ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মেলানিয়া ট্রাম্পকে ঘিরে দুই পর্বের ধারাবাহিক আনছে অ্যামাজন

মেলানিয়া ট্রাম্পকে ঘিরে দুই পর্বের ধারাবাহিক আনছে অ্যামাজন
ছবি : সংগৃহীত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের জীবন ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নতুন প্রামাণ্য ধারাবাহিক নির্মাণের ঘোষণা দিয়েছে বৈশ্বিক ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও। ‘মেলানিয়া: দ্য সিরিজ’ শীর্ষক দুই পর্বের এই বিশেষ ধারাবাহিকটি আগামী ২০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে। এর আগে গত ৬ নভেম্বর সিরিজটির অফিশিয়াল ট্রেলার উন্মুক্ত করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান।

তবে নতুন এই সিরিজ ঘিরে আন্তর্জাতিক বিনোদন ও গণমাধ্যম অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া ও তীব্র আলোচনা শুরু হয়েছে। কারণ হিসেবে দেখা যাচ্ছে, চলতি বছরের ৩০ জানুয়ারি মেলানিয়া ট্রাম্পকে কেন্দ্র করে মুক্তি পাওয়া পূর্ববর্তী পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্রটি বক্স অফিসে চরমভাবে ব্যর্থ হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, ব্রেট র্যাটনার পরিচালিত ওই প্রকল্প থেকে অ্যামাজনের কয়েক মিলিয়ন ডলার আর্থিক লোকসান গুনতে হয়েছিল। এত বড় বাণিজ্যিক ধাক্কার পরও একই ব্যক্তিত্বকে ঘিরে প্রতিষ্ঠানটি পুনরায় কেন নতুন ব্যয়বহুল সিরিজ প্রযোজনায় আগ্রহী হলো, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।

জানা গেছে, নতুন সিরিজটি মূলত পূর্ববর্তী তথ্যচিত্রেরই ধারাবাহিক পরবর্তী অধ্যায়। আগের পর্বে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পূর্ববর্তী ২০ দিনের প্রস্তুতি ও নেপথ্যের ঘটনাপ্রবাহ স্থান পেয়েছিল। নতুন সিরিজে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পরবর্তী সময়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দৃশ্যপট এবং মেলানিয়ার ব্যক্তিগত জীবনের অপ্রকাশিত বিভিন্ন দিক তুলে ধরা হবে। অ্যামাজন এমজিএম স্টুডিওস, মিউজ ফিল্মস, নিউ এলিমেন্ট মিডিয়া ও র্যাটপ্যাক এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিরিজে মেলানিয়া ট্রাম্পের জীবনের এমন কিছু চমকপ্রদ অভিজ্ঞতা প্রকাশ পাবে, যা আগে কখনো প্রকাশ্যে আসেনি।

গত আগস্ট মাসে মেলানিয়ার জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক বেকম্যান একটি টেলিভিশন সাক্ষাৎকারে প্রথম এই সিরিজের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানান, পূর্ববর্তী তথ্যচিত্রের চেয়ে এই নতুন সিরিজের পরিধি ও উপস্থাপন শৈলীতে ভিন্ন মাত্রা থাকবে। যদিও পূর্বের তথ্যচিত্রটিতে ব্যাপক লোকসানের খবর ইউরো নিউজে প্রকাশিত হওয়ার পর অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এই ধরনের প্রযোজনাকে কার্যকর ‘ব্যবসায়িক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছিলেন এবং ট্রাম্প পরিবারের সঙ্গে সুসম্পর্ক বা রাজনৈতিক সুবিধার অভিযোগ সরাসরি নাকচ করেছিলেন।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ব্যবসায়িক লাভ-ক্ষতির পাশাপাশি ওয়াশিংটনের ক্ষমতার বলয়ের সঙ্গে সুসম্পর্ক রক্ষা এবং ফার্স্ট লেডির ভেতরকার জীবনের প্রতি বৈশ্বিক আগ্রহ ধরে রাখতেই অ্যামাজন এমন ঝুঁকি নিয়েছে। তবে নতুন এ সিরিজ প্রসঙ্গে মেলানিয়া ট্রাম্প কিংবা ট্রাম্প পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

সূত্র: দ্য স্টেটসম্যান

ট্যাগ : অ্যামাজন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬


মেলানিয়া ট্রাম্পকে ঘিরে দুই পর্বের ধারাবাহিক আনছে অ্যামাজন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের জীবন ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নতুন প্রামাণ্য ধারাবাহিক নির্মাণের ঘোষণা দিয়েছে বৈশ্বিক ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও। ‘মেলানিয়া: দ্য সিরিজ’ শীর্ষক দুই পর্বের এই বিশেষ ধারাবাহিকটি আগামী ২০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে। এর আগে গত ৬ নভেম্বর সিরিজটির অফিশিয়াল ট্রেলার উন্মুক্ত করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান।

তবে নতুন এই সিরিজ ঘিরে আন্তর্জাতিক বিনোদন ও গণমাধ্যম অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া ও তীব্র আলোচনা শুরু হয়েছে। কারণ হিসেবে দেখা যাচ্ছে, চলতি বছরের ৩০ জানুয়ারি মেলানিয়া ট্রাম্পকে কেন্দ্র করে মুক্তি পাওয়া পূর্ববর্তী পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্রটি বক্স অফিসে চরমভাবে ব্যর্থ হয়। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, ব্রেট র্যাটনার পরিচালিত ওই প্রকল্প থেকে অ্যামাজনের কয়েক মিলিয়ন ডলার আর্থিক লোকসান গুনতে হয়েছিল। এত বড় বাণিজ্যিক ধাক্কার পরও একই ব্যক্তিত্বকে ঘিরে প্রতিষ্ঠানটি পুনরায় কেন নতুন ব্যয়বহুল সিরিজ প্রযোজনায় আগ্রহী হলো, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।

জানা গেছে, নতুন সিরিজটি মূলত পূর্ববর্তী তথ্যচিত্রেরই ধারাবাহিক পরবর্তী অধ্যায়। আগের পর্বে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পূর্ববর্তী ২০ দিনের প্রস্তুতি ও নেপথ্যের ঘটনাপ্রবাহ স্থান পেয়েছিল। নতুন সিরিজে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পরবর্তী সময়ের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দৃশ্যপট এবং মেলানিয়ার ব্যক্তিগত জীবনের অপ্রকাশিত বিভিন্ন দিক তুলে ধরা হবে। অ্যামাজন এমজিএম স্টুডিওস, মিউজ ফিল্মস, নিউ এলিমেন্ট মিডিয়া ও র্যাটপ্যাক এন্টারটেইনমেন্টের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিরিজে মেলানিয়া ট্রাম্পের জীবনের এমন কিছু চমকপ্রদ অভিজ্ঞতা প্রকাশ পাবে, যা আগে কখনো প্রকাশ্যে আসেনি।

গত আগস্ট মাসে মেলানিয়ার জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক বেকম্যান একটি টেলিভিশন সাক্ষাৎকারে প্রথম এই সিরিজের ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানান, পূর্ববর্তী তথ্যচিত্রের চেয়ে এই নতুন সিরিজের পরিধি ও উপস্থাপন শৈলীতে ভিন্ন মাত্রা থাকবে। যদিও পূর্বের তথ্যচিত্রটিতে ব্যাপক লোকসানের খবর ইউরো নিউজে প্রকাশিত হওয়ার পর অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস এই ধরনের প্রযোজনাকে কার্যকর ‘ব্যবসায়িক পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছিলেন এবং ট্রাম্প পরিবারের সঙ্গে সুসম্পর্ক বা রাজনৈতিক সুবিধার অভিযোগ সরাসরি নাকচ করেছিলেন।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, ব্যবসায়িক লাভ-ক্ষতির পাশাপাশি ওয়াশিংটনের ক্ষমতার বলয়ের সঙ্গে সুসম্পর্ক রক্ষা এবং ফার্স্ট লেডির ভেতরকার জীবনের প্রতি বৈশ্বিক আগ্রহ ধরে রাখতেই অ্যামাজন এমন ঝুঁকি নিয়েছে। তবে নতুন এ সিরিজ প্রসঙ্গে মেলানিয়া ট্রাম্প কিংবা ট্রাম্প পরিবারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

সূত্র: দ্য স্টেটসম্যান


বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ