ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরে পাশে ৩ মুসলিম দেশ

সংগৃহীত ছবি
ফলো করুন

ইরানের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়নে তুরস্ক, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি যুক্তরাজ্যও পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। রোববার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কঠোর নীতি বাস্তবায়নে এগিয়ে আসায় তুরস্ক, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ জোরদার করার পর বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন প্রতিনিধি পাঠানো হয়েছিল, যাতে তারা ইরানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়। তার ভাষ্য অনুযায়ী, সেই কূটনৈতিক উদ্যোগ এখন সফল হতে শুরু করেছে।

নতুন সিদ্ধান্তের আওতায় ইরানের বিমান সংস্থা ‘মাহান এয়ার’-এর ফ্লাইট নিজেদের আকাশসীমায় প্রবেশ ও ওঠানামা নিষিদ্ধ করেছে তুরস্ক ও ওমান। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ইরানের সব ধরনের এয়ারলাইন্সের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর পাশাপাশি তুরস্ক, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলো তেহরানের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক লেনদেন বন্ধ করে দিয়েছে বলেও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়।

যুক্তরাজ্যসহ তিন মুসলিম দেশের এই পদক্ষেপের প্রশংসা করে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, তেহরান যাতে বিশ্বজুড়ে তাদের বিভিন্ন সংঘাতময় কর্মকাণ্ড চালিয়ে যেতে না পারে, সে জন্য আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে একযোগে কাজ চালিয়ে যাবে ওয়াশিংটন।

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত তুরস্ক

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরে পাশে ৩ মুসলিম দেশ

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইরানের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাস্তবায়নে তুরস্ক, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি যুক্তরাজ্যও পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। রোববার (২৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের কঠোর নীতি বাস্তবায়নে এগিয়ে আসায় তুরস্ক, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের সরকারকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ জোরদার করার পর বিশ্বের বিভিন্ন দেশে মার্কিন প্রতিনিধি পাঠানো হয়েছিল, যাতে তারা ইরানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়। তার ভাষ্য অনুযায়ী, সেই কূটনৈতিক উদ্যোগ এখন সফল হতে শুরু করেছে।

নতুন সিদ্ধান্তের আওতায় ইরানের বিমান সংস্থা ‘মাহান এয়ার’-এর ফ্লাইট নিজেদের আকাশসীমায় প্রবেশ ও ওঠানামা নিষিদ্ধ করেছে তুরস্ক ও ওমান। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত ইরানের সব ধরনের এয়ারলাইন্সের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর পাশাপাশি তুরস্ক, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংকগুলো তেহরানের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক লেনদেন বন্ধ করে দিয়েছে বলেও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়।

যুক্তরাজ্যসহ তিন মুসলিম দেশের এই পদক্ষেপের প্রশংসা করে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, তেহরান যাতে বিশ্বজুড়ে তাদের বিভিন্ন সংঘাতময় কর্মকাণ্ড চালিয়ে যেতে না পারে, সে জন্য আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে একযোগে কাজ চালিয়ে যাবে ওয়াশিংটন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ