ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

আফতাবনগর-বনশ্রী সংযোগে ফুটওভার ব্রিজ উদ্বোধন

ছবি : সংগৃহিত
ফলো করুন

রামপুরা খালের ওপর নির্মিত আফতাবনগর ও বনশ্রী সংযোগকারী নতুন ফুটওভার ব্রিজের উদ্বোধন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নতুন এই সংযোগের ফলে দুই এলাকার বাসিন্দাদের যাতায়াতে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট সময় সাশ্রয় হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার আফতাবনগরে নির্মিত ব্রিজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আফতাবনগর ও বনশ্রী আবাসিক এলাকার মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল। ফুটওভার ব্রিজটি চালু হওয়ায় এখন দুই এলাকার মানুষের চলাচল আরও সহজ হবে। পাশাপাশি যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

ডিএনসিসি প্রশাসক জানান, শুধু এই ফুটওভার ব্রিজ নয়, একই এলাকায় আরও দুটি স্টিল ব্রিজ নির্মাণের কাজ চলছে। ওই ব্রিজগুলো দিয়ে ভারী যানবাহনও চলাচল করতে পারবে।

তিনি বলেন, ভবিষ্যতে এমআরটি প্রকল্পের কাজ শুরু হলে রাজধানীর প্রধান সড়কগুলোর ওপর যানবাহনের চাপ বাড়তে পারে। তখন নির্মাণাধীন স্টিল ব্রিজগুলো বিকল্প বা বাইপাস রুট হিসেবে ব্যবহার করা সম্ভব হবে। এতে সংশ্লিষ্ট এলাকার যানজট কমাতেও সহায়তা করবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অর্থায়নে এবং বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে ব্রিজ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়েরুল আলম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আফতাবনগর ও বনশ্রী এলাকার বিভিন্ন সোসাইটির প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

ট্যাগ : ডিএনসিসি আফতাবনগর বনশ্রী

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আফতাবনগর-বনশ্রী সংযোগে ফুটওভার ব্রিজ উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ