ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বাংলাদেশের জনগণ শেখ হাসিনার বিচার দেখতে চায়: তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশের জনগণ শেখ হাসিনার বিচার দেখতে চায়: তথ্য প্রতিমন্ত্রী
ছবি : সংগৃহীত
ফলো করুন

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সব ধরনের প্রচার-প্রচারণাও সম্পূর্ণ নিষিদ্ধ বলে স্পষ্ট জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি স্মরণ করিয়ে দেন যে, ২০২৫ সালের ১২ মে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমেই দলটির প্রকাশনা ও প্রচার নিষিদ্ধ করা হয়েছে, যা দেশের গণমাধ্যমগুলোর বিবেচনায় রাখা উচিত। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনার কঠোর নিন্দা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যারা বাসে আগুন দিচ্ছে তাদের ইতিহাসই ধ্বংসের রাজনীতি। তাদের জন্মলগ্ন থেকেই অগ্নিসন্ত্রাস, গুম, খুন ও গণহত্যার অভিযোগ রয়েছে। রাতের অন্ধকারে বিচ্ছিন্নভাবে কয়েকজন এসে স্লোগান দেওয়া বা গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে এবং ইতিমধ্যে বহু নাশকতাকারীকে গ্রেপ্তার করেছে। একই সাথে তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই অগ্নিসন্ত্রাসের মূল হোতা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের আওতায় আনা হবে।

এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সম্প্রচার সাংবাদিকদের বিভিন্ন পেশাগত সমস্যা, আর্থিক সংকট ও দাবিসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিজেসি প্রতিনিধিদল টেলিভিশন চ্যানেলগুলোর পরিচালন ব্যয় বৃদ্ধি, বিজ্ঞাপননির্ভরতা কমিয়ে কেবল অপারেটরদের গ্রাহকপর্যায়ের সাবস্ক্রিপশন ফি-র একটি অংশ চ্যানেলগুলোকে প্রদান, সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা নিশ্চিতকরণ এবং বার কাউন্সিলের আদলে একটি স্বাধীন ‘গণমাধ্যম কমিশন’ গঠনের প্রস্তাব তুলে ধরে। প্রতিনিধিদল জানায়, গণমাধ্যম সংস্কার কমিশন প্রায় ৫৫টি অংশীজনের সাথে আলোচনা করে ডিজিটালাইজেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী ব্যবস্থা চালুর যে সুপারিশ করেছে, তা দ্রুত বাস্তবায়ন প্রয়োজন।

জবাবে তথ্য প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণমাধ্যমের শতভাগ স্বাধীনতায় বিশ্বাসী। সরকার এখন পর্যন্ত কোনো ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার অভ্যন্তরীণ কার্যক্রমে হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই। তিনি জানান, বিজেসির লিখিত প্রস্তাবগুলো মন্ত্রণালয়ে জমা দেওয়ার পর সেগুলো পর্যালোচনা করে সরকার টেলিভিশন চ্যানেলগুলোর আর্থিক টেকসই ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

ট্যাগ : তথ্য প্রতিমন্ত্রী

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


বাংলাদেশের জনগণ শেখ হাসিনার বিচার দেখতে চায়: তথ্য প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রমের পাশাপাশি গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সব ধরনের প্রচার-প্রচারণাও সম্পূর্ণ নিষিদ্ধ বলে স্পষ্ট জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি স্মরণ করিয়ে দেন যে, ২০২৫ সালের ১২ মে সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমেই দলটির প্রকাশনা ও প্রচার নিষিদ্ধ করা হয়েছে, যা দেশের গণমাধ্যমগুলোর বিবেচনায় রাখা উচিত। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধিদলের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনার কঠোর নিন্দা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, যারা বাসে আগুন দিচ্ছে তাদের ইতিহাসই ধ্বংসের রাজনীতি। তাদের জন্মলগ্ন থেকেই অগ্নিসন্ত্রাস, গুম, খুন ও গণহত্যার অভিযোগ রয়েছে। রাতের অন্ধকারে বিচ্ছিন্নভাবে কয়েকজন এসে স্লোগান দেওয়া বা গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে এবং ইতিমধ্যে বহু নাশকতাকারীকে গ্রেপ্তার করেছে। একই সাথে তিনি প্রত্যয় ব্যক্ত করে বলেন, এই অগ্নিসন্ত্রাসের মূল হোতা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের আওতায় আনা হবে।

এর আগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সম্প্রচার সাংবাদিকদের বিভিন্ন পেশাগত সমস্যা, আর্থিক সংকট ও দাবিসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিজেসি প্রতিনিধিদল টেলিভিশন চ্যানেলগুলোর পরিচালন ব্যয় বৃদ্ধি, বিজ্ঞাপননির্ভরতা কমিয়ে কেবল অপারেটরদের গ্রাহকপর্যায়ের সাবস্ক্রিপশন ফি-র একটি অংশ চ্যানেলগুলোকে প্রদান, সাংবাদিকদের নিয়মিত বেতন-ভাতা নিশ্চিতকরণ এবং বার কাউন্সিলের আদলে একটি স্বাধীন ‘গণমাধ্যম কমিশন’ গঠনের প্রস্তাব তুলে ধরে। প্রতিনিধিদল জানায়, গণমাধ্যম সংস্কার কমিশন প্রায় ৫৫টি অংশীজনের সাথে আলোচনা করে ডিজিটালাইজেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তী ব্যবস্থা চালুর যে সুপারিশ করেছে, তা দ্রুত বাস্তবায়ন প্রয়োজন।

জবাবে তথ্য প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গণমাধ্যমের শতভাগ স্বাধীনতায় বিশ্বাসী। সরকার এখন পর্যন্ত কোনো ইলেকট্রনিক বা প্রিন্ট মিডিয়ার অভ্যন্তরীণ কার্যক্রমে হস্তক্ষেপ করেনি এবং ভবিষ্যতেও নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই। তিনি জানান, বিজেসির লিখিত প্রস্তাবগুলো মন্ত্রণালয়ে জমা দেওয়ার পর সেগুলো পর্যালোচনা করে সরকার টেলিভিশন চ্যানেলগুলোর আর্থিক টেকসই ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ