ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বৃষ্টিতে ওমানের বিদায়, এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

বৃষ্টিতে ওমানের বিদায়, এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া
ছবি: সংগৃহীত
ফলো করুন

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত হয়েছে মালয়েশিয়া। বৃষ্টির কারণে ওমান ও মালয়েশিয়ার মধ্যকার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে মালয়েশিয়া।

শনিবার নিশিনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুই দলের ম্যাচটি। কিন্তু টানা বৃষ্টির কারণে মাঠে খেলা তো দূরের কথা, টসও করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়।

এই এক পয়েন্টে মালয়েশিয়ার মোট পয়েন্ট দাঁড়ায় ৩। ফলে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় তারা। অন্যদিকে দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হয়েছে হংকং, চায়না। সমানসংখ্যক ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়ায় ওমানকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে।

এশিয়ান গেমস ক্রিকেটের নিয়ম অনুযায়ী, আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা চার দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার-ফাইনালে খেলার সুযোগ পেয়েছে। গ্রুপ পর্বের ফলের ভিত্তিতে মালয়েশিয়া বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে। অন্যদিকে হংকংয়ের মুখোমুখি হবে পাকিস্তান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও মালয়েশিয়া এখন পর্যন্ত একবার মুখোমুখি হয়েছে। ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসের কোয়ার্টার-ফাইনালে মালয়েশিয়াকে মাত্র ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

এদিকে বৃষ্টির কারণে শনিবার সকালে নেপাল ও জাপানের ম্যাচও পরিত্যক্ত হয়েছে। ফলে নেপাল শেষ আটে জায়গা করে নিয়েছে এবং বিদায় নিয়েছে জাপান। কোয়ার্টার-ফাইনালে নেপালের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

অন্য কোয়ার্টার-ফাইনালে ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। আগামী সোমবার প্রথম কোয়ার্টার-ফাইনালে হংকংয়ের বিপক্ষে খেলবে পাকিস্তান। একই দিন বেলা ১১টায় মাঠে নামবে ভারত ও আফগানিস্তান।

মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচ অনুষ্ঠিত হবে। একই দিন সকাল ১১টায় নিশিনে চতুর্থ কোয়ার্টার-ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।

ট্যাগ : এশিয়ান গেমস ২০২৬ এশিয়ান গেমস ক্রিকেট

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

খেলা

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


বৃষ্টিতে ওমানের বিদায়, এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার-ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে নিশ্চিত হয়েছে মালয়েশিয়া। বৃষ্টির কারণে ওমান ও মালয়েশিয়ার মধ্যকার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে মালয়েশিয়া।

শনিবার নিশিনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুই দলের ম্যাচটি। কিন্তু টানা বৃষ্টির কারণে মাঠে খেলা তো দূরের কথা, টসও করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়।

এই এক পয়েন্টে মালয়েশিয়ার মোট পয়েন্ট দাঁড়ায় ৩। ফলে ‘বি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় তারা। অন্যদিকে দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হয়েছে হংকং, চায়না। সমানসংখ্যক ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়ায় ওমানকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে।

এশিয়ান গেমস ক্রিকেটের নিয়ম অনুযায়ী, আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা চার দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার-ফাইনালে খেলার সুযোগ পেয়েছে। গ্রুপ পর্বের ফলের ভিত্তিতে মালয়েশিয়া বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে। অন্যদিকে হংকংয়ের মুখোমুখি হবে পাকিস্তান।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও মালয়েশিয়া এখন পর্যন্ত একবার মুখোমুখি হয়েছে। ২০২৩ সালের হাংজু এশিয়ান গেমসের কোয়ার্টার-ফাইনালে মালয়েশিয়াকে মাত্র ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

এদিকে বৃষ্টির কারণে শনিবার সকালে নেপাল ও জাপানের ম্যাচও পরিত্যক্ত হয়েছে। ফলে নেপাল শেষ আটে জায়গা করে নিয়েছে এবং বিদায় নিয়েছে জাপান। কোয়ার্টার-ফাইনালে নেপালের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

অন্য কোয়ার্টার-ফাইনালে ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। আগামী সোমবার প্রথম কোয়ার্টার-ফাইনালে হংকংয়ের বিপক্ষে খেলবে পাকিস্তান। একই দিন বেলা ১১টায় মাঠে নামবে ভারত ও আফগানিস্তান।

মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় নেপাল ও শ্রীলঙ্কার ম্যাচ অনুষ্ঠিত হবে। একই দিন সকাল ১১টায় নিশিনে চতুর্থ কোয়ার্টার-ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ