ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিমানে অনিয়ম ও ৭৫৩ কোটি টাকার অডিট আপত্তি: সংসদীয় কমিটির তলব

ছবি : সংগৃহীত
ফলো করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দীর্ঘদিনের বিভিন্ন অনিয়ম, উড়োজাহাজ ক্রয় ও পরিচালনায় দুর্নীতি, সফটওয়্যারের দুর্বলতায় রাজস্ব ক্ষতি এবং অডিট আপত্তি নিষ্পত্তিতে কঠোর অবস্থান নিয়েছে জাতীয় সংসদ। ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত থাকার তথ্য উঠে এসেছে। এসব অনাদায়ী অর্থ উদ্ধার, অনিয়মে জড়িতদের চিহ্নিতকরণ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনি ব্যবস্থা নিতে সময়সীমা বেঁধে দিয়েছে সংসদীয় কমিটি। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ষষ্ঠ বৈঠকের অগ্রগতি পর্যালোচনা সভায় এই নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বৈঠকে প্রকাশ পায়, অডিটের নির্দেশিত ৪৫টি অর্থ আদায়সংক্রান্ত আপত্তির মধ্যে বিমান কর্তৃপক্ষ আটটি আপত্তির বিপরীতে দাবি করা অর্থের সপক্ষে কোনো বৈধ ব্যাংক স্টেটমেন্ট দেখাতে ব্যর্থ হয়েছে। ফলে অডিট বিভাগ তা সরাসরি প্রত্যাখ্যান করে। এ অবস্থায় অনাদায়ী অর্থ উদ্ধার ও সংশ্লিষ্ট মামলাগুলোর অগ্রগতিসংক্রান্ত সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আগামী এক মাসের মধ্যে কমিটিতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নীতিমালায় পুরোনো উড়োজাহাজ কেনার বিধান না থাকা সত্ত্বেও লিজে নেওয়া ১৫ বছরের পুরোনো দুটি ‘ড্যাশ-৮’ উড়োজাহাজ মেয়াদ শেষে কিনে বিপুল সরকারি অর্থের অপচয় করা হয়েছিল। বৈঠকে এ ক্রয়ের সঙ্গে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের নামের তালিকা আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে তলব করা হয়েছে। একই সাথে সরকারি অর্থ অপচয়ের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এছাড়া ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র‍্যাপিড সফটওয়্যারের দুর্বলতার সুযোগ নিয়ে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের ইকোনমি থেকে বিজনেস ক্লাসে উন্নীতকরণের সংগৃহীত বাড়তি অর্থ বিমানের মূল অ্যাকাউন্টিং সিস্টেমে জমা না পড়ার ভয়াবহ অনিয়ম ধরা পড়েছে। এ কারণে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় বিমানে পূর্ণাঙ্গ আইটি অডিট শুরু করেছে এবং গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সব ডেটা সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

বাণিজ্যিক সম্ভাব্যতা ছাড়া পর্ষদের সিদ্ধান্তে লোকসানি রুট চালানো, টিকিট সেবা দেওয়া প্রতিষ্ঠান ‘স্যাবর’-এর সঙ্গে চুক্তির শতভাগ কাজ না পেয়েও পুরো অর্থ পরিশোধ এবং করোনাকালে ঢাকা-গুয়াংজু চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত শেষ করে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন অংশ নেন। এছাড়া মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং বিমানের এমডিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ : সংসদীয় কমিটি অডিট আপত্তি

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

জাতীয়

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
মঙ্গলবার১০
  • ১০ নভেম্বর ২০২৬
  • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫২ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৯ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বিমানে অনিয়ম ও ৭৫৩ কোটি টাকার অডিট আপত্তি: সংসদীয় কমিটির তলব

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দীর্ঘদিনের বিভিন্ন অনিয়ম, উড়োজাহাজ ক্রয় ও পরিচালনায় দুর্নীতি, সফটওয়্যারের দুর্বলতায় রাজস্ব ক্ষতি এবং অডিট আপত্তি নিষ্পত্তিতে কঠোর অবস্থান নিয়েছে জাতীয় সংসদ। ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত বিমানের ১১১টি ঝুলন্ত অডিট আপত্তিতে প্রায় ৭৫৩ কোটি ৫০ লাখ টাকা জড়িত থাকার তথ্য উঠে এসেছে। এসব অনাদায়ী অর্থ উদ্ধার, অনিয়মে জড়িতদের চিহ্নিতকরণ এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনি ব্যবস্থা নিতে সময়সীমা বেঁধে দিয়েছে সংসদীয় কমিটি। মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ষষ্ঠ বৈঠকের অগ্রগতি পর্যালোচনা সভায় এই নির্দেশনা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বৈঠকে প্রকাশ পায়, অডিটের নির্দেশিত ৪৫টি অর্থ আদায়সংক্রান্ত আপত্তির মধ্যে বিমান কর্তৃপক্ষ আটটি আপত্তির বিপরীতে দাবি করা অর্থের সপক্ষে কোনো বৈধ ব্যাংক স্টেটমেন্ট দেখাতে ব্যর্থ হয়েছে। ফলে অডিট বিভাগ তা সরাসরি প্রত্যাখ্যান করে। এ অবস্থায় অনাদায়ী অর্থ উদ্ধার ও সংশ্লিষ্ট মামলাগুলোর অগ্রগতিসংক্রান্ত সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আগামী এক মাসের মধ্যে কমিটিতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নীতিমালায় পুরোনো উড়োজাহাজ কেনার বিধান না থাকা সত্ত্বেও লিজে নেওয়া ১৫ বছরের পুরোনো দুটি ‘ড্যাশ-৮’ উড়োজাহাজ মেয়াদ শেষে কিনে বিপুল সরকারি অর্থের অপচয় করা হয়েছিল। বৈঠকে এ ক্রয়ের সঙ্গে জড়িত তৎকালীন পরিচালনা পর্ষদ ও ক্রয় কমিটির সদস্যদের নামের তালিকা আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যে তলব করা হয়েছে। একই সাথে সরকারি অর্থ অপচয়ের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এছাড়া ডিপার্চার কন্ট্রোল সিস্টেম ও র‍্যাপিড সফটওয়্যারের দুর্বলতার সুযোগ নিয়ে আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীদের ইকোনমি থেকে বিজনেস ক্লাসে উন্নীতকরণের সংগৃহীত বাড়তি অর্থ বিমানের মূল অ্যাকাউন্টিং সিস্টেমে জমা না পড়ার ভয়াবহ অনিয়ম ধরা পড়েছে। এ কারণে মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় বিমানে পূর্ণাঙ্গ আইটি অডিট শুরু করেছে এবং গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সব ডেটা সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে।

বাণিজ্যিক সম্ভাব্যতা ছাড়া পর্ষদের সিদ্ধান্তে লোকসানি রুট চালানো, টিকিট সেবা দেওয়া প্রতিষ্ঠান ‘স্যাবর’-এর সঙ্গে চুক্তির শতভাগ কাজ না পেয়েও পুরো অর্থ পরিশোধ এবং করোনাকালে ঢাকা-গুয়াংজু চার্টার্ড কার্গো ফ্লাইটের ভাড়া কম দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখতে অভ্যন্তরীণ তদন্ত শেষ করে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য ও হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, মোছা. তাহসিনা রুশদীর, খোন্দকার আবু আশফাক, মোহাম্মদ কয়ছর আহমেদ, বিশ্বাস জাহাঙ্গীর আলম, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মোহাম্মদ কামাল হোসেন অংশ নেন। এছাড়া মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব এবং বিমানের এমডিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ