ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই চীনে ইরানের যাত্রীবাহী বিমান

ছবি : সংগৃহিত
ফলো করুন

যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারির মধ্যেই ইরানের মাহান এয়ারের একটি যাত্রীবাহী বিমান চীনে অবতরণ করেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্যের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, মাহান এয়ারের বিমানটি ইরানের রাজধানী তেহরান থেকে উড্ডয়নের পর চীনের গুয়াংজুতে অবতরণ করে। তবে গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইটে ফ্লাইটটির তথ্য দেখা যায়নি।

ইরানের বিমান পরিবহন খাত নিয়ে ওয়াশিংটনের নতুন সতর্কবার্তার মধ্যেই চীনে বিমানটি অবতরণ করল।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চলতি সপ্তাহে সতর্ক করে বলেছেন, ইরানি বিমানকে অবতরণের সুযোগ দেওয়া দেশগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি সংশ্লিষ্ট দেশগুলোকে মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারিও দেন তিনি। তবে এ ধরনের পদক্ষেপ কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি মার্কিন অর্থমন্ত্রী।

এদিকে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার থেকে কয়েকটি আন্তর্জাতিক রুটের ফ্লাইট বাতিল করা হচ্ছে। এর মধ্যে তেহরান-বাগদাদ, তেহরান-মাসকাট ও তেহরান-আঙ্কারা রুট রয়েছে।

ইরানের বেসরকারি বিমান সংস্থা মাহান এয়ার আগে থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন সময়ে ইরানের সামরিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট কার্যক্রমে সহায়তার অভিযোগ এনেছে ওয়াশিংটন।

নতুন করে নিষেধাজ্ঞার হুঁশিয়ারির মধ্যেই চীনে মাহান এয়ারের বিমান অবতরণের ঘটনা ইরানের আন্তর্জাতিক বিমান যোগাযোগ এবং মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়টি আবারও আলোচনায় এনেছে।

সূত্র: এএফপি

ট্যাগ : ইরান যুক্তরাষ্ট্র চীন

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই চীনে ইরানের যাত্রীবাহী বিমান

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারির মধ্যেই ইরানের মাহান এয়ারের একটি যাত্রীবাহী বিমান চীনে অবতরণ করেছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্যের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, মাহান এয়ারের বিমানটি ইরানের রাজধানী তেহরান থেকে উড্ডয়নের পর চীনের গুয়াংজুতে অবতরণ করে। তবে গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরের ওয়েবসাইটে ফ্লাইটটির তথ্য দেখা যায়নি।

ইরানের বিমান পরিবহন খাত নিয়ে ওয়াশিংটনের নতুন সতর্কবার্তার মধ্যেই চীনে বিমানটি অবতরণ করল।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট চলতি সপ্তাহে সতর্ক করে বলেছেন, ইরানি বিমানকে অবতরণের সুযোগ দেওয়া দেশগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি সংশ্লিষ্ট দেশগুলোকে মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার হুঁশিয়ারিও দেন তিনি। তবে এ ধরনের পদক্ষেপ কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি মার্কিন অর্থমন্ত্রী।

এদিকে ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার থেকে কয়েকটি আন্তর্জাতিক রুটের ফ্লাইট বাতিল করা হচ্ছে। এর মধ্যে তেহরান-বাগদাদ, তেহরান-মাসকাট ও তেহরান-আঙ্কারা রুট রয়েছে।

ইরানের বেসরকারি বিমান সংস্থা মাহান এয়ার আগে থেকেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন সময়ে ইরানের সামরিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট কার্যক্রমে সহায়তার অভিযোগ এনেছে ওয়াশিংটন।

নতুন করে নিষেধাজ্ঞার হুঁশিয়ারির মধ্যেই চীনে মাহান এয়ারের বিমান অবতরণের ঘটনা ইরানের আন্তর্জাতিক বিমান যোগাযোগ এবং মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়টি আবারও আলোচনায় এনেছে।

সূত্র: এএফপি

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ