ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চীনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির

ছবি : সংগৃহিত
ফলো করুন

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান চীনের জাতীয় দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কাছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি হস্তান্তর করেন তিনি।

চিঠিতে চীনের প্রেসিডেন্ট, সরকার ও জনগণকে জাতীয় দিবসের অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়। ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত এবং শক্তিশালী হবে বলেও প্রত্যাশা জানানো হয়।

বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা রয়েছে। চলতি বছরের জুনে দুই দেশের যৌথ ঘোষণায়ও দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার কথা বলা হয়।

জাতীয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক ও অতিথিদের সঙ্গেও শুভেচ্ছা ও মতবিনিময় করেন জামায়াত আমির।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, মোয়াজ্জেম হোসেন হেলাল ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগ : চীন ডা. শফিকুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামী শি জিনপিং

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

চীনের জাতীয় দিবসের অনুষ্ঠানে জামায়াত আমির

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক নেতা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান চীনের জাতীয় দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের কাছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে উদ্দেশ্য করে লেখা একটি চিঠি হস্তান্তর করেন তিনি।

চিঠিতে চীনের প্রেসিডেন্ট, সরকার ও জনগণকে জাতীয় দিবসের অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়। ভবিষ্যতে দুই দেশের বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত এবং শক্তিশালী হবে বলেও প্রত্যাশা জানানো হয়।

বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা রয়েছে। চলতি বছরের জুনে দুই দেশের যৌথ ঘোষণায়ও দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার কথা বলা হয়।

জাতীয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক ও অতিথিদের সঙ্গেও শুভেচ্ছা ও মতবিনিময় করেন জামায়াত আমির।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, মোয়াজ্জেম হোসেন হেলাল ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

এ ছাড়া কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ