ঢাকা    রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ৭ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে টপকে শীর্ষে ইংল্যান্ড

ছবি : সংগৃহিত
ফলো করুন

আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি দলীয় র‌্যাংকিংয়ে ভারতকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড। দুই দলের রেটিং সমান ২৬৯ হলেও সর্বশেষ হালনাগাদে এক নম্বরে জায়গা করে নিয়েছে ইংলিশরা।

বর্তমান র‌্যাংকিংয়ে ইংল্যান্ড ৪১ ম্যাচ থেকে ১১ হাজার ২১ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে ৬৪ ম্যাচ খেলা ভারতের পয়েন্ট ১৭ হাজার ২০১। দুই দলের রেটিং সমান হলেও তালিকায় ইংল্যান্ড প্রথম এবং ভারত দ্বিতীয় অবস্থানে রয়েছে।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দাপুটে পারফরম্যান্সের পর শীর্ষস্থান ফিরে পেয়েছে ইংল্যান্ড। সিরিজের তিন ম্যাচেই জয় তুলে নিয়ে লঙ্কানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে তারা।

সিরিজের শেষ ম্যাচে ম্যানচেস্টারে শ্রীলঙ্কাকে মাত্র ১২৪ রানে অলআউট করে ইংল্যান্ড। এরপর ১২৫ রানের লক্ষ্য মাত্র ৯ দশমিক ৪ ওভারে দুই উইকেট হারিয়ে পেরিয়ে যায় স্বাগতিকরা। জস বাটলার ৩২ বলে অপরাজিত ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ১১৯ রানে এবং দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছিল ইংল্যান্ড। সিরিজজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আইসিসি র‌্যাংকিংয়েও তার সুফল পেয়েছে দলটি।

অন্যদিকে সম্প্রতি ঘরের মাঠে আফগানিস্তানকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছিল ভারত। এরপরও ইংল্যান্ডের সর্বশেষ সিরিজ জয়ের পর র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে নেমে গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ৩৮ ম্যাচে তাদের রেটিং ২৬০। ২৪৭ রেটিং নিয়ে চতুর্থ নিউজিল্যান্ড এবং ২৪৩ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

পাকিস্তান ২৪০ রেটিং নিয়ে ষষ্ঠ এবং ওয়েস্ট ইন্ডিজ ২৩৪ রেটিং নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে।

বাংলাদেশের অবস্থান অষ্টম। ৫৩ ম্যাচ থেকে ১১ হাজার ৮৬০ পয়েন্ট পাওয়া বাংলাদেশের রেটিং ২২৪। তালিকার নবম স্থানে শ্রীলঙ্কা এবং দশম স্থানে আফগানিস্তান। দুই দলের রেটিংই ২২০।

ট্যাগ : আইসিসি ভারত ক্রিকেট ইংল্যান্ড ক্রিকেট

বাংলা ভিউজ

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে টপকে শীর্ষে ইংল্যান্ড

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি দলীয় র‌্যাংকিংয়ে ভারতকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছে ইংল্যান্ড। দুই দলের রেটিং সমান ২৬৯ হলেও সর্বশেষ হালনাগাদে এক নম্বরে জায়গা করে নিয়েছে ইংলিশরা।

বর্তমান র‌্যাংকিংয়ে ইংল্যান্ড ৪১ ম্যাচ থেকে ১১ হাজার ২১ পয়েন্ট সংগ্রহ করেছে। অন্যদিকে ৬৪ ম্যাচ খেলা ভারতের পয়েন্ট ১৭ হাজার ২০১। দুই দলের রেটিং সমান হলেও তালিকায় ইংল্যান্ড প্রথম এবং ভারত দ্বিতীয় অবস্থানে রয়েছে।

ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দাপুটে পারফরম্যান্সের পর শীর্ষস্থান ফিরে পেয়েছে ইংল্যান্ড। সিরিজের তিন ম্যাচেই জয় তুলে নিয়ে লঙ্কানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে তারা।

সিরিজের শেষ ম্যাচে ম্যানচেস্টারে শ্রীলঙ্কাকে মাত্র ১২৪ রানে অলআউট করে ইংল্যান্ড। এরপর ১২৫ রানের লক্ষ্য মাত্র ৯ দশমিক ৪ ওভারে দুই উইকেট হারিয়ে পেরিয়ে যায় স্বাগতিকরা। জস বাটলার ৩২ বলে অপরাজিত ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলেন।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ১১৯ রানে এবং দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছিল ইংল্যান্ড। সিরিজজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আইসিসি র‌্যাংকিংয়েও তার সুফল পেয়েছে দলটি।

অন্যদিকে সম্প্রতি ঘরের মাঠে আফগানিস্তানকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছিল ভারত। এরপরও ইংল্যান্ডের সর্বশেষ সিরিজ জয়ের পর র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে নেমে গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ৩৮ ম্যাচে তাদের রেটিং ২৬০। ২৪৭ রেটিং নিয়ে চতুর্থ নিউজিল্যান্ড এবং ২৪৩ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।

পাকিস্তান ২৪০ রেটিং নিয়ে ষষ্ঠ এবং ওয়েস্ট ইন্ডিজ ২৩৪ রেটিং নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে।

বাংলাদেশের অবস্থান অষ্টম। ৫৩ ম্যাচ থেকে ১১ হাজার ৮৬০ পয়েন্ট পাওয়া বাংলাদেশের রেটিং ২২৪। তালিকার নবম স্থানে শ্রীলঙ্কা এবং দশম স্থানে আফগানিস্তান। দুই দলের রেটিংই ২২০।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ