ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

ইরানে হামলা হলে ‘নতুন সামরিক প্রযুক্তি’ দিয়ে জবাবের হুঁশিয়ারি

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইরানের ওপর কোনো হামলা হলে ‘নতুন সামরিক প্রযুক্তি’ দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেকারচি।

রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, অসম যুদ্ধকৌশলের দিকে বেশি গুরুত্ব দেওয়া এবং দেশীয়ভাবে তৈরি প্রতিরক্ষা প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ফলে ইরানের সামরিক সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে।

শেকারচির দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আগের তুলনায় আরও উন্নত ও শক্তিশালী হয়েছে। সম্ভাব্য সংঘাতের জন্যও আগের তুলনায় ইরান আরও ভালোভাবে প্রস্তুত রয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে শত্রুপক্ষের জন্য কিছু ‘চমক’ প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান এই সামরিক মুখপাত্র।

তিনি বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী খুব ভালো অবস্থানে রয়েছে। আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আরও উন্নত ও শক্তিশালী হয়েছে। এবার শত্রুর জন্য কিছু চমকও রয়েছে। সম্ভাব্য যেকোনো হামলার জবাব আমরা নতুন সামরিক প্রযুক্তি দিয়ে দেব।’

শেকারচি আরও জানান, ইরানের অসম যুদ্ধকৌশলের মূল লক্ষ্য হলো ব্যয়বহুল ও ভারী অস্ত্রের মোকাবিলায় তুলনামূলক কম খরচের, কার্যকর ও বাস্তবসম্মত প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করা। এ ধরনের কৌশলের মাধ্যমে সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সম্ভাব্য প্রতিপক্ষের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তার বক্তব্যে উঠে আসে।

ট্যাগ : ইরান ক্ষেপণাস্ত্র আবোলফজল শেকারচি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ইরানে হামলা হলে ‘নতুন সামরিক প্রযুক্তি’ দিয়ে জবাবের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইরানের ওপর কোনো হামলা হলে ‘নতুন সামরিক প্রযুক্তি’ দিয়ে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেকারচি।

রাষ্ট্রীয় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, অসম যুদ্ধকৌশলের দিকে বেশি গুরুত্ব দেওয়া এবং দেশীয়ভাবে তৈরি প্রতিরক্ষা প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ফলে ইরানের সামরিক সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে।

শেকারচির দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আগের তুলনায় আরও উন্নত ও শক্তিশালী হয়েছে। সম্ভাব্য সংঘাতের জন্যও আগের তুলনায় ইরান আরও ভালোভাবে প্রস্তুত রয়েছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে শত্রুপক্ষের জন্য কিছু ‘চমক’ প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান এই সামরিক মুখপাত্র।

তিনি বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী খুব ভালো অবস্থানে রয়েছে। আমাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন আরও উন্নত ও শক্তিশালী হয়েছে। এবার শত্রুর জন্য কিছু চমকও রয়েছে। সম্ভাব্য যেকোনো হামলার জবাব আমরা নতুন সামরিক প্রযুক্তি দিয়ে দেব।’

শেকারচি আরও জানান, ইরানের অসম যুদ্ধকৌশলের মূল লক্ষ্য হলো ব্যয়বহুল ও ভারী অস্ত্রের মোকাবিলায় তুলনামূলক কম খরচের, কার্যকর ও বাস্তবসম্মত প্রতিরক্ষা সরঞ্জাম ব্যবহার করা। এ ধরনের কৌশলের মাধ্যমে সামরিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সম্ভাব্য প্রতিপক্ষের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তার বক্তব্যে উঠে আসে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ