ঢাকা    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ ৮ রবিউস সানি ১৪৪৮ হিজরি
বাংলাদেশ সময়
বাংলা ভিউজ

চার দিনের জাপান সফর শেষে ঢাকায় সেনাপ্রধান

ছবি : সংগৃহীত
ফলো করুন

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তিনি ঢাকায় পৌঁছান।

সফরকালে সেনাপ্রধান জাপানের আইচি-নাগোয়া শহরে আয়োজিত ২০তম এশিয়ান গেমসের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

সফরসূচির অংশ হিসেবে তিনি অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে ক্রীড়া খাত ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া সেনাপ্রধান বিশ্বের বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।

সংশ্লিষ্টদের মতে, সেনাপ্রধানের এ উচ্চপর্যায়ের সফর ও মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অগ্রগতি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বৈশ্বিক ক্রীড়া অঙ্গনে দেশের অবস্থান আরও জোরদার করার সুযোগ তৈরি হয়েছে।

ট্যাগ : জাপান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

বাংলা ভিউজ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

চার দিনের জাপান সফর শেষে ঢাকায় সেনাপ্রধান

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চার দিনের সরকারি সফর শেষে জাপান থেকে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রোববার (২০ সেপ্টেম্বর) রাতে তিনি ঢাকায় পৌঁছান।

সফরকালে সেনাপ্রধান জাপানের আইচি-নাগোয়া শহরে আয়োজিত ২০তম এশিয়ান গেমসের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন।

সফরসূচির অংশ হিসেবে তিনি অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। বৈঠকে ক্রীড়া খাত ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া সেনাপ্রধান বিশ্বের বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।

সংশ্লিষ্টদের মতে, সেনাপ্রধানের এ উচ্চপর্যায়ের সফর ও মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অগ্রগতি, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বৈশ্বিক ক্রীড়া অঙ্গনে দেশের অবস্থান আরও জোরদার করার সুযোগ তৈরি হয়েছে।

বাংলা ভিউজ

প্রকাশক: মোহাম্মদ জুনাইদ
সম্পাদক: মোঃ জাকির হোসেন
ঠিকানা: ট-৩৯/১, হাসনা মঞ্জিল, গুলশান, ঢাকা - ১২১২
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বাংলা ভিউজ