ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

তিন ফরম্যাটে ছয় দলের নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি

ছবি : সংগৃহিত
ফলো করুন

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ফরম্যাটকে একই কাঠামোর আওতায় এনে ছয় দলের নতুন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনাও অনুমোদন পেয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) অনলাইনে অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ক্রিকেটারদের ম্যাচ ফি ও দেশের ক্রিকেট অবকাঠামো উন্নয়ন নিয়ে একাধিক সিদ্ধান্ত আসে।

নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রথম শ্রেণির চার দিনের ক্রিকেট, লিস্ট ‘এ’ এবং টি-টোয়েন্টি প্রতিযোগিতাকে একটি কাঠামোর মধ্যে আনার পরিকল্পনা করা হয়েছে। এতে ছয়টি দল অংশ নেবে।

প্রস্তাবিত প্রতিযোগিতায় দলগুলোর মালিকানা দেশের বিভিন্ন করপোরেট ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে প্রাথমিকভাবে তিন বছরের জন্য দেওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন কাঠামোর অধীনে প্রথম টি-টোয়েন্টি প্রতিযোগিতা ২০২৬ সালের ডিসেম্বরে আয়োজনের কথা ভাবছে বিসিবি।

সভায় পুরুষ ও নারী ঘরোয়া ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্তও অনুমোদন করা হয়েছে।

নারী ক্রিকেটারদের তিন দিনের ম্যাচের ফি নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার টাকা। ওয়ানডেতে ৩০ হাজার এবং টি-টোয়েন্টিতে ২০ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন তারা।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের দৈনিক ভাতাও দ্বিগুণ করা হয়েছে। এতদিন ১০ হাজার টাকা থাকলেও তা বাড়িয়ে ২০ হাজার টাকা করার অনুমোদন দিয়েছে বোর্ড।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা বাড়াতেও বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। ঘরোয়া টুর্নামেন্ট, অনুশীলন ম্যাচ ও অন্যান্য ম্যাচ পরিচালনার জন্য দুটি নতুন ড্রেসিংরুম তৈরির অনুমোদন দেওয়া হয়েছে।

নতুন ড্রেসিংরুমগুলো ঘরোয়া ও অন্যান্য ম্যাচের জন্য ব্যবহার করা হবে। বর্তমানে থাকা ড্রেসিংরুমগুলো মূলত আন্তর্জাতিক ম্যাচের জন্য ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

এ ছাড়া মিরপুরের জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে আন্তর্জাতিক মানের তিন লেনের বিশেষায়িত অ্যাথলেটিক রানিং ট্র্যাক তৈরির সিদ্ধান্ত হয়েছে। ক্রিকেটারদের ফিটনেস ও অনুশীলনের কাজে এটি ব্যবহার করা হবে।

দেশের অন্যান্য ক্রিকেট ভেন্যুর উন্নয়ন নিয়েও সভায় আলোচনা হয়েছে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পরামর্শক নিয়োগের অনুমোদন দিয়েছে বিসিবি।

পাশাপাশি পূর্বাচলে বিসিবির মাঠের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও পরিচালনা পর্ষদের সভায় আলোচনা হয়েছে।

নতুন ঘরোয়া কাঠামো কার্যকর হলে বাংলাদেশের ক্রিকেটে প্রথম শ্রেণি, লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টিকে একই প্রতিযোগিতামূলক কাঠামোর মধ্যে আনার সুযোগ তৈরি হবে।

ট্যাগ : বিসিবি তামিম ইকবাল

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

তিন ফরম্যাটে ছয় দলের নতুন টুর্নামেন্ট আনছে বিসিবি

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ