ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

প্রিমিয়ার লিগে সব প্রতিপক্ষের বিপক্ষে গোলের রেকর্ড হালান্ডের

ছবি : সংগৃহিত
ফলো করুন

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ড। এখন পর্যন্ত প্রতিযোগিতাটিতে যে ২৫টি দলের মুখোমুখি হয়েছেন, প্রতিটি দলের বিপক্ষেই অন্তত একটি করে গোল করেছেন তিনি।

রোববার ইতিহাদ স্টেডিয়ামে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ৫-৩ গোলের জয়ের ম্যাচে এই কীর্তি গড়েন হালান্ড। ম্যাচের ৮১তম মিনিটে সান্ডারল্যান্ডের জালে বল পাঠান তিনি। এই দলটির বিপক্ষে প্রিমিয়ার লিগে সেটিই ছিল তার প্রথম গোল।

২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকেই ইংলিশ ফুটবলে নিয়মিত গোল করে চলেছেন হালান্ড। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১৩৭ ম্যাচ খেলে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১৭।

১৯৯২ সালে প্রিমিয়ার লিগের যাত্রা শুরুর পর প্রতিযোগিতাটির সর্বকালের গোলদাতাদের তালিকায় দ্রুত ওপরে উঠছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। বর্তমানে তার চেয়ে বেশি গোল করেছেন মাত্র ২২ জন ফুটবলার।

চলতি ২০২৬-২৭ মৌসুমের শুরুটাও দারুণ হয়েছে হালান্ডের। সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচে সাতবার প্রতিপক্ষের জাল খুঁজে পেয়েছেন তিনি।

এর আগেও চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেন হালান্ড। ক্লাবটির সর্বকালের গোলদাতাদের তালিকায় টমি জনসনকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

ম্যানচেস্টার সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০৫ ম্যাচে হালান্ডের গোল এখন ১৬৯টি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা এরিক ব্রুকের গোল ১৭৭টি। অর্থাৎ তাকে ছুঁতে হালান্ডের প্রয়োজন আরও আট গোল এবং ছাড়িয়ে যেতে নয়টি।

তবে সিটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সার্জিও আগুয়েরোর রেকর্ড থেকে এখনো বেশ দূরে রয়েছেন হালান্ড। আর্জেন্টাইন তারকা সিটির জার্সিতে ২৬০ গোল করে তালিকার শীর্ষে রয়েছেন।

ট্যাগ : আর্লিং হালান্ড প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার সিটি

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

প্রিমিয়ার লিগে সব প্রতিপক্ষের বিপক্ষে গোলের রেকর্ড হালান্ডের

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজীয় স্ট্রাইকার আর্লিং হালান্ড। এখন পর্যন্ত প্রতিযোগিতাটিতে যে ২৫টি দলের মুখোমুখি হয়েছেন, প্রতিটি দলের বিপক্ষেই অন্তত একটি করে গোল করেছেন তিনি।

রোববার ইতিহাদ স্টেডিয়ামে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার সিটির ৫-৩ গোলের জয়ের ম্যাচে এই কীর্তি গড়েন হালান্ড। ম্যাচের ৮১তম মিনিটে সান্ডারল্যান্ডের জালে বল পাঠান তিনি। এই দলটির বিপক্ষে প্রিমিয়ার লিগে সেটিই ছিল তার প্রথম গোল।

২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকেই ইংলিশ ফুটবলে নিয়মিত গোল করে চলেছেন হালান্ড। প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১৩৭ ম্যাচ খেলে তার গোলসংখ্যা দাঁড়িয়েছে ১১৭।

১৯৯২ সালে প্রিমিয়ার লিগের যাত্রা শুরুর পর প্রতিযোগিতাটির সর্বকালের গোলদাতাদের তালিকায় দ্রুত ওপরে উঠছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। বর্তমানে তার চেয়ে বেশি গোল করেছেন মাত্র ২২ জন ফুটবলার।

চলতি ২০২৬-২৭ মৌসুমের শুরুটাও দারুণ হয়েছে হালান্ডের। সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচে সাতবার প্রতিপক্ষের জাল খুঁজে পেয়েছেন তিনি।

এর আগেও চলতি মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেন হালান্ড। ক্লাবটির সর্বকালের গোলদাতাদের তালিকায় টমি জনসনকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি।

ম্যানচেস্টার সিটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২০৫ ম্যাচে হালান্ডের গোল এখন ১৬৯টি। তালিকার দ্বিতীয় স্থানে থাকা এরিক ব্রুকের গোল ১৭৭টি। অর্থাৎ তাকে ছুঁতে হালান্ডের প্রয়োজন আরও আট গোল এবং ছাড়িয়ে যেতে নয়টি।

তবে সিটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা সার্জিও আগুয়েরোর রেকর্ড থেকে এখনো বেশ দূরে রয়েছেন হালান্ড। আর্জেন্টাইন তারকা সিটির জার্সিতে ২৬০ গোল করে তালিকার শীর্ষে রয়েছেন।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ