ঢাকা    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরা এনসিপিতে যোগ দিতে পারবেন: ইমরান ইমন

ছবি : সংগৃহিত
ফলো করুন

আওয়ামী লীগের যেসব কর্মী-সমর্থক কোনো অপরাধে জড়িত নন, তারা চাইলে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে জেলা এনসিপির এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইমরান ইমন বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগেই জানিয়েছেন, আওয়ামী লীগের মধ্যে যারা কোনো অপরাধে জড়িত নন এবং জুলাইয়ের আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের জন্য এনসিপিতে যোগ দেওয়ার সুযোগ রয়েছে।

তিনি দাবি করেন, ছাত্রলীগেরও অনেকে জুলাইয়ের আন্দোলনের পক্ষে ছিলেন। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের এমন ব্যক্তিরা চাইলে এনসিপিতে যোগ দিতে পারবেন এবং দল তাদের গ্রহণ করতে আগ্রহী।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান ইমন। রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক এম এ সবুরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনিউর রহমান। এ ছাড়া দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

ট্যাগ : আওয়ামী লীগ এনসিপি জুলাই গণঅভ্যুত্থান

বাংলা ভিউজ

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরা এনসিপিতে যোগ দিতে পারবেন: ইমরান ইমন

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আওয়ামী লীগের যেসব কর্মী-সমর্থক কোনো অপরাধে জড়িত নন, তারা চাইলে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে জেলা এনসিপির এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইমরান ইমন বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আগেই জানিয়েছেন, আওয়ামী লীগের মধ্যে যারা কোনো অপরাধে জড়িত নন এবং জুলাইয়ের আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছিলেন, তাদের জন্য এনসিপিতে যোগ দেওয়ার সুযোগ রয়েছে।

তিনি দাবি করেন, ছাত্রলীগেরও অনেকে জুলাইয়ের আন্দোলনের পক্ষে ছিলেন। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের এমন ব্যক্তিরা চাইলে এনসিপিতে যোগ দিতে পারবেন এবং দল তাদের গ্রহণ করতে আগ্রহী।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমরান ইমন। রাজশাহী জেলা এনসিপির আহ্বায়ক এম এ সবুরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনিউর রহমান। এ ছাড়া দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় অংশ নেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ