ঢাকা    বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

শিক্ষাগত সনদ বিতর্কে পদত্যাগ ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের

ছবি: সংগৃহীত
ফলো করুন

শিক্ষাগত যোগ্যতা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ও অভিশংসনের সম্ভাবনার মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিন রাকা। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর কাছে পদত্যাগপত্র দেওয়ার পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষেও আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। তবে পদত্যাগের পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।

এর আগে বুধবার (১১ নভেম্বর) জিবরানের সহযোগী বুদি আরি জানিয়েছিলেন, প্রেসিডেন্ট প্রাবোওর কাছে সরাসরি পদত্যাগপত্র জমা দিয়েছেন জিবরান। তখন প্রেসিডেন্ট সেটি গ্রহণ করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

জিবরানের পদত্যাগের পেছনে রয়েছে তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে আদালতের রায়। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার সময় উচ্চ মাধ্যমিক শিক্ষার প্রমাণ হিসেবে তিনি যে নথি ব্যবহার করেছিলেন, সেটিকে বৈধ নয় বলে রায় দিয়েছেন ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্ট।

দেশটির আইন অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক। কিন্তু জিবরানের জমা দেওয়া নথিতে সেই যোগ্যতার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলে আদালত জানিয়েছেন।

জিবরান সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছেন। বিদেশে অর্জিত শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতি হিসেবে তিনি ইন্দোনেশিয়ার একটি সমতুল্যতা সনদ ব্যবহার করেছিলেন। তবে আদালতের মতে, তাঁর কাছে ইন্দোনেশিয়ার উচ্চ মাধ্যমিক পর্যায়ের সমমান হিসেবে গ্রহণযোগ্য বিদেশি ডিপ্লোমা বা সনদ থাকার যথেষ্ট প্রমাণ নেই।

এর আগে অক্টোবরের শুরুতে সাংবিধানিক আদালতের রায়েও তাঁর শিক্ষাগত নথি নিয়ে একই ধরনের প্রশ্ন ওঠে।

আদালতের এসব সিদ্ধান্তের পর জিবরানের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেন দেশটির আইনপ্রণেতাদের একটি অংশ। শতাধিক সংসদ সদস্য এ-সংক্রান্ত সংসদীয় উদ্যোগে সমর্থন দেন। সর্বশেষ ১২০ জন আইনপ্রণেতার সমর্থনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে এগিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে।

তবে জিবরান শুরু থেকেই নিজের শিক্ষাগত যোগ্যতার পক্ষে অবস্থান নিয়েছিলেন। তাঁর যুক্তি ছিল, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার বিষয়টিই উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার প্রমাণ। আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগও চেয়েছিলেন তিনি।

ইন্দোনেশিয়ার রাজনীতিতে জিবরানের অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর জ্যেষ্ঠ ছেলে। ২০২৪ সালের নির্বাচনে প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে জোটবদ্ধ হয়ে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন জিবরান।

নির্বাচনের সময় তাঁর বয়স ছিল ৩৬ বছর। দেশটির নির্বাচনী বিধিতে সাধারণভাবে ৪০ বছর বয়সের শর্ত থাকলেও সাংবিধানিক আদালতের একটি বিতর্কিত রায়ের মাধ্যমে প্রার্থী হওয়ার সুযোগ পান তিনি। এ সিদ্ধান্ত নিয়েও তখন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল।

জিবরানের পদত্যাগ এমন এক সময়ে ঘটল, যখন তাঁর বাবা জোকো উইদোদো ও বর্তমান প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর রাজনৈতিক সম্পর্ক নিয়ে টানাপোড়েনের খবর প্রকাশিত হচ্ছে।

একসময় পরস্পরের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রাবোও ও জোকোউই। পরে তাঁদের মধ্যে সমঝোতা হয়। সেই সমঝোতার অংশ হিসেবে প্রাবোওর নির্বাচনী জোটে যুক্ত হন জিবরান।

তবে ক্ষমতায় আসার পর থেকে জোকোউইর বেশ কয়েকটি অগ্রাধিকারমূলক প্রকল্পে প্রাবোওর তুলনামূলক কম আগ্রহ এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রদবদল দুই নেতার সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

বিশেষ করে জোকোউইর অন্যতম প্রধান প্রকল্প নতুন রাজধানী নুসানতারা নির্মাণের পরিবর্তে প্রাবোও বিনা মূল্যে স্কুলের খাবার সরবরাহসহ নিজের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বেশি গুরুত্ব দিয়েছেন।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদ থেকে জোকোউইর ঘনিষ্ঠ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া এবং প্রেসিডেন্টের কথোপকথনে আড়ি পাতার অভিযোগে তদন্তের ঘটনাও রাজনৈতিক অস্থিরতা বাড়িয়েছে।

এর মধ্যেই জিবরানের পদত্যাগ দেশটির ক্ষমতার ভারসাম্যে নতুন পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে। তবে বৃহস্পতিবার সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদো প্রকাশ্যে জানিয়েছেন, তিনি প্রাবোওর সরকার এবং জনকল্যাণমূলক কর্মসূচিগুলোর প্রতি সমর্থন অব্যাহত রাখবেন।

জিবরানের পদত্যাগের পর পার্লামেন্টের উচ্চকক্ষের নেতৃত্ব পরবর্তী পদক্ষেপ নির্ধারণে আলোচনা করবে। ফলে এখন নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচন ও ক্ষমতাসীন জোটের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রয়েছে দেশটির রাজনৈতিক মহলের।

সূত্র : বিবিসি

ট্যাগ : ইন্দোনেশিয়া

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
বৃহস্পতিবার১২
  • ১২ নভেম্বর ২০২৬
  • ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫৩ ভোর
  • সূর্যোদয়৬:১১ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৩৯ বিকাল
  • মাগরিব৫:১৬ বিকাল
  • এশা৬:৩৩ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৫০ ভোরইফতার ৫:১৬ বিকাল

বাংলা ভিউজ

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

শিক্ষাগত সনদ বিতর্কে পদত্যাগ ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টের

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image

শিক্ষাগত যোগ্যতা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক ও অভিশংসনের সম্ভাবনার মধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান রাকাবুমিন রাকা। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর কাছে পদত্যাগপত্র দেওয়ার পর বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষেও আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। তবে পদত্যাগের পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।

এর আগে বুধবার (১১ নভেম্বর) জিবরানের সহযোগী বুদি আরি জানিয়েছিলেন, প্রেসিডেন্ট প্রাবোওর কাছে সরাসরি পদত্যাগপত্র জমা দিয়েছেন জিবরান। তখন প্রেসিডেন্ট সেটি গ্রহণ করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

জিবরানের পদত্যাগের পেছনে রয়েছে তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে আদালতের রায়। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার সময় উচ্চ মাধ্যমিক শিক্ষার প্রমাণ হিসেবে তিনি যে নথি ব্যবহার করেছিলেন, সেটিকে বৈধ নয় বলে রায় দিয়েছেন ইন্দোনেশিয়ার সুপ্রিম কোর্ট।

দেশটির আইন অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করতে উচ্চ মাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক। কিন্তু জিবরানের জমা দেওয়া নথিতে সেই যোগ্যতার যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি বলে আদালত জানিয়েছেন।

জিবরান সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেছেন। বিদেশে অর্জিত শিক্ষাগত যোগ্যতার স্বীকৃতি হিসেবে তিনি ইন্দোনেশিয়ার একটি সমতুল্যতা সনদ ব্যবহার করেছিলেন। তবে আদালতের মতে, তাঁর কাছে ইন্দোনেশিয়ার উচ্চ মাধ্যমিক পর্যায়ের সমমান হিসেবে গ্রহণযোগ্য বিদেশি ডিপ্লোমা বা সনদ থাকার যথেষ্ট প্রমাণ নেই।

এর আগে অক্টোবরের শুরুতে সাংবিধানিক আদালতের রায়েও তাঁর শিক্ষাগত নথি নিয়ে একই ধরনের প্রশ্ন ওঠে।

আদালতের এসব সিদ্ধান্তের পর জিবরানের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরুর উদ্যোগ নেন দেশটির আইনপ্রণেতাদের একটি অংশ। শতাধিক সংসদ সদস্য এ-সংক্রান্ত সংসদীয় উদ্যোগে সমর্থন দেন। সর্বশেষ ১২০ জন আইনপ্রণেতার সমর্থনে বিষয়টি আনুষ্ঠানিকভাবে এগিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে।

তবে জিবরান শুরু থেকেই নিজের শিক্ষাগত যোগ্যতার পক্ষে অবস্থান নিয়েছিলেন। তাঁর যুক্তি ছিল, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার বিষয়টিই উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার প্রমাণ। আদালতের রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগও চেয়েছিলেন তিনি।

ইন্দোনেশিয়ার রাজনীতিতে জিবরানের অবস্থান বিশেষ গুরুত্বপূর্ণ। তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদোর জ্যেষ্ঠ ছেলে। ২০২৪ সালের নির্বাচনে প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে জোটবদ্ধ হয়ে ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন জিবরান।

নির্বাচনের সময় তাঁর বয়স ছিল ৩৬ বছর। দেশটির নির্বাচনী বিধিতে সাধারণভাবে ৪০ বছর বয়সের শর্ত থাকলেও সাংবিধানিক আদালতের একটি বিতর্কিত রায়ের মাধ্যমে প্রার্থী হওয়ার সুযোগ পান তিনি। এ সিদ্ধান্ত নিয়েও তখন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল।

জিবরানের পদত্যাগ এমন এক সময়ে ঘটল, যখন তাঁর বাবা জোকো উইদোদো ও বর্তমান প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর রাজনৈতিক সম্পর্ক নিয়ে টানাপোড়েনের খবর প্রকাশিত হচ্ছে।

একসময় পরস্পরের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রাবোও ও জোকোউই। পরে তাঁদের মধ্যে সমঝোতা হয়। সেই সমঝোতার অংশ হিসেবে প্রাবোওর নির্বাচনী জোটে যুক্ত হন জিবরান।

তবে ক্ষমতায় আসার পর থেকে জোকোউইর বেশ কয়েকটি অগ্রাধিকারমূলক প্রকল্পে প্রাবোওর তুলনামূলক কম আগ্রহ এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে রদবদল দুই নেতার সম্পর্ক নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

বিশেষ করে জোকোউইর অন্যতম প্রধান প্রকল্প নতুন রাজধানী নুসানতারা নির্মাণের পরিবর্তে প্রাবোও বিনা মূল্যে স্কুলের খাবার সরবরাহসহ নিজের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বেশি গুরুত্ব দিয়েছেন।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদ থেকে জোকোউইর ঘনিষ্ঠ কর্মকর্তাদের সরিয়ে দেওয়া এবং প্রেসিডেন্টের কথোপকথনে আড়ি পাতার অভিযোগে তদন্তের ঘটনাও রাজনৈতিক অস্থিরতা বাড়িয়েছে।

এর মধ্যেই জিবরানের পদত্যাগ দেশটির ক্ষমতার ভারসাম্যে নতুন পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে। তবে বৃহস্পতিবার সাবেক প্রেসিডেন্ট জোকো উইদোদো প্রকাশ্যে জানিয়েছেন, তিনি প্রাবোওর সরকার এবং জনকল্যাণমূলক কর্মসূচিগুলোর প্রতি সমর্থন অব্যাহত রাখবেন।

জিবরানের পদত্যাগের পর পার্লামেন্টের উচ্চকক্ষের নেতৃত্ব পরবর্তী পদক্ষেপ নির্ধারণে আলোচনা করবে। ফলে এখন নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচন ও ক্ষমতাসীন জোটের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রয়েছে দেশটির রাজনৈতিক মহলের।

সূত্র : বিবিসি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ