ঢাকা    রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ ১৪ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

‘আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না’: সাদিক কায়েম

ছবি : সংগৃহীত
ফলো করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম বলেছেন, তারা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ছাত্র ও গণজমায়েত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, ‘আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এখানকার বিএনপির এমপি ছাত্রশিবিরকে হুমকি দেন। এসব হুমকি শেখ হাসিনাও দিয়েছিলেন। আজ শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে আছেন এবং ছাত্রশিবির সারা দেশেই আছে।’

তিনি আরও বলেন, ‘আজকে বিএনপির সরকারের মাথা আওলিয়ে গেছে। পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি।’

ঢাকায় হাসপাতালে হামলার প্রসঙ্গ টেনে ডাকসুর ভিপি বলেন, ‘ইসরায়েল ফিলিস্তিনে যেভাবে হাসপাতালে হামলা করে, জুলাই আন্দোলনে আওয়ামী লীগ যেভাবে হামলা করেছিল, ঠিক সেভাবে বিএনপির লোকজন হাসপাতালে হামলা করেছে। যারা হাসিনার মতো নব্য ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইছে, তাদের এ সুযোগ দেওয়া হবে না।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি মো. আবু সাদিক কায়েম। এ ছাড়া ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক তানজির হোসেন জুয়েল, ডাকসুর সদস্য শাহিনুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

ট্যাগ : ইসলামী ছাত্রশিবির ডাকসু সাদিক কায়েম

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

বাংলা ভিউজ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

‘আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না’: সাদিক কায়েম

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম বলেছেন, তারা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত ছাত্র ও গণজমায়েত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সাদিক কায়েম বলেন, ‘আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। এখানকার বিএনপির এমপি ছাত্রশিবিরকে হুমকি দেন। এসব হুমকি শেখ হাসিনাও দিয়েছিলেন। আজ শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে আছেন এবং ছাত্রশিবির সারা দেশেই আছে।’

তিনি আরও বলেন, ‘আজকে বিএনপির সরকারের মাথা আওলিয়ে গেছে। পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি।’

ঢাকায় হাসপাতালে হামলার প্রসঙ্গ টেনে ডাকসুর ভিপি বলেন, ‘ইসরায়েল ফিলিস্তিনে যেভাবে হাসপাতালে হামলা করে, জুলাই আন্দোলনে আওয়ামী লীগ যেভাবে হামলা করেছিল, ঠিক সেভাবে বিএনপির লোকজন হাসপাতালে হামলা করেছে। যারা হাসিনার মতো নব্য ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইছে, তাদের এ সুযোগ দেওয়া হবে না।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি মো. আবু সাদিক কায়েম। এ ছাড়া ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক তানজির হোসেন জুয়েল, ডাকসুর সদস্য শাহিনুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ