ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন এআই সুবিধা

ছবি : সংগৃহিত
ফলো করুন

হোয়াটসঅ্যাপে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও বিস্তৃত করতে নতুন একটি সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে মেটা। এটি চালু হলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের ভেতরেই তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানের তৈরি এআই এজেন্ট ব্যবহার করতে পারবেন।

নতুন এই সুবিধার মাধ্যমে এআই এজেন্টকে বিভিন্ন দৈনন্দিন কাজে ব্যবহার করা যাবে। কাজের তালিকা তৈরি, বার্তার খসড়া লেখা, দৈনন্দিন পরিকল্পনা সাজানো এবং নির্দিষ্ট কিছু কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার মতো সুবিধা পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপের সেটিংস থেকে এসব এআই এজেন্ট যুক্ত করার সুযোগ থাকবে। ব্যবহারকারীরা প্রতিটি এজেন্টের জন্য আলাদা নাম ও প্রোফাইল ছবিও নির্ধারণ করতে পারবেন।

এআই এজেন্ট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে একটি এপিআই কি দেবে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে সংশ্লিষ্ট এজেন্টকে নির্মাতা প্রতিষ্ঠানের নিজস্ব সেবা ও অবকাঠামোর সঙ্গে সংযুক্ত করা যাবে।

তবে তৃতীয় পক্ষের এআই এজেন্ট ব্যবহারের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য থাকবে। সাধারণ হোয়াটসঅ্যাপ চ্যাটে ব্যবহৃত এন্ড-টু-এন্ড এনক্রিপশনের একই সুরক্ষা এআই এজেন্টের সঙ্গে কথোপকথনে প্রযোজ্য হবে না।

এর কারণ হিসেবে বলা হচ্ছে, এসব এআই এজেন্ট সরাসরি হোয়াটসঅ্যাপ পরিচালনা করবে না। এগুলোর কার্যক্রম পরিচালিত হবে সংশ্লিষ্ট তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানের মাধ্যমে। হোয়াটসঅ্যাপ মূলত বার্তা আদান-প্রদান ও প্রক্রিয়াকরণের মাধ্যম হিসেবে কাজ করবে।

ফলে ব্যবহারকারীদের এআই এজেন্টের সঙ্গে সংবেদনশীল বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

নতুন সুবিধায় একজন ব্যবহারকারী সর্বোচ্চ পাঁচটি এআই এজেন্ট যুক্ত করতে পারবেন। তবে এসব এজেন্ট ব্যবহারকারীর পুরো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না।

ব্যবহারকারী সরাসরি কোনো এআই এজেন্টের সঙ্গে যেসব বার্তা বা তথ্য শেয়ার করবেন, কেবল সেগুলোই সংশ্লিষ্ট এজেন্ট দেখতে পারবে। অন্য ব্যক্তিদের সঙ্গে থাকা ব্যক্তিগত চ্যাট, কনট্যাক্টে সংরক্ষিত ফোন নম্বর কিংবা ডিভাইসে থাকা ছবি, ভিডিও ও অন্যান্য মিডিয়া ফাইলে স্বয়ংক্রিয়ভাবে প্রবেশের সুযোগ থাকবে না।

নতুন সুবিধাটি চালু হলে হোয়াটসঅ্যাপ শুধু যোগাযোগের মাধ্যম হিসেবেই নয়, বিভিন্ন এআইভিত্তিক কাজ পরিচালনার প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহারকারীদের সামনে নতুন সুযোগ তৈরি করবে।

ট্যাগ : হোয়াটসঅ্যাপ এআই মেটা

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন এআই সুবিধা

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ