশদূষণ কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর লেকশোর গ্র্যান্ড হোটেলে আয়োজিত ‘অ্যানুয়াল গ্রিন ডেইরি পার্টনারশিপ সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশের টেকসই, স্বল্প কার্বন নিঃসরণকারী ও কার্যকর দুগ্ধ খাতের অগ্রযাত্রা’ প্রতিপাদ্যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দেশে বছরে প্রায় ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ উৎপাদিত হচ্ছে। অথচ জাতীয় চাহিদা ১৬২ দশমিক ৭৯ লাখ মেট্রিক টন। ফলে চাহিদা ও উৎপাদনের মধ্যে ব্যবধান রয়ে গেছে।

তাঁর মতে, শুধু দুধের উৎপাদন বাড়িয়ে এই সংকটের দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়। এজন্য খামারের উৎপাদনশীলতা বৃদ্ধি, সম্পদের দক্ষ ব্যবহার, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং পরিবেশবান্ধব পদ্ধতিতে দুগ্ধ উৎপাদন নিশ্চিত করতে হবে।

দেশের অর্থনীতি ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবিকার ক্ষেত্রে ডেইরি খাতের গুরুত্ব তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রায় ১৫ লাখ ক্ষুদ্র খামারি পরিবার দুগ্ধ খামারের মাধ্যমে নিয়মিত আয় করছে। বিশেষ করে গ্রামীণ নারীরা খামার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

পাশাপাশি তরুণ উদ্যোক্তারা পশুখাদ্য উৎপাদন, কৃত্রিম প্রজনন, দুধ সংগ্রহ এবং কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সুযোগ তৈরি করছেন। এই খাতের উন্নয়নে খামারিদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি, সহজ অর্থায়ন এবং বাজারে প্রবেশের সুবিধা বাড়ানো প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, পশুখাদ্যের বাড়তি দাম, তুলনামূলক কম উৎপাদনশীলতা, দুধ সংরক্ষণের পর্যাপ্ত শীতলীকরণ ব্যবস্থার অভাব এবং বর্জ্য ব্যবস্থাপনার সীমাবদ্ধতা দেশের ডেইরি খাতের অন্যতম সমস্যা।

এসব সমস্যা মোকাবিলায় সুষম পশুখাদ্য, বিজ্ঞানভিত্তিক প্রজনন এবং উন্নত খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে গোবর থেকে বায়োগ্যাস ও জৈব সার উৎপাদনের মাধ্যমে পরিবেশদূষণ কমানোর পাশাপাশি খামারগুলোকে আরও লাভজনক করার সুযোগ রয়েছে বলে জানান।

বাংলাদেশের দুগ্ধশিল্পকে জলবায়ু-সহনশীল করতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো জরুরি বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। এজন্য দুধ সংগ্রহ ও সংরক্ষণব্যবস্থা আধুনিক করা এবং বর্জ্যের কার্যকর ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, টেকসই দুগ্ধ খাত গড়ে তুলতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়া হচ্ছে। বাংলাদেশ ডেইরি উন্নয়ন বোর্ড আইন, ২০২৩ কার্যকর করা, দুধের মান ও নিরাপত্তা নিশ্চিত করা এবং ভেজাল প্রতিরোধে ব্যবস্থা নেওয়া এসব উদ্যোগের অন্তর্ভুক্ত।

এ ছাড়া প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে সমন্বয় করে আধুনিক প্রযুক্তি খামারিদের কাছে পৌঁছে দিতে উন্নয়ন সহযোগী এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

দুগ্ধ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানগুলোকে দুধ সংগ্রহের নেটওয়ার্ক বাড়ানো এবং ক্ষুদ্র খামারিদের সঙ্গে সরাসরি অংশীদারত্ব জোরদারের পরামর্শও দেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বিশেষ অতিথি ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক শাহজামান খান এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাকিলা ফারুক।

এ সময় সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, গবেষক এবং দুগ্ধশিল্পের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ