ঢাকা    সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের

ছবি : সংগৃহীত
ফলো করুন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের অংশ হিসেবে মোতায়েন থাকা বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের স্ট্রাইক গ্রুপে আটটি আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। ডেমোক্রেটিক সিনেটর কারস্টেন গিলিব্র্যান্ডের প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত নৌমন্ত্রী হাং কাওয়ের দেওয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেওয়া ওই চিঠিতে হাং কাও জানান, ইউএসএস আব্রাহাম লিংকনের মোতায়েন শুরুর পর পুরো স্ট্রাইক গ্রুপে মোট আটটি আত্মহত্যার চেষ্টা হয়েছে। এসব ঘটনায় শুধু রণতরিটির নাবিকরাই নন, ক্যারিয়ার এয়ার উইং, স্ট্রাইক গ্রুপ, ডেস্ট্রয়ার স্কোয়াড্রন, সহায়ক ডেস্ট্রয়ার এবং বিমান স্কোয়াড্রনের সদস্যরাও ছিলেন।

সিনেটর কারস্টেন গিলিব্র্যান্ড মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পক্ষে রণতরিটির পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার জবাবে হাং কাও আত্মহত্যার চেষ্টার দুটি ঘটনার বিস্তারিতও চিঠিতে উল্লেখ করেন।

চিঠি অনুযায়ী, গত মার্চে এক নাবিক রণতরি থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলে সহকর্মীরা তাকে আটকে দেন। পরে তাকে জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়। আগস্টে আরেক নাবিক সাগরে পড়ে গেলে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তী চিকিৎসার জন্য তাকেও জাহাজ থেকে অন্যত্র স্থানান্তর করা হয়।

ইউএসএস আব্রাহাম লিংকন গত বছরের নভেম্বরে সমুদ্রে যাত্রা শুরু করে। এরপর কোথাও না ভিড়ে টানা ২৮৬ দিন সমুদ্রে থাকার পর রণতরিটিতে থাকা নাবিকদের জীবনযাপন এবং মানসিক স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

গত আগস্টে দুটি সংবাদপত্রের প্রতিবেদনে লিংকনে থাকা নাবিকদের অবনতিশীল মানসিক স্বাস্থ্যের বিষয়টি তুলে ধরা হয়। সেখানে কয়েকজন নাবিকের জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টার কথাও উঠে আসে। এসব প্রতিবেদনের পর রণতরিটির পরিস্থিতি তদন্তের দাবি জানান ডেমোক্রেটিক পার্টির কয়েকজন আইনপ্রণেতা।

জাহাজে নাবিকদের জীবনযাপনের পরিবেশ নিয়েও বিভিন্ন অভিযোগ প্রকাশ্যে আসে। এমএস নাওয়ের এক প্রতিবেদনে জাহাজের গোসলখানায় ছত্রাকের উপস্থিতি এবং খাবার ও সাবানের মতো প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতির কথা উল্লেখ করা হয়।

এ বিষয়ে হাং কাও জানান, একপর্যায়ে নাবিকদের জন্য খাবারের প্রধান দুটি পদের পরিবর্তে একটি পদ করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকার সক্ষমতা বজায় রাখতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে তিনি ব্যাখ্যা দেন। তবে প্রতিদিন নাবিকদের জন্য পুষ্টিসম্পন্ন চারটি খাবার পরিবেশন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

নাবিকদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে কিছুটা বিলম্ব হয়েছিল বলেও স্বীকার করেছেন ভারপ্রাপ্ত নৌমন্ত্রী।

নাবিকদের মনোবল কমে যাওয়া এবং জাহাজের পরিবেশ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এসব খবরকে গুরুত্ব না দেওয়ার অভিযোগের মুখে পড়েন। গত আগস্টে সাংবাদিকদের তিনি বলেছিলেন, সংবাদমাধ্যম জাহাজটির পরিস্থিতিকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করেছে। প্রতিটি জাহাজ, নাবিক ও অধিনায়ককে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি।

তবে সিনেটর কারস্টেন গিলিব্র্যান্ড বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ যেসব প্রতিবেদনকে ‘ভুয়া সংবাদ’ বলে প্রত্যাখ্যান করেছিলেন, সেসব প্রতিবেদনেই মার্কিন সেনাসদস্যদের গুরুতর ও অবনতিশীল পরিস্থিতির বিষয়টি উঠে এসেছিল।

এদিকে বুধবার মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, নাবিকদের স্বাস্থ্য, কল্যাণ ও মনোবলের বিষয়টি নৌবাহিনী এবং নৌবাহিনী সচিব অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন।

ট্যাগ : ডোনাল্ড ট্রাম্প মার্কিন নৌবাহিনী ইউএসএস আব্রাহাম লিংকন

মন্তব্যসমূহ

মন্তব্য লোড হচ্ছে…

আপনার মন্তব্য লিখুন

মন্তব্য অনুমোদনের পরে প্রকাশিত হবে।
ব্যক্তিগত তথ্য বা আপত্তিকর লেখা দেবেন না।

আপনার মন্তব্য জমা হয়েছে

মন্তব্যটি বর্তমানে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পর্যালোচনা ও অনুমোদনের পর এটি প্রকাশিত হবে।

আরও পড়ুন

আন্তর্জাতিক

কথা

এতক্ষণ পর্যন্ত আপনারা হয়তো খেয়াল করেছেন, নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলার সময় আমি সবসময় 'ইনশাআল্লাহ' বলতাম। কিন্তু আজ, এই রাতে আমরা সেই 'ইনশাআল্লাহ'কে …

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সেনেটর

মাদরাসাগুলোতে জঘন্য অনাচারের যত ঘটনা শোনা যায়, তার অধিকাংশই ভুঁইফোঁড়, মানহীন প্রাইভেট মাদরাসা।

শায়খ আহমাদুল্লাহইসলামিক স্কলার

আজ সারা দেশে যে জেন-জি আন্দোলন দেখছি, তার সূচনা হয়েছিল বাংলাদেশে। আমাদের পথ দেখানো এবং তরুণদের প্রতি সংহতি ও সমর্থনের জন্য আপনাদের (বাংলাদেশিদের) অভিন…

নেহা বোরাপ্রেসিডেন্ট, অল ইন্ডিয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন

প্রিয় চাঁদাবাজ ভাইয়েরা, আমাদের জানটার নিরাপত্তা দেন। আমরা আপনাদের নিয়মিত ভিক্ষা দেব, তবুও বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান নষ্ট করবেন না। বাংলাদেশের প্রতিটি মো…

হাসনাত আবদুল্লাহসংসদ সদস্য, কুমিল্লা-৪

মিরপুরের টিকাকেন্দ্র-হাসপাতালের ক্ষতিপূরণ ও পুনর্নির্মাণ এবং ইসিবি চত্বরের স্টুডিও হামলার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। মূল হোতাসহ জড়িত সবাইকে দ্রুত আইন…

আসিফ মাহমুদমুখপাত্র, এনসিপি

নাজিম উদ্দীনের সম্পদ মনে করে সালমান মুক্তাদিরের স্টুডিও ভেঙেছে। এটা অনাকাঙিক্ষত।

রাশেদ খানপ্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী

গা'জা যু'দ্ধে হাজার হাজার শিশুসহ ৭০ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। প্রয়োজনের তুলনায় মানবিক সহায়তা ছিল অত্যন্ত সীমিত। মধ্যপ্রাচ্য ও ইউরোপজুড়ে…

খলিলুর রহমানসভাপতি, সাধারণ পরিষদ জাতিসংঘ

আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে বাদ দিতে হলে সংস্কার দরকার, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহ'ত্যার বিচার-এই তিনটা দাবি মানলেই কক'টেল আর ফুটবে না ঢাকা শহরে।

নাসীরুদ্দীন পাটওয়ারীমুখ্য সমন্বয়ক, এনসিপি
সব কথা

সংবাদ সংক্ষেপ

০১/০৩

নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগের স্বাধীন তদন্ত দাবি

দেশের নারী ক্রিকেটে যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার অভিযোগে উদ্বেগ জানিয়েছে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স (এনএসএ)। দ্রুত, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি। সম্প্রতি একটি অনুসন্ধানী প্রতিবেদনে ৬৭ জন সাবেক ও বর্তমান নারী ক্রিকেটারের সাক্ষাৎকারে এসব অভিযোগ উঠে আসে।

এক নজরে পুরো খবর
০২/০৩

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ছাড়াল

দুই দিনের ব্যবধানে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের প্রতি ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। পাকা স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয়; বুধবার দুপুর থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

এক নজরে পুরো খবর
০৩/০৩

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাজধানীর মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। মিরপুর ও পল্লবীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি নজরদারি চলছে।

এক নজরে পুরো খবর
সব সংক্ষেপ
সোমবার৯
  • ০৯ নভেম্বর ২০২৬
  • ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

নামাজের সময়সূচি

ঢাকা ও আশপাশ
পরবর্তী নামাজ—
  • ফজর৪:৫১ ভোর
  • সূর্যোদয়৬:০৯ সকাল
  • যোহর১১:৪৪ সকাল
  • আসর৩:৪০ বিকাল
  • মাগরিব৫:১৭ বিকাল
  • এশা৬:৩৪ সন্ধ্যা

সাহরির শেষ ৪:৪৮ ভোরইফতার ৫:১৭ বিকাল

বাংলা ভিউজ

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের অংশ হিসেবে মোতায়েন থাকা বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনের স্ট্রাইক গ্রুপে আটটি আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। ডেমোক্রেটিক সিনেটর কারস্টেন গিলিব্র্যান্ডের প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত নৌমন্ত্রী হাং কাওয়ের দেওয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দেওয়া ওই চিঠিতে হাং কাও জানান, ইউএসএস আব্রাহাম লিংকনের মোতায়েন শুরুর পর পুরো স্ট্রাইক গ্রুপে মোট আটটি আত্মহত্যার চেষ্টা হয়েছে। এসব ঘটনায় শুধু রণতরিটির নাবিকরাই নন, ক্যারিয়ার এয়ার উইং, স্ট্রাইক গ্রুপ, ডেস্ট্রয়ার স্কোয়াড্রন, সহায়ক ডেস্ট্রয়ার এবং বিমান স্কোয়াড্রনের সদস্যরাও ছিলেন।

সিনেটর কারস্টেন গিলিব্র্যান্ড মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পক্ষে রণতরিটির পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার জবাবে হাং কাও আত্মহত্যার চেষ্টার দুটি ঘটনার বিস্তারিতও চিঠিতে উল্লেখ করেন।

চিঠি অনুযায়ী, গত মার্চে এক নাবিক রণতরি থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টা করলে সহকর্মীরা তাকে আটকে দেন। পরে তাকে জাহাজ থেকে সরিয়ে নেওয়া হয়। আগস্টে আরেক নাবিক সাগরে পড়ে গেলে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তী চিকিৎসার জন্য তাকেও জাহাজ থেকে অন্যত্র স্থানান্তর করা হয়।

ইউএসএস আব্রাহাম লিংকন গত বছরের নভেম্বরে সমুদ্রে যাত্রা শুরু করে। এরপর কোথাও না ভিড়ে টানা ২৮৬ দিন সমুদ্রে থাকার পর রণতরিটিতে থাকা নাবিকদের জীবনযাপন এবং মানসিক স্বাস্থ্যের পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

গত আগস্টে দুটি সংবাদপত্রের প্রতিবেদনে লিংকনে থাকা নাবিকদের অবনতিশীল মানসিক স্বাস্থ্যের বিষয়টি তুলে ধরা হয়। সেখানে কয়েকজন নাবিকের জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেওয়ার চেষ্টার কথাও উঠে আসে। এসব প্রতিবেদনের পর রণতরিটির পরিস্থিতি তদন্তের দাবি জানান ডেমোক্রেটিক পার্টির কয়েকজন আইনপ্রণেতা।

জাহাজে নাবিকদের জীবনযাপনের পরিবেশ নিয়েও বিভিন্ন অভিযোগ প্রকাশ্যে আসে। এমএস নাওয়ের এক প্রতিবেদনে জাহাজের গোসলখানায় ছত্রাকের উপস্থিতি এবং খাবার ও সাবানের মতো প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতির কথা উল্লেখ করা হয়।

এ বিষয়ে হাং কাও জানান, একপর্যায়ে নাবিকদের জন্য খাবারের প্রধান দুটি পদের পরিবর্তে একটি পদ করা হয়েছিল। দীর্ঘ সময় ধরে মোতায়েন থাকার সক্ষমতা বজায় রাখতেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে তিনি ব্যাখ্যা দেন। তবে প্রতিদিন নাবিকদের জন্য পুষ্টিসম্পন্ন চারটি খাবার পরিবেশন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

নাবিকদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহে কিছুটা বিলম্ব হয়েছিল বলেও স্বীকার করেছেন ভারপ্রাপ্ত নৌমন্ত্রী।

নাবিকদের মনোবল কমে যাওয়া এবং জাহাজের পরিবেশ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এসব খবরকে গুরুত্ব না দেওয়ার অভিযোগের মুখে পড়েন। গত আগস্টে সাংবাদিকদের তিনি বলেছিলেন, সংবাদমাধ্যম জাহাজটির পরিস্থিতিকে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করেছে। প্রতিটি জাহাজ, নাবিক ও অধিনায়ককে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি।

তবে সিনেটর কারস্টেন গিলিব্র্যান্ড বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ যেসব প্রতিবেদনকে ‘ভুয়া সংবাদ’ বলে প্রত্যাখ্যান করেছিলেন, সেসব প্রতিবেদনেই মার্কিন সেনাসদস্যদের গুরুতর ও অবনতিশীল পরিস্থিতির বিষয়টি উঠে এসেছিল।

এদিকে বুধবার মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, নাবিকদের স্বাস্থ্য, কল্যাণ ও মনোবলের বিষয়টি নৌবাহিনী এবং নৌবাহিনী সচিব অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ