বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ।
আগামী ২ অক্টোবর পাকিস্তানে শুরু হবে তিন দলের এই টুর্নামেন্ট। উদ্বোধনী দিনেই স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
ত্রিদেশীয় সিরিজে প্রতিটি দল একে অপরের বিপক্ষে তিনবার করে খেলবে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফাইনালে জায়গা করে নেবে। শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ অক্টোবর।
টুর্নামেন্টের সব ম্যাচ আয়োজন করা হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে। বাংলাদেশ সময় অনুযায়ী খেলা শুরু হবে সকাল ১১টায়।
বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন সাদিয়া ইসলাম। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে নিশিতা আক্তার নিশিকে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল:
অরিত্রি নির্জনা মণ্ডল, মাইমুনা নাহের, অচেনা জান্নাত ইমান্তা, সাদিয়া ইসলাম (অধিনায়ক), সাদিয়া আক্তার, বিবি আয়েশা, শিরিনা খাতুন, ফানিহা ইয়াসমিন, নিশিতা আক্তার নিশি (সহ-অধিনায়ক), তিথি দাস অপর্ণা, আফরিন মিম, ফারজানা ইয়াসমিম মেধা, অদ্রিতা নওশিন, শ্রাবণী শীল ও জান্নাতুল ফেরদৌসি।