ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

পশ্চিমা নিষেধাজ্ঞায় ইউরোপের অর্থনীতিতে ধস কিন্তু রাশিয়ার ক্ষতিই হয়নি: লাভরভ

পশ্চিমা নিষেধাজ্ঞায় ইউরোপের অর্থনীতিতে ধস কিন্তু রাশিয়ার ক্ষতিই হয়নি: লাভরভ
ছবি : সংগৃহীত
ফলো করুন

মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার নয়, বরং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েক ট্রিলিয়ন ডলারের সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি উল্লেখ করেন, একতরফা নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি; বরং দেশটি নিজেদের রপ্তানি বাণিজ্য সফলভাবে ‘গ্লোবাল মেজরিটি’ বা পশ্চিমা বলয়ের বাইরের বৈশ্বিক সংখ্যাগরিষ্ঠ দেশের বাজারে বিস্তৃত করতে সক্ষম হয়েছে। রুশ গণমাধ্যম কোমারসান্ট-এ প্রকাশিত “আন্তর্জাতিক নিরাপত্তায় বৈশ্বিক অর্থনীতির প্রভাব” শীর্ষক এক বিশেষ নিবন্ধে লাভরভ এসব মন্তব্য করেন।

নিবন্ধে লাভরভ স্মরণ করিয়ে দেন, একসময় ইউরোপীয় ইউনিয়ন ছিল রাশিয়ার একক বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, যা রাশিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় ৪০ শতাংশ পূরণ করত। কিন্তু ব্রাসেলস নিজস্ব সদস্য দেশগুলোর দীর্ঘমেয়াদি বাণিজ্যিক ও জ্বালানি চুক্তি একতরফাভাবে লঙ্ঘন করে মস্কোর সঙ্গে সব অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে।

নিষেধাজ্ঞার বৈশ্বিক প্রভাব তুলে ধরে রুশ পররাষ্ট্রমন্ত্রী বিশ্লেষণ করেন, এই বিধিনিষেধ রাশিয়ার অর্থনীতিকে অচল করার বদলে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের জন্য বুমেরাং হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে রেকর্ড মূল্যস্ফীতি দেখা দিয়েছে এবং ইউরোপের বিভিন্ন দেশে সাধারণ মানুষের জীবনযাত্রার মান লক্ষণীয়ভাবে কমে গেছে। ইউরোপের সাধারণ নাগরিকদের ওপর চেপে বসা এই অর্থনৈতিক সংকটের কারণেই বর্তমানে পুরো ইইউজুড়ে নানা গণবিক্ষোভ ও অসন্তোষ বাড়ছে। অথচ ইউরোপীয় প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্ব তাদের অন্ধ ‘রুসোফোবিয়া’ বা রুশ-বিদ্বেষের কারণে যে ভয়াবহ আর্থিক মূল্য দিতে হচ্ছে, তা নিয়ে সম্পূর্ণ মুখে কুলুপ এঁটে বসে আছে।

পশ্চিমা বাজারের বিকল্প প্রসঙ্গে সের্গেই লাভরভ জানান, মস্কো তার বাণিজ্য কৌশলে আমূল পরিবর্তন এনেছে। ইউরোপীয় বাজার থেকে সরে এসে রাশিয়া তার রপ্তানি পণ্যের একটি বিশাল অংশ এশিয়া ও বৈশ্বিক সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর বাজারে সফলভাবে ঘুরিয়ে দিয়েছে। বর্তমানে রাশিয়ার মোট সামগ্রিক রপ্তানির প্রায় ৮০ শতাংশ এবং সামগ্রিক বাণিজ্যের ক্ষেত্রে এশিয়ার বাজারে প্রায় ৭০ শতাংশ পণ্য সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

জ্বালানি সরবরাহ বিষয়ে তিনি পুনর্ব্যক্ত করেন যে রাশিয়া বিশ্বমঞ্চে সবসময়ই একটি দায়িত্বশীল এবং নির্ভরযোগ্য শক্তি সরবরাহকারী রাষ্ট্র হিসেবে ভূমিকা পালন করে আসছে। এমনকি সংকটের মধ্যেও ২০২২ সাল থেকে শুরু করে এ পর্যন্ত রাশিয়া একাই ইউরোপের বাজারে প্রায় ৩২০ বিলিয়ন ডলার মূল্যের জ্বালানি ও শক্তি সম্পদ সরবরাহ করেছে।

ট্যাগ : রাশিয়া লাভরভ

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


পশ্চিমা নিষেধাজ্ঞায় ইউরোপের অর্থনীতিতে ধস কিন্তু রাশিয়ার ক্ষতিই হয়নি: লাভরভ

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার নয়, বরং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েক ট্রিলিয়ন ডলারের সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি উল্লেখ করেন, একতরফা নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার কোনো উল্লেখযোগ্য ক্ষতি হয়নি; বরং দেশটি নিজেদের রপ্তানি বাণিজ্য সফলভাবে ‘গ্লোবাল মেজরিটি’ বা পশ্চিমা বলয়ের বাইরের বৈশ্বিক সংখ্যাগরিষ্ঠ দেশের বাজারে বিস্তৃত করতে সক্ষম হয়েছে। রুশ গণমাধ্যম কোমারসান্ট-এ প্রকাশিত “আন্তর্জাতিক নিরাপত্তায় বৈশ্বিক অর্থনীতির প্রভাব” শীর্ষক এক বিশেষ নিবন্ধে লাভরভ এসব মন্তব্য করেন।

নিবন্ধে লাভরভ স্মরণ করিয়ে দেন, একসময় ইউরোপীয় ইউনিয়ন ছিল রাশিয়ার একক বৃহত্তম বাণিজ্যিক অংশীদার, যা রাশিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় ৪০ শতাংশ পূরণ করত। কিন্তু ব্রাসেলস নিজস্ব সদস্য দেশগুলোর দীর্ঘমেয়াদি বাণিজ্যিক ও জ্বালানি চুক্তি একতরফাভাবে লঙ্ঘন করে মস্কোর সঙ্গে সব অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করার হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে।

নিষেধাজ্ঞার বৈশ্বিক প্রভাব তুলে ধরে রুশ পররাষ্ট্রমন্ত্রী বিশ্লেষণ করেন, এই বিধিনিষেধ রাশিয়ার অর্থনীতিকে অচল করার বদলে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের জন্য বুমেরাং হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে রেকর্ড মূল্যস্ফীতি দেখা দিয়েছে এবং ইউরোপের বিভিন্ন দেশে সাধারণ মানুষের জীবনযাত্রার মান লক্ষণীয়ভাবে কমে গেছে। ইউরোপের সাধারণ নাগরিকদের ওপর চেপে বসা এই অর্থনৈতিক সংকটের কারণেই বর্তমানে পুরো ইইউজুড়ে নানা গণবিক্ষোভ ও অসন্তোষ বাড়ছে। অথচ ইউরোপীয় প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্ব তাদের অন্ধ ‘রুসোফোবিয়া’ বা রুশ-বিদ্বেষের কারণে যে ভয়াবহ আর্থিক মূল্য দিতে হচ্ছে, তা নিয়ে সম্পূর্ণ মুখে কুলুপ এঁটে বসে আছে।

পশ্চিমা বাজারের বিকল্প প্রসঙ্গে সের্গেই লাভরভ জানান, মস্কো তার বাণিজ্য কৌশলে আমূল পরিবর্তন এনেছে। ইউরোপীয় বাজার থেকে সরে এসে রাশিয়া তার রপ্তানি পণ্যের একটি বিশাল অংশ এশিয়া ও বৈশ্বিক সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর বাজারে সফলভাবে ঘুরিয়ে দিয়েছে। বর্তমানে রাশিয়ার মোট সামগ্রিক রপ্তানির প্রায় ৮০ শতাংশ এবং সামগ্রিক বাণিজ্যের ক্ষেত্রে এশিয়ার বাজারে প্রায় ৭০ শতাংশ পণ্য সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

জ্বালানি সরবরাহ বিষয়ে তিনি পুনর্ব্যক্ত করেন যে রাশিয়া বিশ্বমঞ্চে সবসময়ই একটি দায়িত্বশীল এবং নির্ভরযোগ্য শক্তি সরবরাহকারী রাষ্ট্র হিসেবে ভূমিকা পালন করে আসছে। এমনকি সংকটের মধ্যেও ২০২২ সাল থেকে শুরু করে এ পর্যন্ত রাশিয়া একাই ইউরোপের বাজারে প্রায় ৩২০ বিলিয়ন ডলার মূল্যের জ্বালানি ও শক্তি সম্পদ সরবরাহ করেছে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ